NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, আগস্ট ২৩, ২০২৬ | ৮ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
ই-হেলথ প্ল্যাটফর্মের পাইলট প্রকল্প শুরুর নির্দেশ প্রধানমন্ত্রীর অস্বস্তিকর প্রশ্নে সাংবাদিকের ওপর ক্ষেপলেন ট্রাম্প কিয়েভের ওপর রুশ ক্ষেপণাস্ত্র বর্ষণে বাড়ছে হতাহত, পরিস্থিতি থমথমে যুক্তরাজ্যে ধাওয়া দিতে গিয়ে দুর্ঘটনা, ২ পুলিশ কর্মকর্তাসহ নিহত ৭ গুলিতে প্রাণ হারালেন বিশ্বচ্যাম্পিয়ন বক্সার তেতে পরীমনির গাড়ি বিতর্ক ‘মাসরুর’ আসলে মাসরুর আরেফিন নন বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত নীতি বাতিল ইরান যুদ্ধের প্রভাবে এশিয়া থেকে সামরিক সম্পদ সরাচ্ছে যুক্তরাষ্ট্র, উদ্বিগ্ন মিত্ররা ট্রাম্প–কিম বৈঠকের ইঙ্গিত, উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র হামলা ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল
Logo
logo

দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশিকে কুপিয়ে খুন


খবর   প্রকাশিত:  ১৬ মার্চ, ২০২৫, ০৪:০০ এএম

>
দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশিকে কুপিয়ে খুন

দক্ষিণ আফ্রিকায় স্থানীয় নাগরিকের ধারালো অস্ত্রের আঘাতে মোহাম্মদ রুবেল হোসেন নামে এক বাংলাদেশি খুন হয়েছেন। ৫ জুন (রোববার) জোহানেসবার্গের মেয়ারটন এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। রুবেল হোসেনের বাড়ি নোয়াখালী জানা গেছে।

বাংলাদেশি প্রবাসী ব্যবসায়ীরা জানান, রুবেল হোসেনের কর্মস্থলে স্থানীয় এক নাগরিকের সঙ্গে দোকানের মালাউয় কর্মচারীর বাকবিতণ্ডা চলছিল। কিছু সময় পর স্থানীয় নাগরিক মালাউয় কর্মচারীকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করতে এলে রুবেল বাধা দেওয়ার চেষ্টা করে। এতে ওই ব্যক্তি আরও ক্ষিপ্ত হয়ে রুবেলের ওপর অতর্কিত ধারালো অস্ত্র দিয়ে আঘাত করলে অধিক রক্তক্ষরণের কারণে ঘটনাস্থলেই মারা যান।

এদিকে, শনিবার দক্ষিণ আফ্রিকার প্রিটোরিয়ার হারকিউলেক্স এলাকা থেকে বাংলাদেশি ব্যবসায়ী আব্দুল মান্নানকে অপহরণ করা হয়েছে। ঘটনার পর দুবাই থেকে বাংলাদেশে তার স্বজনদের কাছে কল করে মুক্তিপণ দাবি করা হলেও এখন পর্যন্ত আব্দুল মান্নানের খোঁজ মেলেনি বলে জানা গেছে।

অপহৃত বাংলাদেশি ব্যবসায়ী আব্দুল মান্নানের বাড়ি কুমিল্লা জেলায়।

প্রিটোরিয়ার পার্শ্ববর্তী এলাকাগুলোতে আশঙ্কাজনক হারে বাড়ছে অপহরণের ঘটনা। গত এক মাসে বেশ কয়েকজন বাংলাদেশি অপহরণের ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন স্থানীয় কমিউনিটি।