NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, আগস্ট ২৫, ২০২৬ | ৯ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিউইয়র্কের টাইমস স্কয়ারে বিশ্বমঞ্চে শাড়ির প্রচার: ‘শাড়ি গোজ গ্লোবাল’ ট্রাম্প প্রশাসন ছাড়ছেন প্রেস সেক্রেটারি কারোলিন লেভিট জাতিসংঘের মহাসচিব পদের দৌড়ে দ্বিতীয় দফায় এগিয়ে রদ্রিগেস-বিরকেট প্রধানমন্ত্রীর হাতে যোগদানপত্র তুলে দিলেন জহির উদ্দিন স্বপন গ্রেপ্তার ২ তরুণের পরিবারেরও প্রশ্ন—‘দুজন মিলে কি এত বড় ঘটনা ঘটাতে পারে?’ নতুন আন্দোলনের হুঁশিয়ারি সিজেপির, আজ বৈঠক প্রিন্সেস ডায়ানার জীবন নিয়ে বই লিখছেন ভাই চার্লস স্পেন্সার বক্স অফিসে দারুণ আয় দিয়ে শুরু হলো নতুন ‘ইনসিডিয়াস’ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাচ্ছে মার্কিন প্রতিনিধিদল ই-হেলথ প্ল্যাটফর্মের পাইলট প্রকল্প শুরুর নির্দেশ প্রধানমন্ত্রীর
Logo
logo

এবারের নির্বাচন পুরোটাই আলাদা : বিবিসির সাংবাদিক


খবর   প্রকাশিত:  ১২ ফেব্রুয়ারী, ২০২৬, ০৫:০২ পিএম

এবারের নির্বাচন পুরোটাই আলাদা : বিবিসির সাংবাদিক

বিবিসি নিউজের দক্ষিণ এশিয়া ও আফগানিস্তান প্রতিনিধি যোগিতা লিমায়ে বলেছেন, ২০১৮ সালের নির্বাচনের সময় যখন শেখ হাসিনা ক্ষমতায় ছিলেন, তখন আমি বাংলাদেশে ছিলাম। তখনকার পরিবেশ এখনকার চেয়ে একেবারেই ভিন্ন ছিল।’

ভারতীয় বংশোদ্ভূত এই সাংবাদিক বলেন, ২০১৮ সালে ঢাকা ও দেশের অন্যান্য এলাকায় ঘুরে বেড়ানোর সময় আমি দেখেছিলাম—পোলিং এজেন্ট, প্রচারসামগ্রী আর পোস্টার প্রায় সবই এক দলের, আর সেসব ছিল শেখ হাসিনার আওয়ামী লীগের।

তিনি বলেন, ‘সেসময় এক ধরনের নিয়ন্ত্রিত ও ভীতিকর পরিবেশ ছিল।

মানুষের সঙ্গে কথা বলতে গেলে তারা খোলামেলা কথা বলতে ভয় পেতেন। তবে এবার যেন বাতাসটাই অন্যরকম। আমরা যেসব ভোটারের সঙ্গে কথা বলেছি, তাদের অনেকের মধ্যেই স্পষ্ট উত্তেজনা ও আগ্রহ দেখা যাচ্ছে। বিভিন্ন রাজনৈতিক দলের পোস্টার চোখে পড়ছে।

 

এই সাংবাদিক বলেন, ‘এই নির্বাচনে অবশ্য আওয়ামী লীগকে নিষিদ্ধ করায় ভোটটি অবাধ ও সুষ্ঠু হওয়ার প্রশ্নে একটি ছায়া ফেলেছে। তবে ঢাকার বিভিন্ন ভোটকেন্দ্রে আমরা প্রথম ঘণ্টার মধ্যেই বহু মানুষকে ভোট দিতে দেখেছি। যেসব ভোটারের সঙ্গে কথা হয়েছে, তাদের কেউ কেউ আশা প্রকাশ করেছেন—আজকের নির্বাচনের পর দেশে সত্যিকারের গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে।’

সূত্র : বিবিসি