NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, আগস্ট ২৫, ২০২৬ | ৯ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিউইয়র্কের টাইমস স্কয়ারে বিশ্বমঞ্চে শাড়ির প্রচার: ‘শাড়ি গোজ গ্লোবাল’ ট্রাম্প প্রশাসন ছাড়ছেন প্রেস সেক্রেটারি কারোলিন লেভিট জাতিসংঘের মহাসচিব পদের দৌড়ে দ্বিতীয় দফায় এগিয়ে রদ্রিগেস-বিরকেট প্রধানমন্ত্রীর হাতে যোগদানপত্র তুলে দিলেন জহির উদ্দিন স্বপন গ্রেপ্তার ২ তরুণের পরিবারেরও প্রশ্ন—‘দুজন মিলে কি এত বড় ঘটনা ঘটাতে পারে?’ নতুন আন্দোলনের হুঁশিয়ারি সিজেপির, আজ বৈঠক প্রিন্সেস ডায়ানার জীবন নিয়ে বই লিখছেন ভাই চার্লস স্পেন্সার বক্স অফিসে দারুণ আয় দিয়ে শুরু হলো নতুন ‘ইনসিডিয়াস’ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাচ্ছে মার্কিন প্রতিনিধিদল ই-হেলথ প্ল্যাটফর্মের পাইলট প্রকল্প শুরুর নির্দেশ প্রধানমন্ত্রীর
Logo
logo

লেবাননে ভবন ধসে নিহত বেড়ে ১৪, উদ্ধারকাজ অব্যাহত


খবর   প্রকাশিত:  ১০ ফেব্রুয়ারী, ২০২৬, ০৯:০২ এএম

লেবাননে ভবন ধসে নিহত বেড়ে ১৪, উদ্ধারকাজ অব্যাহত

লেবাননের ত্রিপোলি শহরে আবাসিক ভবন ধসের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ১৪ জনে দাঁড়িয়েছে। সোমবার দেশটির উদ্ধারকারী বাহিনী ধ্বংসস্তূপের নিচ থেকে ১৪ জনের মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছে।

রবিবার (৮ ফেব্রুয়ারি) ত্রিপোলির ‘বাব আল-তাব্বানেহ’ এলাকায় দুইটি পুরনো ভবন ধসে পড়ে। উদ্ধারকর্মীরা এ পর্যন্ত ধ্বংসস্তূপ থেকে ৮ জনকে জীবিত উদ্ধার করতে পেরেছেন।

তবে ভবন দুটিতে মোট কতজন মানুষ ছিলেন, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। লেবাননের সিভিল ডিফেন্স জানিয়েছে, ওই ভবনগুলোতে অন্তত ২২ জন বাসিন্দা বাস করতেন। এখনো নিখোঁজদের সন্ধানে উদ্ধারকাজ চলছে।

 

ত্রিপোলি লেবাননের দ্বিতীয় বৃহত্তম শহর।

স্থানীয় পৌর কর্মকর্তারা জানিয়েছেন, গত কয়েক সপ্তাহ ধরে সেখানে বেশ কয়েকটি পুরনো ভবন ধসে পড়েছে। বছরের পর বছর ধরে ভবনগুলোর সঠিক রক্ষণাবেক্ষণ না করা এবং জরাজীর্ণ অবকাঠামোর কারণেই এই ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে বলে মনে করা হচ্ছে।