NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, আগস্ট ২৫, ২০২৬ | ৯ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিউইয়র্কের টাইমস স্কয়ারে বিশ্বমঞ্চে শাড়ির প্রচার: ‘শাড়ি গোজ গ্লোবাল’ ট্রাম্প প্রশাসন ছাড়ছেন প্রেস সেক্রেটারি কারোলিন লেভিট জাতিসংঘের মহাসচিব পদের দৌড়ে দ্বিতীয় দফায় এগিয়ে রদ্রিগেস-বিরকেট প্রধানমন্ত্রীর হাতে যোগদানপত্র তুলে দিলেন জহির উদ্দিন স্বপন গ্রেপ্তার ২ তরুণের পরিবারেরও প্রশ্ন—‘দুজন মিলে কি এত বড় ঘটনা ঘটাতে পারে?’ নতুন আন্দোলনের হুঁশিয়ারি সিজেপির, আজ বৈঠক প্রিন্সেস ডায়ানার জীবন নিয়ে বই লিখছেন ভাই চার্লস স্পেন্সার বক্স অফিসে দারুণ আয় দিয়ে শুরু হলো নতুন ‘ইনসিডিয়াস’ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাচ্ছে মার্কিন প্রতিনিধিদল ই-হেলথ প্ল্যাটফর্মের পাইলট প্রকল্প শুরুর নির্দেশ প্রধানমন্ত্রীর
Logo
logo

ইনকিলাব মঞ্চের কর্মসূচিতে পুলিশের রাবার বুলেট নিক্ষেপে আহতদের ঘটনায় বাংলাদেশ লেবার পার্টির উদ্বেগ ও প্রতিবাদ


খবর   প্রকাশিত:  ০৭ ফেব্রুয়ারী, ২০২৬, ০৯:০২ এএম

ইনকিলাব মঞ্চের কর্মসূচিতে পুলিশের রাবার বুলেট নিক্ষেপে আহতদের ঘটনায় বাংলাদেশ লেবার পার্টির উদ্বেগ ও প্রতিবাদ


শহীদ শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডের বিচার দাবিতে রাজধানীতে ইনকিলাব মঞ্চের অবস্থান কর্মসূচিতে পুলিশের রাবার বুলেট নিক্ষেপে সংগঠনটির সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের, আম্মার, জুমা, মোশাররফসহ অসংখ্য নেতাকর্মী আহত হওয়ার ঘটনায় তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ লেবার পার্টি।

আজ ৬ ফেব্রুয়ারী (শুক্রবার) বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডাঃ মোস্তাফিজুর রহমান ইরান ও ভারপ্রাপ্ত মহাসচিব খন্দকার মিরাজুল ইসলাম এক যুক্ত বিবৃতিতে বলেন, হাদি হত্যার বিচার ও দোষীদের গ্রেফতারের দাবিতে শান্তিপূর্ণ কর্মসূচিতে অংশগ্রহণকারী নেতাকর্মীদের ওপর পুলিশের এ ধরনের কঠোরতা অত্যন্ত দুঃখজনক ও অনাকাঙ্ক্ষিত। শহীদ হাদির হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করার পরিবর্তে আন্দোলনকারীদের ওপর গুলি, টিয়ারগ্যাস, দমনমূলক আচরণ পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে এবং গণতান্ত্রিক পরিবেশের জন্য নেতিবাচক বার্তা দিচ্ছে।

লেবার পার্টি মনে করে, শহীদ হাদির আত্মত্যাগের মর্যাদা রক্ষা করতে হলে দ্রুত ও নিরপেক্ষ বিচারপ্রক্রিয়া নিশ্চিত করা জরুরি। একই সঙ্গে আহত নেতাকর্মীদের যথাযথ চিকিৎসা ও নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। আমরা গণতান্ত্রিক অধিকার প্রয়োগের ক্ষেত্রে সহনশীলতা ও দায়িত্বশীল আচরণ প্রত্যাশা করি।

লেবার পার্টি শহীদ হাদির রুহের মাগফিরাত কামনা করছে এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করে ন্যায়, ইনসাফ ও মানবাধিকারের পক্ষে সকল গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন।