NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, আগস্ট ২৫, ২০২৬ | ৯ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিউইয়র্কের টাইমস স্কয়ারে বিশ্বমঞ্চে শাড়ির প্রচার: ‘শাড়ি গোজ গ্লোবাল’ ট্রাম্প প্রশাসন ছাড়ছেন প্রেস সেক্রেটারি কারোলিন লেভিট জাতিসংঘের মহাসচিব পদের দৌড়ে দ্বিতীয় দফায় এগিয়ে রদ্রিগেস-বিরকেট প্রধানমন্ত্রীর হাতে যোগদানপত্র তুলে দিলেন জহির উদ্দিন স্বপন গ্রেপ্তার ২ তরুণের পরিবারেরও প্রশ্ন—‘দুজন মিলে কি এত বড় ঘটনা ঘটাতে পারে?’ নতুন আন্দোলনের হুঁশিয়ারি সিজেপির, আজ বৈঠক প্রিন্সেস ডায়ানার জীবন নিয়ে বই লিখছেন ভাই চার্লস স্পেন্সার বক্স অফিসে দারুণ আয় দিয়ে শুরু হলো নতুন ‘ইনসিডিয়াস’ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাচ্ছে মার্কিন প্রতিনিধিদল ই-হেলথ প্ল্যাটফর্মের পাইলট প্রকল্প শুরুর নির্দেশ প্রধানমন্ত্রীর
Logo
logo

তুরস্কের পর্যটনকেন্দ্রে পৃথক বাস দুর্ঘটনা, নিহত অন্তত ১৬


খবর   প্রকাশিত:  ০২ ফেব্রুয়ারী, ২০২৬, ০৯:০২ এএম

তুরস্কের পর্যটনকেন্দ্রে পৃথক বাস দুর্ঘটনা, নিহত অন্তত ১৬

তুরস্কের দক্ষিণাঞ্চলে রবিবার দুটি পৃথক সড়ক দুর্ঘটনায় অন্তত ১৬ জন নিহত হয়েছেন বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

আন্তালিয়া শহরের কাছে একটি মহাসড়ক থেকে একটি বাস ছিটকে পড়ে ৯ জন নিহত এবং ২৫ জন আহত হন। আহতদের মধ্যে সাতজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন আন্তালিয়া প্রদেশের গভর্নর হুলুসি শাহিন।

এ ছাড়া আন্তালিয়া থেকে ইসপার্তা যাওয়ার মহাসড়কে বুরদুর এলাকায় আরেকটি দুর্ঘটনায় সাতজন নিহত এবং পাঁচজন আহত হয়েছেন বলে ডিএইচএ সংবাদ সংস্থা জানিয়েছে।

 

কর্তৃপক্ষ জানায়, পশ্চিমাঞ্চলীয় শহর তেকিরদাগ থেকে আন্তালিয়ার উদ্দেশে যাত্রা করা বাসটিতে ৩৪ জন যাত্রী ছিল। বাসটি মহাসড়ক থেকে ছিটকে পড়লেও এতে কোনো বিদেশি নাগরিক ছিলেন কি না, সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।

হুলুসি শাহিন বলেন, ‘এটি এমন একটি মোড়, যেখানে দ্রুতগতিতে গাড়ি চালানো উচিত নয়। কিন্তু দেখা যাচ্ছে, বাসটি সেখানে অনেক বেশি গতিতে প্রবেশ করেছিল।

’ তিনি আরো জানান, বৃষ্টির কারণে সড়কটি পিচ্ছিল হয়ে পড়েছিল।

 

উল্লেখ্য, আন্তালিয়া উপকূলীয় অঞ্চলটি একটি জনপ্রিয় পর্যটনকেন্দ্র, যেখানে প্রতিবছর বিপুলসংখ্যক বিদেশি পর্যটক ভ্রমণে আসেন।