NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, আগস্ট ২৫, ২০২৬ | ৯ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিউইয়র্কের টাইমস স্কয়ারে বিশ্বমঞ্চে শাড়ির প্রচার: ‘শাড়ি গোজ গ্লোবাল’ ট্রাম্প প্রশাসন ছাড়ছেন প্রেস সেক্রেটারি কারোলিন লেভিট জাতিসংঘের মহাসচিব পদের দৌড়ে দ্বিতীয় দফায় এগিয়ে রদ্রিগেস-বিরকেট প্রধানমন্ত্রীর হাতে যোগদানপত্র তুলে দিলেন জহির উদ্দিন স্বপন গ্রেপ্তার ২ তরুণের পরিবারেরও প্রশ্ন—‘দুজন মিলে কি এত বড় ঘটনা ঘটাতে পারে?’ নতুন আন্দোলনের হুঁশিয়ারি সিজেপির, আজ বৈঠক প্রিন্সেস ডায়ানার জীবন নিয়ে বই লিখছেন ভাই চার্লস স্পেন্সার বক্স অফিসে দারুণ আয় দিয়ে শুরু হলো নতুন ‘ইনসিডিয়াস’ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাচ্ছে মার্কিন প্রতিনিধিদল ই-হেলথ প্ল্যাটফর্মের পাইলট প্রকল্প শুরুর নির্দেশ প্রধানমন্ত্রীর
Logo
logo

একিতিকের জোড়া গোলে নিউক্যাসলকে বিধ্বস্ত করল লিভারপুল


খবর   প্রকাশিত:  ০২ ফেব্রুয়ারী, ২০২৬, ০৯:০২ এএম

একিতিকের জোড়া গোলে নিউক্যাসলকে বিধ্বস্ত করল লিভারপুল

ইংলিশ প্রিমিয়ার লিগে হুগো একিতিকের জোড়া গোলে নিউক্যাসল ইউনাইটেডকে ৪-১ গোলে বিধ্বস্ত করেছে লিভারপুল। ম্যাচে অল রেডদের হয়ে একটি করে গোল করেন ফ্লোরিয়ান উইর্টজ ও ইব্রাহিমা কন্তে। 

ম্যাচের শুরু থেকেই দুই দলই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে। প্রথমার্ধের ৩৬ মিনিটের মাথায় লিড নেয় নিউক্যাসল।

জো উইলকের বাড়ানো বল থেকে সুযোগ পান অ্যান্থনি গর্ডন। লিভারপুলের ডিফেন্ডারদের ফাঁকি দিয়ে নিচু শটে বল জালে পাঠান তিনি। 

 

তবে গোল হজমের পর দ্রুতই ম্যাচে ফিরে লিভারপুল। ৪১ মিনিটে গ্রাভেনবার্খের বল পেয়ে ফ্লোরিয়ান উইর্টজ নিউক্যাসলের রক্ষণভাগ ভেদ করে একিতিকের জন্য সুযোগ তৈরি করেন।

কাছ থেকে বল জালে পাঠান ফরাসি ফরোয়ার্ড।

 

মাত্র দুই মিনিট পর আবারও গোল করেন একিতিকে। ডিফেন্ডার মিলোস কেরকেজের পাস পেয়ে দূরের পোস্ট লক্ষ্য করে নিখুঁত শটে বল জালে পাঠান তিনি। দ্রুত দুই গোল করে প্রথমার্ধেই লিভারপুলকে এগিয়ে দেন একিতিকে।

 

দ্বিতীয়ার্ধে লিভারপুল আরো আত্মবিশ্বাসী ফুটবল খেলতে থাকে। নিউক্যাসলও পাল্টা আক্রমণের চেষ্টা চালায়, তবে গোলের সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হয়। ৬৭ মিনিটে লিভারপুলের ব্যবধান বাড়ান উইর্টজ। সালাহর সঙ্গে ওয়ান-টু পাস খেলে নিখুঁত ফিনিশে বল জালে পাঠান জার্মান মিডফিল্ডার।

যোগ করা সময়ে ইব্রাহিমা কন্তে গোল করলে ম্যাচের ফল নিশ্চিত হয়ে যায়।

কর্নার থেকে আসা বল গোলরক্ষক ঠিকমতো সামলাতে না পারার সুযোগ কাজে লাগান ফরাসি ডিফেন্ডার। 

 

এই জয়ে ২৪ ম্যাচে ৩৯ পয়েন্ট নিয়ে টেবিলের পঞ্চম স্থানে উঠে এসেছে লিভারপুল। সমান ম্যাচে ৩৩ পয়েন্ট নিয়ে দশম স্থানে আছে নিউক্যাসল।