NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, আগস্ট ২৫, ২০২৬ | ৯ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিউইয়র্কের টাইমস স্কয়ারে বিশ্বমঞ্চে শাড়ির প্রচার: ‘শাড়ি গোজ গ্লোবাল’ ট্রাম্প প্রশাসন ছাড়ছেন প্রেস সেক্রেটারি কারোলিন লেভিট জাতিসংঘের মহাসচিব পদের দৌড়ে দ্বিতীয় দফায় এগিয়ে রদ্রিগেস-বিরকেট প্রধানমন্ত্রীর হাতে যোগদানপত্র তুলে দিলেন জহির উদ্দিন স্বপন গ্রেপ্তার ২ তরুণের পরিবারেরও প্রশ্ন—‘দুজন মিলে কি এত বড় ঘটনা ঘটাতে পারে?’ নতুন আন্দোলনের হুঁশিয়ারি সিজেপির, আজ বৈঠক প্রিন্সেস ডায়ানার জীবন নিয়ে বই লিখছেন ভাই চার্লস স্পেন্সার বক্স অফিসে দারুণ আয় দিয়ে শুরু হলো নতুন ‘ইনসিডিয়াস’ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাচ্ছে মার্কিন প্রতিনিধিদল ই-হেলথ প্ল্যাটফর্মের পাইলট প্রকল্প শুরুর নির্দেশ প্রধানমন্ত্রীর
Logo
logo

ইসরায়েলি বিমান হামলায় একই পরিবারের সাত জনসহ ৩৭ ফিলিস্তিনি নিহত


খবর   প্রকাশিত:  ০১ ফেব্রুয়ারী, ২০২৬, ১০:০২ এএম

ইসরায়েলি বিমান হামলায় একই পরিবারের সাত জনসহ ৩৭ ফিলিস্তিনি নিহত

যুদ্ধবিরতি কার্যকর থাকার পরও গত ২৪ ঘণ্টায় গাজা উপত্যকার বিভিন্ন এলাকায় ইসরায়েলি বিমান হামলায় অন্তত ৩৭ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আরো অনেকে আহত হয়েছেন। এর মধ্যে একই পরিবারের সাত সদস্যও রয়েছেন। শনিবার একাধিক সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে আনাদোলু এজেন্সি।

গাজার সিভিল ডিফেন্স তাদের সর্বশেষ বিবৃতিতে জানিয়েছে, শনিবার ভোর থেকে শুরু হওয়া ইসরায়েলি হামলায় নারী ও শিশুসহ অন্তত ৩২ জন নিহত হয়েছেন।

 

পশ্চিম গাজা সিটির রিমাল এলাকায় একটি আবাসিক অ্যাপার্টমেন্টে চালানো বিমান হামলায় তিন শিশু ও দুই নারীসহ পাঁচ ফিলিস্তিনি নিহত হন এবং আরও কয়েকজন আহত হন বলে চিকিৎসা সূত্র জানিয়েছে।

দক্ষিণ গাজার খান ইউনিস শহরের উত্তর-পশ্চিমে আসদা এলাকায় বাস্তুচ্যুতদের আশ্রয় দেওয়া একটি তাঁবুতে হামলায় এক ব্যক্তি, তার তিন ছেলে এবং তিন নাতি-নাতনিসহ মোট সাতজন নিহত হন। খান ইউনিসের নাসের হাসপাতালের প্যারামেডিকরা এ তথ্য নিশ্চিত করেছেন।

এছাড়া, পূর্ব গাজা সিটির আল-তুফাহ এলাকায় একটি আবাসিক ভবনে চালানো হামলায় বেশ কয়েকজন ফিলিস্তিনি আহত হয়েছেন বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

 

ইসরায়েলি যুদ্ধবিমান গাজা সিটির উত্তর-পশ্চিমে আল-জাল্লা সড়কে এবং মধ্য গাজার বুরেইজ শরণার্থী শিবিরের পূর্বে দুটি পৃথক হামলা চালায়। এসব হামলায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

এদিকে, খান ইউনুসের আল-মাওয়াসি এলাকায় স্ট্রিট-২-এ অবস্থিত আল-রিবাত কলেজের কাছে ‘গাইথ’ শিবিরের প্রশাসনিক ভবনে একটি বিমান হামলা চালানো হয়েছে। এই শিবিরে শত শত বাস্তুচ্যুত মানুষ আশ্রয় নিয়েছিল বলে আনাদোলুর প্রতিবেদক জানিয়েছেন।

 

প্রতিবেদক জানান, হামলার আগে ইসরায়েলি সেনাবাহিনী এলাকা খালি করার সতর্কবার্তা দিয়েছিল এবং তারও আগে একটি ইসরায়েলি ড্রোন থেকে প্রাথমিক হামলা চালানো হয়।