NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, জুলাই ১২, ২০২৬ | ২৮ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রী সার্বক্ষণিক বন্যা পরিস্থিতি মনিটর করছেন : মাহদী আমিন ট্রাম্পের উপহারের বিমান নিয়ে সংবাদ প্রকাশ, সাংবাদিকদের তলব তিব্বতে চীনের নীতির বিরুদ্ধে জাতিসংঘে বিক্ষোভ, আটক ৩ বেলিংহামের ঝলকে সেমিফাইনালে ইংল্যান্ড, বিদায় নরওয়ের ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনা শেখ হাসিনার, সহকর্মীদের নিয়ে আত্মসমর্পণের ইচ্ছা পরিবেশ মেলার স্টল ঘুরে মুগ্ধ প্রধানমন্ত্রী, উপহার পেলেন শিশুদের আঁকা ছবি আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ দূত হচ্ছেন রাবাব ফাতিমা হোয়াইট হাউসে ট্রাম্পের অনুষ্ঠানে হামলার ষড়যন্ত্র, অভিযুক্ত ৮ উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা, শেষ বিদায় খামেনিকে মরক্কোকে বিদায় করে সবার আগে সেমিফাইনালে ফ্রান্স
Logo
logo

ইসরায়েলের পক্ষে গুপ্তচরবৃত্তি, ৫ ফিলিস্তিনিকে ফাঁসিতে ঝুলাল হামাস


খবর   প্রকাশিত:  ০২ জানুয়ারী, ২০২৪, ১২:৫৮ পিএম

>
ইসরায়েলের পক্ষে গুপ্তচরবৃত্তি, ৫ ফিলিস্তিনিকে ফাঁসিতে ঝুলাল হামাস

ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তির দায়ে পাঁচ ফিলিস্তিনির মৃত্যুদণ্ড কার্যকর করেছে গাজা উপত্যকার ক্ষমতাসীন শাসকগোষ্ঠী হামাস। গত পাঁচ বছরের বেশি সময়ের মধ্যে রোববারই প্রথম উপকূলীয় এই উপত্যকায় মৃত্যুদণ্ড কার্যকর করেছে হামাস।

এক বিবৃতিতে হামাস বলেছে, রোববার সকালের দিকে দখলদারদের (ইসরায়েল) পক্ষে গুপ্তচরবৃত্তির দায়ে দোষী সাব্যস্ত দু’জন এবং ফৌজদারি মামলায় অন্য তিনজনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।

বিবৃতিতে আইনিভাবে রক্ষার পূর্ণ সুযোগ অভিযুক্তদের দেওয়া হয়েছিল বলে জানানো হয়েছে। হামাসের স্বরাষ্ট্র মন্ত্রণালয় মৃত্যুদণ্ড কার্যকর করা পাঁচ ফিলিস্তিনের নামের আদ্যক্ষর এবং জন্ম সাল প্রকাশ করেছে। তবে তাদের পূর্ণাঙ্গ নাম প্রকাশ করা হয়নি।

এতে বলা হয়েছে, রোববার যাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে, তাদের মধ্যে দুজন ইসরায়েলের পক্ষে গুপ্তচরবৃত্তিতে অভিযুক্ত ছিলেন। এই দুজনের জন্ম ১৯৭৮ এবং ১৯৬৮ সালে। তারা দুজনই ফিলিস্তিনি।

বিবৃতিতে হামাস বলেছে, গুপ্তচরবৃত্তিতে অভিযুক্ত দুজনের মধ্যে ১৯৬৮ সালে যার জন্ম, তিনি অবরুদ্ধ গাজা উপত্যকার দক্ষিণের খান ইউনিসের বাসিন্দা। তিনি ১৯৯১ সালে ইসরায়েলকে ‘প্রতিরোধ আন্দোলনের যোদ্ধাদের তথ্য, তাদের বাসস্থান… এবং রকেট লঞ্চপ্যাডের অবস্থান’ সম্পর্কে তথ্য সরবরাহের দায়ী দোষী সাব্যস্ত হয়েছিলেন।

দ্বিতীয় জন ২০০১ সালে ইসরায়েলকে গোয়েন্দা তথ্য সরবরাহ করার জন্য গ্রেপ্তার হয়েছিলেন। তার কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে ফিলিস্তিনিদের লক্ষ্যবস্তু নির্ধারণ এবং হত্যা করতো ইসরায়েলি বাহিনী।

এছাড়া অন্য তিনজন খুনের দায়ে দোষী সাব্যস্ত হয়েছিলেন বলে বিবৃতিতে জানিয়েছে হামাস।