NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, আগস্ট ২৫, ২০২৬ | ৯ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিউইয়র্কের টাইমস স্কয়ারে বিশ্বমঞ্চে শাড়ির প্রচার: ‘শাড়ি গোজ গ্লোবাল’ ট্রাম্প প্রশাসন ছাড়ছেন প্রেস সেক্রেটারি কারোলিন লেভিট জাতিসংঘের মহাসচিব পদের দৌড়ে দ্বিতীয় দফায় এগিয়ে রদ্রিগেস-বিরকেট প্রধানমন্ত্রীর হাতে যোগদানপত্র তুলে দিলেন জহির উদ্দিন স্বপন গ্রেপ্তার ২ তরুণের পরিবারেরও প্রশ্ন—‘দুজন মিলে কি এত বড় ঘটনা ঘটাতে পারে?’ নতুন আন্দোলনের হুঁশিয়ারি সিজেপির, আজ বৈঠক প্রিন্সেস ডায়ানার জীবন নিয়ে বই লিখছেন ভাই চার্লস স্পেন্সার বক্স অফিসে দারুণ আয় দিয়ে শুরু হলো নতুন ‘ইনসিডিয়াস’ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাচ্ছে মার্কিন প্রতিনিধিদল ই-হেলথ প্ল্যাটফর্মের পাইলট প্রকল্প শুরুর নির্দেশ প্রধানমন্ত্রীর
Logo
logo

ইরান ইস্যুতে ট্রাম্প প্রশাসনের সঙ্গে আলোচনায় বসছে সৌদি-ইসরায়েল


খবর   প্রকাশিত:  ৩০ জানুয়ারী, ২০২৬, ০৯:০১ এএম

ইরান ইস্যুতে ট্রাম্প প্রশাসনের সঙ্গে আলোচনায় বসছে সৌদি-ইসরায়েল

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামরিক হামলার বিষয়টি বিবেচনা করার মধ্যে এই সপ্তাহে ইরান ইস্যুতে আলোচনার জন্য ট্রাম্প প্রশাসন ইসরায়েল ও সৌদি আরবের জ্যেষ্ঠ প্রতিরক্ষা ও গোয়েন্দা কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করবেন বলে বৃহস্পতিবার অ্যাক্সিওস এক প্রতিবেদনে জানিয়েছে। বিষয়টি সম্পর্কে অবগত ব্যক্তিদের উদ্ধৃতি দিয়ে এই তথ্য জানানো হয়।

ইরানে সামরিক পদক্ষেপ নেওয়ার সম্ভাবনা নিয়ে অনিশ্চয়তা বজায় রয়েছে, কারণ ট্রাম্প গত সপ্তাহে বলেছিলেন যে একটি ‘নৌবহর’ দেশটির দিকে এগোচ্ছে, তবে তিনি আশা প্রকাশ করেছিলেন যে সেটি ব্যবহার করতে হবে না।

অ্যাক্সিওসের প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলি কর্মকর্তারা ইরানের ভেতরে সম্ভাব্য লক্ষ্যবস্তু সম্পর্কে গোয়েন্দা তথ্য ভাগাভাগি করতে ওয়াশিংটনে গিয়েছেন এবং সৌদি কর্মকর্তারা কূটনৈতিক সমাধানের পক্ষে চাপ দিয়ে একটি বৃহত্তর আঞ্চলিক যুদ্ধ এড়াতে সহায়তা করতে চান।

 

এর আগে চলতি সপ্তাহে সৌদি রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এসপিএ জানায়, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানকে বলেছেন, তেহরানের বিরুদ্ধে সামরিক অভিযানের জন্য রিয়াদ তার আকাশসীমা বা ভূখণ্ড ব্যবহার করতে দেবে না।