NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, আগস্ট ২৫, ২০২৬ | ৯ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিউইয়র্কের টাইমস স্কয়ারে বিশ্বমঞ্চে শাড়ির প্রচার: ‘শাড়ি গোজ গ্লোবাল’ ট্রাম্প প্রশাসন ছাড়ছেন প্রেস সেক্রেটারি কারোলিন লেভিট জাতিসংঘের মহাসচিব পদের দৌড়ে দ্বিতীয় দফায় এগিয়ে রদ্রিগেস-বিরকেট প্রধানমন্ত্রীর হাতে যোগদানপত্র তুলে দিলেন জহির উদ্দিন স্বপন গ্রেপ্তার ২ তরুণের পরিবারেরও প্রশ্ন—‘দুজন মিলে কি এত বড় ঘটনা ঘটাতে পারে?’ নতুন আন্দোলনের হুঁশিয়ারি সিজেপির, আজ বৈঠক প্রিন্সেস ডায়ানার জীবন নিয়ে বই লিখছেন ভাই চার্লস স্পেন্সার বক্স অফিসে দারুণ আয় দিয়ে শুরু হলো নতুন ‘ইনসিডিয়াস’ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাচ্ছে মার্কিন প্রতিনিধিদল ই-হেলথ প্ল্যাটফর্মের পাইলট প্রকল্প শুরুর নির্দেশ প্রধানমন্ত্রীর
Logo
logo

চীন-ভারত ভালো প্রতিবেশী, বন্ধু ও অংশীদার : শি চিনপিং


খবর   প্রকাশিত:  ২৭ জানুয়ারী, ২০২৬, ০৯:০১ এএম

চীন-ভারত ভালো প্রতিবেশী, বন্ধু ও অংশীদার : শি চিনপিং

চীনের প্রেসিডেন্ট শি চিনপিং বলেছেন, চীন ও ভারত হলো ‘ভালো প্রতিবেশী, বন্ধু ও অংশীদার’। দক্ষিণ এশীয় দেশটির প্রজাতন্ত্র দিবস উপলক্ষে ভারতের রাষ্ট্রপতি দ্রুপদি মুর্মুকে শুভেচ্ছা জানাতে গিয়ে তিনি এই মন্তব্য করেন বলে সোমবার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া জানিয়েছে।

সিনহুয়া জানায়, শি বলেন, গত এক বছরে চীন-ভারত সম্পর্ক ধারাবাহিকভাবে উন্নত ও বিকশিত হয়েছে এবং এটি ‘বিশ্ব শান্তি ও সমৃদ্ধি বজায় রাখা ও এগিয়ে নেওয়ার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ’।

তিনি বলেন, চীন সব সময় বিশ্বাস করে এসেছে যে ‘ভালো প্রতিবেশী, বন্ধু ও অংশীদার’ হওয়াই চীন ও ভারতের জন্য সঠিক পথ।

সিনহুয়া জানায়, শি চীন ও ভারতকে ‘ড্রাগন ও হাতির একসঙ্গে নাচ’ হিসেবে উল্লেখ করেন।

 

শি আশা প্রকাশ করেন, উভয় পক্ষ বিনিময় ও সহযোগিতা আরো সম্প্রসারিত করবে এবং পরস্পরের উদ্বেগের বিষয়গুলো সমাধান করে সুস্থ ও স্থিতিশীল সম্পর্ক এগিয়ে নেবে।

পারমাণবিক সক্ষমতাসম্পন্ন এই এশীয় প্রতিবেশী দুই দেশের মধ্যে প্রায় তিন হাজার ৮০০ কিলোমিটার দীর্ঘ সীমান্ত রয়েছে, যা স্পষ্টভাবে চিহ্নিত নয় এবং ১৯৫০-এর দশক থেকে বিরোধপূর্ণ।

গত বছর থেকে উচ্চ পর্যায়ের একাধিক দ্বিপক্ষীয় সফরের মাধ্যমে দুই দেশ সম্পর্ক উন্নয়নের উদ্যোগ নেয়।

২০২৫ সালে সরাসরি বিমান চলাচল পুনরায় শুরু হয় এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর পররাষ্ট্রনীতির প্রেক্ষাপটে বাণিজ্য ও বিনিয়োগ প্রবাহ বাড়াতে দুই দেশ পদক্ষেপ জোরদার করে।