NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, আগস্ট ২৫, ২০২৬ | ৯ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিউইয়র্কের টাইমস স্কয়ারে বিশ্বমঞ্চে শাড়ির প্রচার: ‘শাড়ি গোজ গ্লোবাল’ ট্রাম্প প্রশাসন ছাড়ছেন প্রেস সেক্রেটারি কারোলিন লেভিট জাতিসংঘের মহাসচিব পদের দৌড়ে দ্বিতীয় দফায় এগিয়ে রদ্রিগেস-বিরকেট প্রধানমন্ত্রীর হাতে যোগদানপত্র তুলে দিলেন জহির উদ্দিন স্বপন গ্রেপ্তার ২ তরুণের পরিবারেরও প্রশ্ন—‘দুজন মিলে কি এত বড় ঘটনা ঘটাতে পারে?’ নতুন আন্দোলনের হুঁশিয়ারি সিজেপির, আজ বৈঠক প্রিন্সেস ডায়ানার জীবন নিয়ে বই লিখছেন ভাই চার্লস স্পেন্সার বক্স অফিসে দারুণ আয় দিয়ে শুরু হলো নতুন ‘ইনসিডিয়াস’ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাচ্ছে মার্কিন প্রতিনিধিদল ই-হেলথ প্ল্যাটফর্মের পাইলট প্রকল্প শুরুর নির্দেশ প্রধানমন্ত্রীর
Logo
logo

ফাইনালে টস জিতে ফিল্ডিং চট্টগ্রামের


খবর   প্রকাশিত:  ২৩ জানুয়ারী, ২০২৬, ০৬:০১ পিএম

ফাইনালে টস জিতে ফিল্ডিং চট্টগ্রামের

চট্টগ্রাম রয়্যালসের প্রথম নাকি রাজশাহী ওয়ারিয়র্সের দ্বিতীয় তা আর কয়েক ঘণ্টার ব্যবধানে জানা যাবে। তবে তার আগে বিপিএলের ফাইনালে টস জিতে ফিল্ডিং নিয়েছেন চট্টগ্রামের অধিনায়ক শেখ মেহেদী।

আগের দুইবার ফাইনাল খেলেও ট্রফি জিততে পারেনি চট্টগ্রামের কোনো ফ্র্যাঞ্চাইজি। সেই অপেক্ষার অবসান ঘটাতে আজ একাদশে কোনো পরিবর্তন আনেনি তারা।

রাজশাহীর বিপক্ষেই প্রথম কোয়ালিফারে জয় পাওয়া একাদশ নিয়ে নামছে বন্দর নগরীর দলটি। বিপরীতে একবারের চ্যাম্পিয়ন রাজশাহী এক পরিবর্তন এনেছে। স্পিনার মোহাম্মদ রুবেলের বিপরীতে বাঁহাতি স্পিনার হাসান মুরাদকে নিয়েছে তারা। 

 

খেলা শুরুর আগে মাঠে উন্মোচিত হয়েছে বিপিএলের নতুন ট্রফি।

২৫ লাখ টাকা খরচ করে বানিয়ে আনা বিপিএলের ট্রফি আগে থেকেই ছিল আলোচনায়। টুর্নামেন্টের শেষভাগে এসেও মাঠে দেখা যায়নি ট্রফিটি।

 

তবে এবার বড় চমক দিয়ে হেলিকপ্টারে করে ট্রফি নিয়ে মাঠে হাজির হয়েছেন যুব বিশ্বকাপজয়ী অধিনায়ক আকবর আলি এবং নারী দলের সাবেক অধিনায়ক সালমা খাতুন। 
এরপর দুই দলের অধিনায়ক চট্টগ্রাম রয়্যালসের অধিনায়ক শেখ মেহেদী ও রাজশাহী ওয়ারিয়র্সের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ট্রফির সঙ্গে ফটোসেশনে যোগ দেন।

 

চট্টগ্রামের একাদশ : নাঈম শেখ, মির্জা বেগ। মাহমুদুল হাসান জয়, হাসান নওয়াজ, আসিফ আলী, জাহিদুজ্জামান শেখ মেহেদী, শরীফুল ইসলাম, মুকিদুল  আমের জামাল ও তানভীর ইসলাম।
 
রাজশাহীর একাদশ : সাহিবজাদা ফারহান, তানজিদ হাসান তামিম, কেন উইলিয়ামসন, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, এসএম মেহরব, জিমি নিশাম, আব্দুল গাফফার সাকলাইন, তানজিম হাসান সাকিব, বিনুরা ফার্নান্দো ও হাসান মুরাদ।