NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, আগস্ট ২৫, ২০২৬ | ৯ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিউইয়র্কের টাইমস স্কয়ারে বিশ্বমঞ্চে শাড়ির প্রচার: ‘শাড়ি গোজ গ্লোবাল’ ট্রাম্প প্রশাসন ছাড়ছেন প্রেস সেক্রেটারি কারোলিন লেভিট জাতিসংঘের মহাসচিব পদের দৌড়ে দ্বিতীয় দফায় এগিয়ে রদ্রিগেস-বিরকেট প্রধানমন্ত্রীর হাতে যোগদানপত্র তুলে দিলেন জহির উদ্দিন স্বপন গ্রেপ্তার ২ তরুণের পরিবারেরও প্রশ্ন—‘দুজন মিলে কি এত বড় ঘটনা ঘটাতে পারে?’ নতুন আন্দোলনের হুঁশিয়ারি সিজেপির, আজ বৈঠক প্রিন্সেস ডায়ানার জীবন নিয়ে বই লিখছেন ভাই চার্লস স্পেন্সার বক্স অফিসে দারুণ আয় দিয়ে শুরু হলো নতুন ‘ইনসিডিয়াস’ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাচ্ছে মার্কিন প্রতিনিধিদল ই-হেলথ প্ল্যাটফর্মের পাইলট প্রকল্প শুরুর নির্দেশ প্রধানমন্ত্রীর
Logo
logo

গ্রিনল্যান্ড যুক্তরাষ্ট্রের অংশ: ট্রাম্প


খবর   প্রকাশিত:  ২১ জানুয়ারী, ২০২৬, ১০:০১ এএম

গ্রিনল্যান্ড যুক্তরাষ্ট্রের অংশ: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যম ‘ট্রুথে’ তার নিজের অ্যাকাউন্টে গ্রিনল্যান্ড নিজেদের অঞ্চল দাবি করে একটি ছবি পোস্ট করেছেন।  সোমবার (১৯ জানুয়ারি) পোস্ট দেওয়া ছবিতে দেখা যায়,  গ্রিনল্যান্ডের মাটিতে আমেরিকার পতাকা হাতে তিনি দাঁড়িয়ে আছেন।  ছবির সামনে একটি প্ল্যাকার্ডে লেখা ছিলো, ‘গ্রিনল্যান্ড: মার্কিন অঞ্চল, প্রতিষ্ঠিত. ২০২৬।’

ছবিটিতে তার পাশে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং ভাইস-প্রেসিডেন্ট জেডি ভ্যান্সকে দাড়িয়ে থাকতে দেখা যায়। 

 

এর আগে আরেকটি ছবি পোস্ট করেন তিনি।  ছবিটি ২০২৫ সালের আগস্টে তোলা একটি ছবির সম্পাদিত সংস্করণ।  যেখানে ইউরোপীয় নেতারা ভ্লাদিমির পুতিনের সঙ্গে ট্রাম্পের ফোনালাপের জন্য ওয়াশিংটন সফর করেছিলেন।  এছাড়াও ছবিতে উপস্থাপনা বোর্ডটি এমনভাবে পরিবর্তন করা হয়েছে, যাতে উত্তর আমেরিকা, কানাডা এবং গ্রিনল্যান্ডকে একটি মার্কিন পতাকা দিয়ে ঢেকে রাখা হয়েছে।  মূল ছবিটি ইউক্রেন সংঘাতের সম্মুখ রেখাকে চিত্রিত করেছে।

উল্লেখ্য, ডেনমার্কের স্বায়ত্তশাসিত অঞ্চল গ্রিনল্যান্ডকে সরাসরি দখল বা কিনে নেওয়ার জন্য ক্রমাগত চাপ দিচ্ছেন ডোনাল্ড ট্রাম্প।  ‘জাতীয় নিরাপত্তার স্বার্থেই গ্রিনল্যান্ড প্রয়োজন’ বলে দাবির পর এমন ছবি পোস্ট করে নিজের বার্তার উপর আরও জোর দিলেন তিনি।