NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, আগস্ট ২৫, ২০২৬ | ৯ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিউইয়র্কের টাইমস স্কয়ারে বিশ্বমঞ্চে শাড়ির প্রচার: ‘শাড়ি গোজ গ্লোবাল’ ট্রাম্প প্রশাসন ছাড়ছেন প্রেস সেক্রেটারি কারোলিন লেভিট জাতিসংঘের মহাসচিব পদের দৌড়ে দ্বিতীয় দফায় এগিয়ে রদ্রিগেস-বিরকেট প্রধানমন্ত্রীর হাতে যোগদানপত্র তুলে দিলেন জহির উদ্দিন স্বপন গ্রেপ্তার ২ তরুণের পরিবারেরও প্রশ্ন—‘দুজন মিলে কি এত বড় ঘটনা ঘটাতে পারে?’ নতুন আন্দোলনের হুঁশিয়ারি সিজেপির, আজ বৈঠক প্রিন্সেস ডায়ানার জীবন নিয়ে বই লিখছেন ভাই চার্লস স্পেন্সার বক্স অফিসে দারুণ আয় দিয়ে শুরু হলো নতুন ‘ইনসিডিয়াস’ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাচ্ছে মার্কিন প্রতিনিধিদল ই-হেলথ প্ল্যাটফর্মের পাইলট প্রকল্প শুরুর নির্দেশ প্রধানমন্ত্রীর
Logo
logo

গাজার বোর্ড অব পিসে পুতিনকে আমন্ত্রণ জানিয়েছেন ট্রাম্প


খবর   প্রকাশিত:  ২১ জানুয়ারী, ২০২৬, ১০:০১ এএম

গাজার বোর্ড অব পিসে পুতিনকে আমন্ত্রণ জানিয়েছেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিশ্চিত করেছেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ‘বোর্ড অব পিস’-এ যোগদানের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।  

সোমবার (১৯ জানুয়ারি) সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, তাকে আমন্ত্রণ জানানো হয়েছে।

এর আগে সোমবার ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানান, পুতিনকে যুক্তরাষ্ট্র-নেতৃত্বাধীন এই উদ্যোগে যোগ দেওয়ার আমন্ত্রণ দেওয়া হয়েছে।

তিনি বলেন, হ্যাঁ, সত্যিই প্রেসিডেন্ট পুতিন কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে এই ‘কাউন্সিল অব পিস’-এ যোগদানের আমন্ত্রণ পেয়েছেন। বর্তমানে আমরা প্রস্তাবটির সব দিক খতিয়ে দেখছি এবং এর বিভিন্ন সূক্ষ্ম বিষয় স্পষ্ট করতে মার্কিন পক্ষের সঙ্গে যোগাযোগের প্রত্যাশা করছি। 

 

হোয়াইট হাউস গত শুক্রবার এক বিবৃতিতে ‘বোর্ড অব পিস’ গঠনের ঘোষণা দেয়। বিবৃতিতে বলা হয়, এই বোর্ড ট্রাম্পের ঘোষিত গাজা যুদ্ধ স্থায়ীভাবে শেষ করার ২০ দফা পরিকল্পনা বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। একই সঙ্গে গাজা পুনর্গঠন, কৌশলগত তত্ত্বাবধান, আন্তর্জাতিক সম্পদ সংগ্রহ এবং সংঘাত-পরবর্তী সময়ে অঞ্চলটিকে শান্তি ও উন্নয়নের পথে নিয়ে যেতে জবাবদিহি নিশ্চিত করবে বোর্ডটি।

এ ছাড়া যুক্তরাষ্ট্র গাজা সংঘাত অবসানের জন্য ট্রাম্পের ঘোষিত সমন্বিত পরিকল্পনার দ্বিতীয় ধাপ বাস্তবায়নে ‘ন্যাশনাল কমিটি ফর দ্য অ্যাডমিনিস্ট্রেশন অব গাজা’ (এনসিএজি) গঠন করেছে। এর পাশাপাশি এনসিএজিকে সহায়তা করতে একটি প্রতিষ্ঠাতা নির্বাহী বোর্ড এবং একটি গাজা নির্বাহী বোর্ডও গঠন করা হয়েছে।