NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, জুন ১৫, ২০২৬ | ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
রক্তক্ষয়ী কঙ্গোতে শান্তির পতাকা উত্তোলনে সেনাবাহিনীর বীরত্ব মরক্কোর সঙ্গে ড্র, হতাশায় ‘হেক্সা অভিযান’ শুরু ব্রাজিলের বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে এক টুকরো বাংলাদেশ! গানে গানে সৈয়দ আব্দুল হাদীকে শ্রদ্ধা, দেওয়া হলো সংবর্ধনা কক্সবাজারে আজ যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী নিজেকে ‘গুটিয়ে নেওয়ার’ ইঙ্গিত দিচ্ছেন ট্রাম্প? বেলফাস্টে ঘরবন্দি ৫ হাজার বাংলাদেশি নোরা ফাতেহির সঙ্গে বাংলাদেশি বংশোদ্ভূত সঞ্জয়, ছবিতে ছবিতে কানাডায় বিশ্বকাপের উদ্বোধন রাজ্যসভা থেকে পদত্যাগ করলেন কোয়েল মল্লিক সেন্ট্রাল পার্কে বিশ্বকাপ উন্মাদনা, বিনামূল্যে ফাইনাল দেখাবে নিউইয়র্কবাসী
Logo
logo

নোবেল না পাওয়ায় ‘শান্তির কথা ভেবে’ চলতে বাধ্য নন ট্রাম্প


খবর   প্রকাশিত:  ২০ জানুয়ারী, ২০২৬, ১০:০১ এএম

নোবেল না পাওয়ায় ‘শান্তির কথা ভেবে’ চলতে বাধ্য নন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার প্রকাশিত এক বার্তায় নরওয়ের প্রধানমন্ত্রীকে জানান, নোবেল শান্তি পুরস্কার না পাওয়ার পর তিনি আর ‘শুধু শান্তির কথা ভেবে’ চলতে বাধ্য নন।

একই বার্তায় ট্রাম্প বিশ্বশান্তির স্বার্থে স্বায়ত্তশাসিত ডেনিশ অঞ্চল গ্রিনল্যান্ডের নিয়ন্ত্রণ যুক্তরাষ্ট্রের হাতে নেওয়ার ইচ্ছা আবারও পুনর্ব্যক্ত করেন।

নরওয়ের প্রধানমন্ত্রী ইয়োনাস গার স্টোরকে পাঠানো ওই বার্তায় ট্রাম্প লেখেন, ‘আপনাদের দেশ সিদ্ধান্ত নিয়েছে আটটি যুদ্ধ বন্ধ করার জন্য আমাকে নোবেল শান্তি পুরস্কার না দিতে—এ অবস্থায় আমি আর কেবল শান্তির কথা ভেবে চলার কোনো বাধ্যবাধকতা অনুভব করি না।’

তিনি বলেন, শান্তি এখনো ‘প্রধান বিষয়’ হিসেবে থাকবে, তবে তিনি এখন ‘যুক্তরাষ্ট্রের জন্য কী ভালো ও উপযুক্ত, সে বিষয়ে ভাবতে পারেন’।

 

স্টোরের দপ্তর এক ইমেইলে এএফপিকে নথিটির সত্যতা নিশ্চিত করেছে।

লিখিত এক মন্তব্যে স্টোর জোর দিয়ে বলেন, নোবেল শান্তি পুরস্কার নরওয়ে সরকার দেয় না।

তিনি বলেন, ‘আমি স্পষ্ট করে ব্যাখ্যা করেছি—প্রেসিডেন্ট ট্রাম্পকেও—যা সুপরিচিত, তা হলো এই পুরস্কার একটি স্বাধীন নোবেল কমিটি দিয়ে থাকে।’

ট্রাম্প তার বার্তায় গ্রিনল্যান্ডের নিয়ন্ত্রণ নেওয়ার আকাঙ্ক্ষাও পুনরায় তুলে ধরেন, যা বিশ্বজুড়ে উদ্বেগ সৃষ্টি করেছে।

 

তিনি লেখেন, ‘ডেনমার্ক রাশিয়া বা চীনের হাত থেকে ওই ভূখণ্ড রক্ষা করতে পারে না।’

তিনি প্রশ্ন তোলেন, ‘তাদের সেখানে মালিকানার “অধিকার”ই বা কেন থাকবে? কোনো লিখিত নথি নেই, শুধু কয়েক শত বছর আগে একটি নৌকা সেখানে ভিড়েছিল—আমাদের নৌকাও সেখানে ভিড়েছিল।’

তিনি আরো লেখেন, ‘গ্রিনল্যান্ডের ওপর আমাদের সম্পূর্ণ ও সর্বাত্মক নিয়ন্ত্রণ না থাকলে বিশ্ব নিরাপদ নয়।’

ট্রাম্প দাবি করে আসছেন, তিনি আটটি যুদ্ধ থামানোর উদ্যোগ নেওয়ায় গত বছরের নোবেল শান্তি পুরস্কার পাওয়ার জন্য জোর প্রচার চালিয়েছিলেন।

 

তবে পুরস্কারটি দেওয়া হয় ভেনেজুয়েলার বিরোধী নেতা মারিয়া কোরিনা মাচাদোকে। তিনি নৌকায় করে নাটকীয়ভাবে ভেনেজুয়েলা থেকে পালিয়ে গিয়ে গত মাসে অসলোতে উপস্থিত হয়ে পুরস্কার গ্রহণ করেন।

মাচাদো ওই পুরস্কারটি ট্রাম্পের নামে উৎসর্গ করেন এবং গত সপ্তাহে তার পদকটি ট্রাম্পকে উপহার দেন।