NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, মার্চ ৭, ২০২৬ | ২৩ ফাল্গুন ১৪৩২
ব্রেকিং নিউজ
রবিবার থেকে রেশনিং পদ্ধতিতে জ্বালানি তেল বিক্রি যুদ্ধের মধ্যে প্রথম জুমায় খামেনির জন্য ইরানিদের শোক মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে তারেক রহমান ও আমিরাতের প্রেসিডেন্টের ফোনালাপ আকাশসীমা আংশিক চালু, সীমিত ফ্লাইট পরিচালনা করছে এমিরেটস ইরানে হামলা না করার সিদ্ধান্তে অটল ব্রিটিশ প্রধানমন্ত্রী, ক্ষুব্ধ ট্রাম্প মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি মন্ত্রীকে সরিয়ে দিলেন ট্রাম্প এবার তিশার বিরুদ্ধে লিখিত অভিযোগ দিলেন সামিয়া অথৈ যুক্তরাষ্ট্রকে কূটনৈতিকভাবে ইরান সংকট সমাধানের আহ্বান বাংলাদেশের খামেনির রাষ্ট্রীয় জানাজা স্থগিত করল ইরান আর্জেন্টিনা-স্পেন ‘ফিনালিসিমা’ স্থানান্তর হতে পারে ইউরোপে
Logo
logo

শিরোপা লড়াইয়ে বড় ধাক্কা খেল বার্সেলোনা


খবর   প্রকাশিত:  ২০ জানুয়ারী, ২০২৬, ১০:০১ এএম

শিরোপা লড়াইয়ে বড় ধাক্কা খেল বার্সেলোনা

লা লিগায় শিরোপা ধরে রাখার পথে বড় ধাক্কা খেল বার্সেলোনা। রোববার রাতে সোসিয়েদাদের মাঠে ২–১ গোলে হেরে টানা ১২ ম্যাচের অপরাজিত ধারা শেষ হলো কাতালান জায়ান্টদের। গনসালো গুয়েদেসের জোড়া অবদানে গুরুত্বপূর্ণ এই জয় পায় সোসিয়েদাদ।

বৃষ্টিভেজা রেয়ালে আরেনায় ম্যাচের শুরু থেকেই ছিল তীব্র গতি।

একের পর এক আক্রমণ করেও কাঙ্ক্ষিত গোল পাচ্ছিল না বার্সেলোনা। চারবার বল পোস্টে লাগায়, দুটি গোল বাতিল হয় অফসাইড ও ফাউলের কারণে। শেষ পর্যন্ত এই হারেই লিগ টেবিলের শীর্ষে বার্সেলোনার লিড কমে আসে মাত্র এক পয়েন্টে। চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ শনিবার জিতে ব্যবধান কমিয়েছে।

 

 

ম্যাচে প্রথম গোল করেন সোসিয়েদাদের অধিনায়ক মিকেল ওয়ারাজাবাল। দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে নামা মার্কাস রাশফোর্ড সমতা ফেরালেও, তার ঠিক পরপরই গুয়েদেস জয়সূচক গোলটি করে দলকে তিন পয়েন্ট এনে দেন। শেষ দিকে কার্লোস সোলের লাল কার্ড দেখলেও জয় ধরে রাখতে কোনো সমস্যা হয়নি স্বাগতিকদের।

ম্যাচ শেষে বার্সা কোচ হ্যান্সি ফ্লিক বলেন, ‘আমরা ভালো খেলেছি, সুযোগও অনেক তৈরি করেছি।

কিন্তু এমন দিন আসে, যখন কিছুই কাজে আসে না। এখন সামনে তাকাতে হবে।’

 

 

রিয়াল সোসিয়েদাদের গোলরক্ষক আলেক্স রেমিরোর অসাধারণ পারফরম্যান্স ছিল ম্যাচের বড় পার্থক্য। তিনি লেভানদোস্কি, ওলমো ও ইয়ামালের একাধিক নিশ্চিত সুযোগ নস্যাৎ করেন।

অন্য ম্যাচে অ্যাতলেতিকো মাদ্রিদ ১–০ গোলে হারায় আলাভেজকে।

বারিওসের ক্রস থেকে উঁচু লাফিয়ে হেডে গোল করেন আলেক্সান্ডার সরলথ। এই জয়ে অ্যাতলেতিকো পয়েন্টে সমতায় আসে তৃতীয় স্থানে থাকা ভিয়ারিয়ালের সঙ্গে।

 

 

জমে উঠছে শিরোপা লড়াই

এই রাউন্ড শেষে লা লিগার শীর্ষে ব্যবধান আরও কমে গেছে। বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ ও আতলেতিকো মাদ্রিদের মধ্যে শিরোপা লড়াই এখন ত্রিমুখী রূপ নিয়েছে। সামনে প্রতিটি ম্যাচই হয়ে উঠবে নির্ণায়ক।