NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, মার্চ ৭, ২০২৬ | ২৩ ফাল্গুন ১৪৩২
ব্রেকিং নিউজ
রবিবার থেকে রেশনিং পদ্ধতিতে জ্বালানি তেল বিক্রি যুদ্ধের মধ্যে প্রথম জুমায় খামেনির জন্য ইরানিদের শোক মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে তারেক রহমান ও আমিরাতের প্রেসিডেন্টের ফোনালাপ আকাশসীমা আংশিক চালু, সীমিত ফ্লাইট পরিচালনা করছে এমিরেটস ইরানে হামলা না করার সিদ্ধান্তে অটল ব্রিটিশ প্রধানমন্ত্রী, ক্ষুব্ধ ট্রাম্প মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি মন্ত্রীকে সরিয়ে দিলেন ট্রাম্প এবার তিশার বিরুদ্ধে লিখিত অভিযোগ দিলেন সামিয়া অথৈ যুক্তরাষ্ট্রকে কূটনৈতিকভাবে ইরান সংকট সমাধানের আহ্বান বাংলাদেশের খামেনির রাষ্ট্রীয় জানাজা স্থগিত করল ইরান আর্জেন্টিনা-স্পেন ‘ফিনালিসিমা’ স্থানান্তর হতে পারে ইউরোপে
Logo
logo

শুক্রবার থেকেই মাঠে ফিরছে বিপিএল


খবর   প্রকাশিত:  ১৬ জানুয়ারী, ২০২৬, ০৯:০১ এএম

শুক্রবার থেকেই মাঠে ফিরছে বিপিএল

স্থগিতের আশঙ্কা কাটিয়ে শুক্রবার (১৬ জানুয়ারি) থেকেই আবার শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক এম নাজমুল ইসলামের বিতর্কিত মন্তব্যকে কেন্দ্র করে তার পদত্যাগের দাবিতে বৃহস্পতিবার বিপিএলের দুটি ম্যাচ বয়কট করেছিলেন ক্রিকেটাররা। তবে বিসিবি, ফ্র্যাঞ্চাইজি ও ক্রিকেটারদের সংগঠন কোয়াবের ত্রিমুখী বৈঠকের পর মাঠে ফেরার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাতে গুলশানের নাভানা টাওয়ারে বিসিবি কার্যালয়ে কোয়াবের সভাপতি মোহাম্মদ মিঠুনকে সঙ্গে নিয়ে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্যসচিব ইফতেখার রহমান।

 

বিসিবি পরিচালক এম নাজমুল ইসলামের পদত্যাগের দাবিতে ক্রিকেটাররা অনড় অবস্থানে থাকলেও পরে কিছু শর্তে তারা মাঠে ফেরার সিদ্ধান্ত নেন। কোয়াবের পক্ষ থেকে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়, বিসিবির চলমান প্রক্রিয়ায় তারা সন্তুষ্ট। পাশাপাশি সংশ্লিষ্ট পরিচালককে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি জানানো হয়।

রাত ৮টায় বিসিবির পরিচালকরা কোয়াব ও ক্রিকেটারদের সঙ্গে বৈঠকে বসেন।

দীর্ঘ আলোচনা শেষে বিপিএল পুনরায় শুরু করার ঘোষণা আসে। এর ফলে শুক্রবার থেকেই মাঠে গড়াচ্ছে বিপিএলের খেলা।

 

বিসিবি জানিয়েছে, বৃহস্পতিবার স্থগিত হওয়া ম্যাচ দুটি শুক্রবার অনুষ্ঠিত হবে। এ ছাড়া শনিবারের ম্যাচগুলো আগামী ১৮ জানুয়ারি আয়োজন করা হবে।

 

বৈঠক শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্যসচিব ইফতেখার রহমান মিঠু, কোয়াব সভাপতি মোহাম্মদ মিঠুন এবং বাংলাদেশ দলের ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ।

মোহাম্মদ মিঠুন জানান, ১৫ জানুয়ারির দুই ম্যাচ ১৬ জানুয়ারি, ১৬ জানুয়ারির দুই ম্যাচ ১৭ জানুয়ারি ও ১৭ জানুয়ারির দুই ম্যাচ ১৮ জানুয়ারি মাঠে গড়াবে। ১৫ জানুয়ারির টিকিট দিয়েই দেখা যাবে ১৬ জানুয়ারির খেলা।

প্লে-অফের সূচি অবশ্য অপরিবর্তিত থাকছে। পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী, ১৯ জানুয়ারি থেকে ২৩ জানুয়ারি পর্যন্ত এলিমিনেটর, জোড়া কোয়ালিফায়ার ও ফাইনাল ম্যাচ মাঠে গড়াবে।