NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, অক্টোবর ২৪, ২০২৬ | ৯ কার্তিক ১৪৩৩
ব্রেকিং নিউজ
গর্ভের সন্তান বিক্রি করতে চাওয়া সেই আঁখির পাশে প্রধানমন্ত্রী ফ্রান্সের অস্থিরতা নিয়ে ট্রাম্পসহ বিদেশি নেতাদের বক্তব্য ‘অগ্রহণযোগ্য’: ম্যাখোঁ ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে কেন বিতর্কে মেটা ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মেতেছেন শাওন দ্বিতীয় মেয়ের নাম প্রকাশ করলেন দীপিকা-রণবীর তিন বিভাগে পূজামণ্ডপ পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের কৃষকদের জন্য ৮০০ কোটি ডলার জ্বালানি সহায়তার ঘোষণা ট্রাম্পের সহিংস বিক্ষোভে টালমাটাল ফ্রান্স, নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিল পুলিশ সাফ চ্যাম্পিয়নশিপে থাকতে পারে ভিএআর, উন্নত প্রযুক্তির বল ‘চিরকুট’ সিনেমায় মেহেদী-ঐশীর ‘রঙ্গিলা আসমান’
Logo
logo

পররাষ্ট্র মন্ত্রণালয়ে নতুন মার্কিন রাষ্ট্রদূত


খবর   প্রকাশিত:  ১৩ জানুয়ারী, ২০২৬, ০৯:০১ পিএম

পররাষ্ট্র মন্ত্রণালয়ে নতুন মার্কিন রাষ্ট্রদূত

বাংলাদেশে নবনিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন পররাষ্ট্র মন্ত্রণালয়ে এসেছেন। মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকেলে তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ে আসেন।

মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিফ অব প্রটোকল নূরুল ইসলামের কাছে পরিচয়পত্র পেশ করবেন। এরপর তিনি পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়ামের সঙ্গে বৈঠক করবেন।

 

সোমবার (১২ জানুয়া‌রি) সন্ধ্যায় ঢাকা আসেন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন এবং তার স্ত্রী মিসেস ডিয়ান ডাও। তিনি ১৯তম রাষ্ট্রদূত হিসেবে ঢাকা মিশনে যোগ দেন। আগামী ১৫ জানুয়া‌রি রাষ্ট্রপ‌তি মো. সাহাবু‌দ্দি‌নের কা‌ছে তিনি প‌রিচয়পত্র পেশ কর‌বেন।

প্রসঙ্গত, ঢাকায় ১৯তম মার্কিন রাষ্ট্রদূত হিসেবে যোগ দিলেন ব্রেন্ট ক্রিস্টেনসেন।