NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১০, ২০২৬ | ২৬ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
পরিচ্ছন্ন ও সবুজ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ডব্লিউএইচওর পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ প্রথম ভাঁজ করা আইফোন উন্মোচনে অ্যাপলকে স্যামসাংয়ের খোঁচা শৈশব থেকে হৃদরোগের সঙ্গে লড়াই, না ফেরার দেশে মিস অস্ট্রিয়া জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে শপথ নিলেন খলিলুর রহমান গণতন্ত্রের মূল শক্তি হচ্ছে গণমাধ্যম : রাষ্ট্রপতি ইসরায়েলি বসতিতে যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা, কী বলছে যুক্তরাষ্ট্র? কানাডার মদসহ বিভিন্ন পণ্যে ট্রাম্পের নতুন নিষেধাজ্ঞা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক হাসিনা-রেহানাসহ ৩ জনের বিরুদ্ধে প্রতিবেদন ২৯ অক্টোবর
Logo
logo

ভারতকে ‘আইসিসির ছেলে’ বলে খোঁচা দিলেন পাক ক্রিকেটার


খবর   প্রকাশিত:  ৩০ নভেম্বর, ২০২৩, ০৩:০৫ এএম

>
ভারতকে ‘আইসিসির ছেলে’ বলে খোঁচা দিলেন পাক ক্রিকেটার

গ্রুপ পর্বের পর এবার এশিয়া কাপের সুপার ফোরে ভারত-পাকিস্তান মহারণের পালা। যথারীতি আবারও এই দুই বৈরি প্রতিবেশীর ম্যাচের আগে কথার লড়াই জমে উঠেছে। দুই দলের সাবেক ক্রিকেটাররাই ভারত-পাকিস্তানের মহারণের আগুনে ঘি ঢালার কাজটি করে থাকেন। পাকিস্তানের সাবেক অধিনায়ক মোহাম্মদ হাফিজ যেমন ফিরতি লড়াইয়ের আগে ভারতকে ‘আইসিসির ছেলে’ হিসেবে আখ্যা দিয়ে বিতর্কের জন্ম দিলেন।

ভারতের অর্থবিত্তের কাছে আইসিসিকে নতি স্বীকার করতে হচ্ছে বলে মনে করেন হাফিজ, ‘আমি এই ব্যাপারে বেশি কিছু বলতে পারব না। তবে এটুকু জানি, আমাদের সমাজে যার টাকা বেশি থাকে তাকেই সবাই বেশি ভালবাসে। সেই বাড়ির পছন্দের ছেলে হয়। তার গালেই সবাই বেশি চুমু খায়। ভারতের ক্ষেত্রেও সেটাই হয়েছে।’

ক্রিকেট বিশ্বে অর্থবিত্তের দিক দিয়ে সবচেয়ে এগিয়ে ভারত। বিসিসিআই বিশ্বের সবচেয়ে ধনী ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা। অর্থবিত্তের কারণে আইসিসিতেও ভারত বেশ প্রভাব বিস্তার করে। আইসিসির বেশিরভাগ সিদ্ধান্তে ভারতের প্রত্যক্ষ এবং পরোক্ষ প্রভাবের বিষয়টিও কারো অজানা নয়। সম্প্রতি আইপিএলের জন্য ভারতের কাছে আইসিসির কাছে পৃথক উইন্ডোর আবদার বেশ আলোচনার জন্ম দেয়।

পাকিস্তানের এক টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে হাফিজ বলেন, ‘ভারত ক্রিকেট থেকে সব থেকে বেশি আয় করে। বিশ্বের যেখানেই ওরা দ্বিপাক্ষিক সিরিজ খেলুক না কেন, পৃষ্ঠপোষক পেতে ওদের কোনো সমস্যা হয় না। এই কথা অস্বীকার করার কোনো উপায় নেই। আইসিসিও সেটা জানে। তাই ওরা ভারতকে কিছু বলতে পারে না।’

হাফিজের এই মন্তব্যের পরে অনুষ্ঠানের সঞ্চালক তাকে যখন আবারও প্রশ্ন করেন যে, ভারতকে ‘আইসিসির পছন্দের ছেলে’ কি খেলার জন্য বলছেন নাকি টাকার জন্য, তখন হাফিজ হেসে উত্ত্র করেন, টাকার জন্য।

এশিয়া কাপে ভারত-পাকিস্তান মহারণের দ্বিতীয় পর্বের আগে হাফিজের এই মন্তব্য নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে। এখন ভারতের সাবেকরা পাকিস্তানি ক্রিকেটারের এই ‘দাবির’ প্রতিক্রিয়া কীভাবে জানান, সেটাই এখন দেখার বিষয়।