NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, আগস্ট ২৫, ২০২৬ | ১০ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিউইয়র্কের টাইমস স্কয়ারে বিশ্বমঞ্চে শাড়ির প্রচার: ‘শাড়ি গোজ গ্লোবাল’ ট্রাম্প প্রশাসন ছাড়ছেন প্রেস সেক্রেটারি কারোলিন লেভিট জাতিসংঘের মহাসচিব পদের দৌড়ে দ্বিতীয় দফায় এগিয়ে রদ্রিগেস-বিরকেট প্রধানমন্ত্রীর হাতে যোগদানপত্র তুলে দিলেন জহির উদ্দিন স্বপন গ্রেপ্তার ২ তরুণের পরিবারেরও প্রশ্ন—‘দুজন মিলে কি এত বড় ঘটনা ঘটাতে পারে?’ নতুন আন্দোলনের হুঁশিয়ারি সিজেপির, আজ বৈঠক প্রিন্সেস ডায়ানার জীবন নিয়ে বই লিখছেন ভাই চার্লস স্পেন্সার বক্স অফিসে দারুণ আয় দিয়ে শুরু হলো নতুন ‘ইনসিডিয়াস’ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাচ্ছে মার্কিন প্রতিনিধিদল ই-হেলথ প্ল্যাটফর্মের পাইলট প্রকল্প শুরুর নির্দেশ প্রধানমন্ত্রীর
Logo
logo

‘সঠিক সিদ্ধান্ত’ নিলে ভেনেজুয়েলার বর্তমান নেতৃত্বের সঙ্গে কাজ করবে যুক্তরাষ্ট্র


খবর   প্রকাশিত:  ০৪ জানুয়ারী, ২০২৬, ০৯:০১ পিএম

‘সঠিক সিদ্ধান্ত’ নিলে ভেনেজুয়েলার বর্তমান নেতৃত্বের সঙ্গে কাজ করবে যুক্তরাষ্ট্র

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, নিকোলাস মাদুরোকে ক্ষমতাচ্যুত করার পর ভেনেজুয়েলার বর্তমান নেতৃত্ব যদি ‘সঠিক সিদ্ধান্ত’ নেয়, তবে যুক্তরাষ্ট্র তাদের সঙ্গে কাজ করতে প্রস্তুত।

 

সিবিএস নিউজের ‘ফেস দ্য নেশন’ অনুষ্ঠানে রবিবার  তিনি বলেন, ‘আমরা তাদের কর্মকাণ্ড দিয়েই সবকিছুর বিচার করব—দেখব তারা কী করে।’

রুবিও আরো বলেন, ‘আমি শুধু এটুকু জানি, যদি তারা সঠিক সিদ্ধান্ত না নেয়, তাহলে যুক্তরাষ্ট্রের হাতে এখনও বহু ধরনের চাপ প্রয়োগের উপায় রয়েছে।’

তিনি আরো বলেন, ‘মাঝখানে তারা প্রকাশ্যে কী বলছে বা অতীতে তারা কী করেছে—সব কিছুর চেয়ে গুরুত্বপূর্ণ হলো এখন থেকে তারা কী করে।

তাই আমরা অপেক্ষা করব এবং দেখব।’

 

ভেনেজুয়েলায় গণতন্ত্র ফেরানোর ব্যাপারে কোনো সিদ্ধান্ত হয়েছে কি না এমন প্রশ্নের জবাবে রুবিও বলেন, ‘এখানে একটু বাস্তবতা মেনে চলতে হবে। বাজারমুখী ব্যবস্থায় যেতে হলে একটি রূপান্তর দরকার, কিন্তু ভেনেজুয়েলায় তো ১৫–১৬ বছর ধরে চাভিজমো ব্যবস্থা চলছে। নিকোলাস মাদুরোকে গ্রেপ্তারের ২৪ ঘণ্টা না যেতেই এখন সবাই প্রশ্ন করছে, কেন আগামীকালই নির্বাচন ঘোষণা করা হয়নি।

এটা সম্পূর্ণ অবাস্তব। এগুলো সময় সাপেক্ষ বিষয়। এর একটা প্রক্রিয়া আছে।’