NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, মার্চ ৭, ২০২৬ | ২৩ ফাল্গুন ১৪৩২
ব্রেকিং নিউজ
রবিবার থেকে রেশনিং পদ্ধতিতে জ্বালানি তেল বিক্রি যুদ্ধের মধ্যে প্রথম জুমায় খামেনির জন্য ইরানিদের শোক মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে তারেক রহমান ও আমিরাতের প্রেসিডেন্টের ফোনালাপ আকাশসীমা আংশিক চালু, সীমিত ফ্লাইট পরিচালনা করছে এমিরেটস ইরানে হামলা না করার সিদ্ধান্তে অটল ব্রিটিশ প্রধানমন্ত্রী, ক্ষুব্ধ ট্রাম্প মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি মন্ত্রীকে সরিয়ে দিলেন ট্রাম্প এবার তিশার বিরুদ্ধে লিখিত অভিযোগ দিলেন সামিয়া অথৈ যুক্তরাষ্ট্রকে কূটনৈতিকভাবে ইরান সংকট সমাধানের আহ্বান বাংলাদেশের খামেনির রাষ্ট্রীয় জানাজা স্থগিত করল ইরান আর্জেন্টিনা-স্পেন ‘ফিনালিসিমা’ স্থানান্তর হতে পারে ইউরোপে
Logo
logo

লন্ডনে ব্রিটিশ বাংলাদেশিদের পিঠা উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান


খবর   প্রকাশিত:  ০২ জানুয়ারী, ২০২৬, ০৭:০১ পিএম

লন্ডনে ব্রিটিশ বাংলাদেশিদের পিঠা উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান

লন্ডনে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণে পিঠা উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা ছয়টায় পূর্ব লন্ডনের রমফোর্ড রোডের আইভি ভেন্যুতে আয়োজিত এ অনুষ্ঠানটি ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটির মিলনমেলায় পরিণত হয়।

স্থানীয় সংগঠন নিউহ্যাম ফ্রেন্ডস অ্যান্ড হিউম্যান হেল্প লন্ডন এবং গ্রিন পার্টি বার্কিং অ্যান্ড ড্যাগেনহ্যাম শাখার যৌথ উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে উল্লেখযোগ্যসংখ্যক প্রবাসী বাংলাদেশি পরিবার অংশ নেন। উৎসবস্থলে ছিল প্রাণবন্ত পরিবেশ, হাসি-আড্ডা ও বাঙালি ঐতিহ্যের আবহ।

অনুষ্ঠানে ভাপা, পাটিসাপটা, চিতই, নারিকেল-দুধের পিঠাসহ নানা ধরনের ঐতিহ্যবাহী পিঠা পরিবেশন করা হয়। পাশাপাশি ব্রিটিশ স্বাদের সঙ্গে সমন্বয়ে তৈরি ফিউশন পাই অতিথিদের বিশেষ আকর্ষণ হয়ে ওঠে।

সাংস্কৃতিক পর্বে সংগীত, নৃত্য, আবৃত্তি এবং শিশু-কিশোরদের পরিবেশনা দর্শকদের মুগ্ধ করে। নতুন প্রজন্মের অংশগ্রহণে অনুষ্ঠানটি আরও প্রাণবন্ত হয়ে ওঠে।

অনুষ্ঠান পরিচালনা ও সমন্বয়ে নাদিম ও নজরুল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। অতিথি অভ্যর্থনা থেকে শুরু করে সাংস্কৃতিক পরিবেশনার সার্বিক ব্যবস্থাপনায় তাদের সক্রিয় অংশগ্রহণের প্রশংসা করেন আয়োজকেরা।

অনুষ্ঠানে বক্তব্য দেন গ্রিন পার্টির সংখ্যালঘু গ্রুপ লিডার মঈন কাদেরী। তিনি বলেন, ‘এ ধরনের আয়োজন কমিউনিটির সাংস্কৃতিক পরিচয় ও ঐক্যকে তুলে ধরার একটি কার্যকর প্ল্যাটফর্ম।’

এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গ্রিন পার্টি বার্কিং অ্যান্ড ড্যাগেনহ্যামের ডেপুটি লিডার ভিক্টোরিয়া হর্নবি। তিনি বলেন, ‘বাংলাদেশি কমিউনিটির সাংস্কৃতিক বৈচিত্র্য ও সক্রিয় অংশগ্রহণ লন্ডনের বহুসংস্কৃতির সমাজকে আরও সমৃদ্ধ করে।’

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, অনুষ্ঠানস্থলে পরিবারবান্ধব পরিবেশ ও নিরাপত্তা ব্যবস্থার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। তাদের মতে, প্রবাসে থেকেও সাংস্কৃতিক শেকড় অটুট রাখা এবং নতুন প্রজন্মকে ঐতিহ্যের সঙ্গে পরিচয় করিয়ে দিতে এ ধরনের আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ।

অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীরা জানান, এ ধরনের উৎসব প্রবাসী বাংলাদেশিদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সামাজিক বন্ধন আরও দৃঢ় করে। ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে এ ধরনের আয়োজনের আশাবাদ ব্যক্ত করেন আয়োজকেরা।