NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬ | ১৪ কার্তিক ১৪৩৩
ব্রেকিং নিউজ
বাংলাদেশ-জাপান চারটি সমঝোতা স্মারক ও দুটি অনুদান চুক্তি সই উন্নত দেশ গড়তে প্রবাসী-দেশবাসীকে একসঙ্গে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে বেড়েই চলছে প্রাণহানি নির্বাচনে আরব দলগুলোর বিরুদ্ধে নেতানিয়াহুর ‘কারচুপির’ অভিযোগ অর্থ আত্মসাতের মামলায় গায়ক ইন্দ্রনীল সেন গ্রেপ্তার ‘ঘনিষ্ঠভাবে কাজ করে যাব’, তারেক রহমানকে নিয়ে এক্স পোস্টে যা বললেন তাকাইচি নির্বাচনি প্রচারে ট্রাম্পের নতুন কৌশল ইউক্রেন যুদ্ধ বন্ধে রাশিয়ার ওপর ভারতকে চাপ দিতে বলল পোল্যান্ড ইসরায়েলের পরবর্তী প্রধানমন্ত্রী কে, চলছে নানা জল্পনা ‘কিং’-এর পোস্টারে প্রেমিক রূপে শাহরুখ
Logo
logo

ব্রুনাইয়ের সঙ্গে জ্বালানি সহযোগিতা নিয়ে আলোচনা


খবর   প্রকাশিত:  ২২ মার্চ, ২০২৫, ০১:৪৯ পিএম

>
ব্রুনাইয়ের সঙ্গে জ্বালানি সহযোগিতা নিয়ে আলোচনা

ইউক্রেন-রাশিয়ার যুদ্ধের কারণে জ্বালানি ইস্যুতে সংকটে পড়া বাংলাদেশ জ্বালানি সহযোগিতা নিয়ে ব্রুনাইয়ের সঙ্গে আলোচনা করেছে।

বৃহস্পতিবার (১ আগস্ট) ব্রুনাই সফররত বাংলাদেশের পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন বন্দর সেরি বেগাওয়ানে দেশটির ফিন্যান্স অ্যান্ড ইকোনোমি বিষয়ক মন্ত্রী দাতো সেরি মোহাম্মদ আমিন লিউ আবদুল্লার সঙ্গে জ্বালানি ইস্যুতে আলোচনা করেন।

বৈঠকে উভয়পক্ষ দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন। তারা বিদ্যমান চমৎকার দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও জোরদার করার বিষয়ে অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। পররাষ্ট্রসচিব বাণিজ্য, বিনিয়োগ, কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ ইত্যাদি ক্ষেত্রে অব্যবহৃত সম্ভাবনার অন্বেষণ করে প্রসারিত অর্থনৈতিক সহযোগিতার সুযোগ তুলে ধরেন। তিনি ব্রুনাইয়ের মন্ত্রীকে বাংলাদেশের অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগের বিদ্যমান সুযোগ সম্পর্কে অবহিত করেন।

পররাষ্ট্রসচিব ব্রুনাইয়ের অবকাঠামো উন্নয়ন প্রকল্পে সহায়তার জন্য প্রয়োজনীয় দক্ষ ও আধা-দক্ষ জনবল সরবরাহের বিষয়ে মন্ত্রীকে আশ্বাস দেন। তিনি বাংলাদেশে ফার্মাসিউটিক্যাল এবং তৈরি পোশাক খাতে উচ্চমানের উৎপাদন সুবিধার সরাসরি অভিজ্ঞতা অর্জনের ব্রুনাইয়ের মন্ত্রীকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। দাতো সেরি অদূর ভবিষ্যতে পারস্পরিক সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আগ্রহ প্রকাশ করেন।

একই দিনে বাংলাদেশের পররাষ্ট্রসচিব বন্দর সেরি বেগাওয়ানে রাষ্ট্রদূত অ্যাট-লার্জ প্রিন্সেস হাজ্জা মাসনার সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করেন। পররাষ্ট্রসচিব রাজকুমারীকে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের পক্ষ থেকে উষ্ণ শুভেচ্ছা জানান। রাজকুমারী দ্বিপাক্ষিক সম্পর্কের বিদ্যমান স্তরে সন্তোষ প্রকাশ করেন এবং দুই ভ্রাতৃপ্রতিম জনগণের পারস্পরিক সুবিধার জন্য সামনের দিনগুলোতে এটি আরও শক্তিশালী করার বিষয়ে জোর দেন।