NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, আগস্ট ২৫, ২০২৬ | ১০ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
৪৭ বছর পর ‘সন্ত্রাসের পৃষ্ঠপোষক রাষ্ট্র’ তালিকা থেকে সিরিয়াকে সরাল যুক্তরাষ্ট্র ইরানকে অর্থনৈতিক ভাবে বিচ্ছিন্ন করতে ট্রাম্প প্রশাসনের নতুন অভিযান যুক্তরাষ্ট্রের প্রস্তাবে পুরো সুদানে অস্ত্র নিষেধাজ্ঞা, জাতিসংঘে চীন-রাশিয়ার আপত্তি নিউইয়র্কের টাইমস স্কয়ারে বিশ্বমঞ্চে শাড়ির প্রচার: ‘শাড়ি গোজ গ্লোবাল’ ট্রাম্প প্রশাসন ছাড়ছেন প্রেস সেক্রেটারি কারোলিন লেভিট জাতিসংঘের মহাসচিব পদের দৌড়ে দ্বিতীয় দফায় এগিয়ে রদ্রিগেস-বিরকেট প্রধানমন্ত্রীর হাতে যোগদানপত্র তুলে দিলেন জহির উদ্দিন স্বপন গ্রেপ্তার ২ তরুণের পরিবারেরও প্রশ্ন—‘দুজন মিলে কি এত বড় ঘটনা ঘটাতে পারে?’ নতুন আন্দোলনের হুঁশিয়ারি সিজেপির, আজ বৈঠক প্রিন্সেস ডায়ানার জীবন নিয়ে বই লিখছেন ভাই চার্লস স্পেন্সার
Logo
logo

তারেক রহমানকে কটূক্তি, গ্রেফতার সেই শিক্ষককে অব্যাহতি


খবর   প্রকাশিত:  ২৯ ডিসেম্বর, ২০২৫, ১০:১২ এএম

তারেক রহমানকে কটূক্তি, গ্রেফতার সেই শিক্ষককে অব্যাহতি

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কটূক্তি করার অভিযোগে গ্রেফতার সেই শিক্ষক একেএম শহিদুল ইসলামকে অব্যাহতি দিয়েছেন আদালত। রোববার দুপুরে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানা এই আদেশ দেন।

প্রসিকিউশন বিভাগের উপ-পরিদর্শক স্বপন জানান, ইতোমধ্যে তার বেলবন্ড কারাগারে পাঠানো হয়েছে। আশা করি তিনি মুক্ত হয়েছেন। 

পুলিশ সূত্র জানায়, গ্রেফতার শহিদুল রাজধানীর গাবতলী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের উপাধ্যক্ষ হিসাবে কর্মরত। শনিবার শরিফ ওসমান হাদির কবর জিয়ারতের সময় শহিদুল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ‘চাঁদাবাজ’ ও ‘সন্ত্রাসী’ বলে চিৎকার করছিলেন। বিষয়টি দেখে সেখানে উপস্থিত বিএনপি নেতাকর্মীরা তাকে আটক করে শাহবাগ থানা পুলিশে হস্তান্তর করেন। পরে তাকে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

এদিকে শনিবার দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা এক বিবৃতিতে বলা হয়, গণতান্ত্রিক দেশে যে কোনো ব্যক্তির মতপ্রকাশের স্বাধীনতা রয়েছে। এজন্য বিএনপি গণতন্ত্র তথা মানুষের বাক-ব্যক্তি স্বাধীনতার জন্য সংগ্রাম করে আসছে। নিজের মতপ্রকাশের কারণে একেএম শহিদুল ইসলামকে গ্রেফতার ও কারাগারে পাঠানো ঠিক হয়নি। তাই অবিলম্বে তাকে নিঃশর্ত মুক্তি দিয়ে মানুষের গণতান্ত্রিক অধিকারকে সম্মান দেওয়ার জন্য অনুরোধ করছি।