NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, আগস্ট ২৫, ২০২৬ | ১০ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
৪৭ বছর পর ‘সন্ত্রাসের পৃষ্ঠপোষক রাষ্ট্র’ তালিকা থেকে সিরিয়াকে সরাল যুক্তরাষ্ট্র ইরানকে অর্থনৈতিক ভাবে বিচ্ছিন্ন করতে ট্রাম্প প্রশাসনের নতুন অভিযান যুক্তরাষ্ট্রের প্রস্তাবে পুরো সুদানে অস্ত্র নিষেধাজ্ঞা, জাতিসংঘে চীন-রাশিয়ার আপত্তি নিউইয়র্কের টাইমস স্কয়ারে বিশ্বমঞ্চে শাড়ির প্রচার: ‘শাড়ি গোজ গ্লোবাল’ ট্রাম্প প্রশাসন ছাড়ছেন প্রেস সেক্রেটারি কারোলিন লেভিট জাতিসংঘের মহাসচিব পদের দৌড়ে দ্বিতীয় দফায় এগিয়ে রদ্রিগেস-বিরকেট প্রধানমন্ত্রীর হাতে যোগদানপত্র তুলে দিলেন জহির উদ্দিন স্বপন গ্রেপ্তার ২ তরুণের পরিবারেরও প্রশ্ন—‘দুজন মিলে কি এত বড় ঘটনা ঘটাতে পারে?’ নতুন আন্দোলনের হুঁশিয়ারি সিজেপির, আজ বৈঠক প্রিন্সেস ডায়ানার জীবন নিয়ে বই লিখছেন ভাই চার্লস স্পেন্সার
Logo
logo

বিপিএল শুরুর আগমুহূর্তে গুরুত্বপূর্ণ দায়িত্বে নান্নু


খবর   প্রকাশিত:  ২৬ ডিসেম্বর, ২০২৫, ০৯:১২ এএম

বিপিএল শুরুর আগমুহূর্তে গুরুত্বপূর্ণ দায়িত্বে নান্নু

বিপিএলের দ্বাদশ আসর শুরুর ঠিক আগে চট্টগ্রাম রয়্যালসের মালিকানা নিয়ে জটিলতা। মালিকপক্ষ দল চালাতে অপরাগতা জানানোয় বাধ্য হয়ে চট্টগ্রামের মালিকানা নেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

তড়িঘড়ি করে চট্টগ্রাম রয়্যালসের টিম ডিরেক্টর বানানো হয় হাবিবুল বাশার সুমনকে। ফলে টুর্নামেন্টের টেকনিক্যাল কমিটির দায়িত্ব থেকে পদত্যাগ করেন সুমন।

 

সুমন অন্য দায়িত্বে চলে যাওয়ায় বিপিএলের টেকনিক্যাল কমিটিতে যুক্ত হয়েছেন মিনহাজুল আবেদিন নান্নু। বৃহস্পতিবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই খবর জানিয়েছে বিসিবি।

বিসিবি জানায়, জাতীয় দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমনের পরিবর্তে আরেক সাবেক অধিনায়ক মিনহাজুল আবেদিন নান্নুকে টেকনিক্যাল কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। অভিজ্ঞ এই সাবেক নির্বাচক যুক্ত হওয়ায় টেকনিক্যাল কমিটির কাজ আরও শক্তিশালী হবে বলে মনে করছে বোর্ড।