NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, আগস্ট ২৫, ২০২৬ | ১০ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
৪৭ বছর পর ‘সন্ত্রাসের পৃষ্ঠপোষক রাষ্ট্র’ তালিকা থেকে সিরিয়াকে সরাল যুক্তরাষ্ট্র ইরানকে অর্থনৈতিক ভাবে বিচ্ছিন্ন করতে ট্রাম্প প্রশাসনের নতুন অভিযান যুক্তরাষ্ট্রের প্রস্তাবে পুরো সুদানে অস্ত্র নিষেধাজ্ঞা, জাতিসংঘে চীন-রাশিয়ার আপত্তি নিউইয়র্কের টাইমস স্কয়ারে বিশ্বমঞ্চে শাড়ির প্রচার: ‘শাড়ি গোজ গ্লোবাল’ ট্রাম্প প্রশাসন ছাড়ছেন প্রেস সেক্রেটারি কারোলিন লেভিট জাতিসংঘের মহাসচিব পদের দৌড়ে দ্বিতীয় দফায় এগিয়ে রদ্রিগেস-বিরকেট প্রধানমন্ত্রীর হাতে যোগদানপত্র তুলে দিলেন জহির উদ্দিন স্বপন গ্রেপ্তার ২ তরুণের পরিবারেরও প্রশ্ন—‘দুজন মিলে কি এত বড় ঘটনা ঘটাতে পারে?’ নতুন আন্দোলনের হুঁশিয়ারি সিজেপির, আজ বৈঠক প্রিন্সেস ডায়ানার জীবন নিয়ে বই লিখছেন ভাই চার্লস স্পেন্সার
Logo
logo

দুর্দান্ত বোলিংয়ে ম্যাচ সেরা মোস্তাফিজ


খবর   প্রকাশিত:  ২২ ডিসেম্বর, ২০২৫, ০৯:১২ এএম

দুর্দান্ত বোলিংয়ে ম্যাচ সেরা মোস্তাফিজ

আবু ধাবিতে আইএল টি-টোয়েন্টিতে মোস্তাফিজের দুর্দান্ত পারফরম্যান্স। প্রথম ওভারে খরুচে বোলিংয়ের পর দ্বিতীয় ওভারে দুর্দান্ত বোলিংয়ে ৪ বলে ৩ উইকেট নেন কাটার মাস্টার। 

রোববার দুবাই ক্যাপিটালসের হয়ে গাল্ফ জায়ান্টসের বিপক্ষে ৩.৫ ওভারে ৩৪ রানে ৩ উইকেট নিয়েছেন মোস্তাফিজ।

আবু ধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নেমে ১৩ ওভারে ৩ উইকেটে ১১০ রানের শক্ত অবস্থানে ছিল জায়ান্টস। পরের ওভারে ৩ উইকেট নিয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন মোস্তাফিজ।

এক বল বাকি থাকতে ১৫৬ রানে গুটিয়ে যায় জায়ান্টস। ক্যাপিটালস ৬ উইকেটে জিতে যায় চার বল বাকি থাকতে।

দারুণ বোলিংয়ে আসরে প্রথমবার ম্যাচ-সেরার স্বীকৃতি পেয়েছেন মোস্তাফিজ।

দ্বিতীয় ওভারে প্রথম বল হাতে পেয়ে একটি করে চার ও ছক্কা হজম করেন মুস্তাফিজ। বাংলাদেশের বাঁহাতি পেসার এই ওভারে দেন ১৩ রান।

চতুর্দশ ওভারে বোলিংয়ে ফিরেই জাদু দেখান তিনি। ওভারের শুরুটা যদিও ভালো ছিল না। প্রথম বলে চার মারেন জেমস ভিন্স। এরপর হয় ওয়াইড।

দ্বিতীয় বলে স্লোয়ার লেংথ ডেলিভারিতে কিপারের গ্লাভসে ধরা পড়েন ভিন্স। মুস্তাফিজ যদিও বুঝতেই পারেননি যে, ব্যাটসম্যানের ব্যাটে লেগেছে বল!

তৃতীয় বলে আসে সিঙ্গল। পরের বলে স্লোয়ারে ব্যাটে লেগে বোল্ড হন আজমাতউল্লাহ ওমারজাই। পরের বলেই আসে আরেকটি উইকেট। দুর্দান্ত ডেলিভারিতে বোল্ড হন এবার শন ডিকসন।

হ্যাটট্রিক ডেলিভারি ঠেকিয়ে দিতে পারেন মার্ক অ্যাডায়ার। ওভারে ৬ রান দিয়ে ৩ উইকেট শিকার করেন মোস্তাফিজ।

এক ম্যাচ আগে এমআই এমিরেটসের বিপক্ষেও এক ওভারে ৩ উইকেট নিয়েছিলেন তিনি, স্রেফ ১ রান দিয়ে।

অষ্টাদশ ওভারে দুটি চারে মুস্তাফিজ দেন ১১ রান। নিজের ও ইনিংসের শেষ ওভারের প্রথম বলে আরেকটি উইকেট পেতে পারতেন তিনি। কিন্তু এক্সট্রা কাভারে আয়ান আফজাল খানের ক্যাচ ফেলেন মোহাম্মাদ নাবি। প্রথম দুই বলে ২ রানের পর, টানা তিন বলে রান আউট হন তিন ব্যাটসম্যান। এর মধ্যে দুজন আউট হন দ্বিতীয় রানের চেষ্টায়। ওভারে আসে ৪ রান।

সংযুক্ত আরব আমিরাতের এই ফ্র্যাঞ্চাইজি লিগে নিজের অভিষেক আসরে ৭ ম্যাচে মোস্তাফিজের শিকার ১৪ উইকেট।