NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, আগস্ট ২৫, ২০২৬ | ১০ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
৪৭ বছর পর ‘সন্ত্রাসের পৃষ্ঠপোষক রাষ্ট্র’ তালিকা থেকে সিরিয়াকে সরাল যুক্তরাষ্ট্র ইরানকে অর্থনৈতিক ভাবে বিচ্ছিন্ন করতে ট্রাম্প প্রশাসনের নতুন অভিযান যুক্তরাষ্ট্রের প্রস্তাবে পুরো সুদানে অস্ত্র নিষেধাজ্ঞা, জাতিসংঘে চীন-রাশিয়ার আপত্তি নিউইয়র্কের টাইমস স্কয়ারে বিশ্বমঞ্চে শাড়ির প্রচার: ‘শাড়ি গোজ গ্লোবাল’ ট্রাম্প প্রশাসন ছাড়ছেন প্রেস সেক্রেটারি কারোলিন লেভিট জাতিসংঘের মহাসচিব পদের দৌড়ে দ্বিতীয় দফায় এগিয়ে রদ্রিগেস-বিরকেট প্রধানমন্ত্রীর হাতে যোগদানপত্র তুলে দিলেন জহির উদ্দিন স্বপন গ্রেপ্তার ২ তরুণের পরিবারেরও প্রশ্ন—‘দুজন মিলে কি এত বড় ঘটনা ঘটাতে পারে?’ নতুন আন্দোলনের হুঁশিয়ারি সিজেপির, আজ বৈঠক প্রিন্সেস ডায়ানার জীবন নিয়ে বই লিখছেন ভাই চার্লস স্পেন্সার
Logo
logo

কাবাব, বিরিয়ানিসহ নানা স্বাদের খাবার, লখনউকে ‘গ্যাস্ট্রোনমি’র স্বীকৃতি দিল ইউনেসকো


খবর   প্রকাশিত:  ২১ ডিসেম্বর, ২০২৫, ১০:১২ এএম

কাবাব, বিরিয়ানিসহ নানা স্বাদের খাবার, লখনউকে ‘গ্যাস্ট্রোনমি’র স্বীকৃতি দিল ইউনেসকো

মুখরোচক কাবাব, সুগন্ধি বিরিয়ানি এবং মিষ্টি—ভোজনরসিকদের কাছে ভারতের লখনউ মানেই এক টুকরো স্বর্গ। স্থানীয় বাসিন্দা বা পর্যটক, লখনউয়ের খাবারের জাদুতে মজে থাকেন সবাই।

গত মাসে ইউনেসকো লখনউকে ‘ক্রিয়েটিভ সিটি অব গ্যাস্ট্রোনমি’ হিসেবে স্বীকৃতি দিয়েছে। এটি বিশ্বের নির্বাচিত কিছু শহরের তালিকায় যুক্ত হয়েছে এবং আশা জাগিয়েছে, লখনউর অসাধারণ খাবারের স্বীকৃতি আন্তর্জাতিক পর্যায়ে আরো ছড়িয়ে পড়বে।

 

 

২০০৪ সালে ইউনেসকো সিদ্ধান্ত নেয়, বিশ্বের ঐতিহ্যবাহী শহরগুলোকে সাহিত্য, সংস্কৃতি, লোকশিল্প ও খাদ্য সংস্কৃতির নিরিখে বিবেচনা করে ‘দ্য ক্রিয়েটিভ সিটিজ নেটওয়ার্ক’-এর আওতায় আনা হবে। এর মধ্যে খাবারের ঐতিহ্য, তার ধারাবাহিকতা ও উদযাপনের ওপর ভিত্তি করে দেওয়া হয় এই ক্রিয়েটিভ সিটি অব গ্যাস্ট্রোনমির তকমা। বিশ্বের ৪০৮টি শহর এই নেটওয়ার্কে।

ইউনেসকোর দক্ষিণ এশীয় আঞ্চলিক কার্যালয়ের পরিচালক টিম কার্টিস বলেন, ‘এই স্বীকৃতি লখনউয়ের গভীর খাদ্য ঐতিহ্য ও বৈচিত্র্যময় সংস্কৃতিকেই তুলে ধরে।

এটি শহরের সাংস্কৃতিক ঐতিহ্যকে সম্মান জানানোর পাশাপাশি আন্তর্জাতিক সহযোগিতার নতুন পথ খুলে দেবে।’ লখনউ ভারতের দ্বিতীয় শহর হিসেবে এই তালিকায় এসেছে। এর আগে হায়দরাবাদ ২০১৯ সালে নির্বাচিত হয়েছিল।

 

শহরের বাসিন্দা এবং খাবারের প্রেমীদের জন্য এটি নতুন কোনো বিস্ময় নয়।

অনেকেই বলছেন, ‘দেরি হলেও হয়েছে। এটি আগে হওয়া উচিত ছিল।’ ভারতের সবচেয়ে জনবহুল রাজ্য উত্তরপ্রদেশের রাজধানী এই লখনউ। কোলাহলপূর্ণ, বৈচিত্র্যময় এই শহরটির আত্মা আসলে লুকিয়ে আছে এর খাবারে। 

 

‘সনৎকদা ট্রাস্ট’-এর প্রতিষ্ঠাতা মাধবী কুক্রেজা বিবিসিকে বলেন, ‘এখানকার খাবারের আসল রহস্য হলো ধীরে ধীরে রান্না করার পদ্ধতি এবং সময়।

 

তিনি বলেন, ‘কী রান্না হবে, কিভাবে রান্না হবে?—এটি অধিকাংশ বাড়িতে সকালে উঠার সময় থেকে রাতের ঘুম পর্যন্ত চলমান আলোচনা। আর আসলেই আপনার রান্নাঘরের খাবারের মান দিয়ে আপনাকে বিচার করা হয়।’ তবে খাবারের প্রতি এই মনোযোগ নতুন নয়। শহরের খাদ্যসংস্কৃতিকে সংজ্ঞায়িত করা বহু শতাব্দী পুরনো কিছু রান্নার রেসিপির ওপর ভিত্তি করে গড়ে উঠেছে।

লখনউ মানেই যে শুধু মাংসের পদ, তা নয়, স্থানীয় বানিয়া সম্প্রদায়ের সুবাদে এখানে নিরামিষ খাবারেরও দারুণ কদর। মৌসুমি সবজির পাশাপাশি হরেক পদের মিষ্টি আর ‘চাট’-এর মতো মুখরোচক স্ট্রিট ফুড লখনউকে দিয়েছে ভিন্ন মাত্রা। শহরের অলিগলিতে ছড়িয়ে থাকা ছোট ছোট দোকানগুলো স্থানীয় ভোজনরসিকদের কাছে একেকটি ‘লুকানো রত্ন’। কাবাব বা বিরিয়ানিসহ কোরমা, শিরমাল (এক ধরনের জাফরানি রুটি) কিংবা শাহি টুকরার (ব্রেড পুডিং) মতো পদের জন্যও লখনউ বিখ্যাত।