NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, আগস্ট ২৫, ২০২৬ | ১০ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
৪৭ বছর পর ‘সন্ত্রাসের পৃষ্ঠপোষক রাষ্ট্র’ তালিকা থেকে সিরিয়াকে সরাল যুক্তরাষ্ট্র ইরানকে অর্থনৈতিক ভাবে বিচ্ছিন্ন করতে ট্রাম্প প্রশাসনের নতুন অভিযান যুক্তরাষ্ট্রের প্রস্তাবে পুরো সুদানে অস্ত্র নিষেধাজ্ঞা, জাতিসংঘে চীন-রাশিয়ার আপত্তি নিউইয়র্কের টাইমস স্কয়ারে বিশ্বমঞ্চে শাড়ির প্রচার: ‘শাড়ি গোজ গ্লোবাল’ ট্রাম্প প্রশাসন ছাড়ছেন প্রেস সেক্রেটারি কারোলিন লেভিট জাতিসংঘের মহাসচিব পদের দৌড়ে দ্বিতীয় দফায় এগিয়ে রদ্রিগেস-বিরকেট প্রধানমন্ত্রীর হাতে যোগদানপত্র তুলে দিলেন জহির উদ্দিন স্বপন গ্রেপ্তার ২ তরুণের পরিবারেরও প্রশ্ন—‘দুজন মিলে কি এত বড় ঘটনা ঘটাতে পারে?’ নতুন আন্দোলনের হুঁশিয়ারি সিজেপির, আজ বৈঠক প্রিন্সেস ডায়ানার জীবন নিয়ে বই লিখছেন ভাই চার্লস স্পেন্সার
Logo
logo

বুর্জ খলিফায় বজ্রপাত, ভিডিও ভাইরাল


খবর   প্রকাশিত:  ১৯ ডিসেম্বর, ২০২৫, ১০:১২ এএম

বুর্জ খলিফায় বজ্রপাত, ভিডিও ভাইরাল

বিশ্বের সর্বোচ্চ ভবন বুর্জ খলিফার ওপর বজ্রপাত হয়েছে। বজ্রপাতের এই ছবি ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলের দেশ সংযুক্ত আরব আমিরাতের অন্যতম এমিরেত দুবাইয়ের ক্রাউন প্রিন্স শেখ হামদান বিন মোহম্মদ বিন রশিদ আল মাকতৌম। খবর গালফ নিউজের। 

গতকাল থেকে টানা বর্ষণ ও ঝড়ো হাওয়া শুরু হয়েছে দুবাইয়ে। সেই সময়েই বজ্রপাত ঘটে বুর্জ খলিফায়। এতে অবশ্য ভবনটির কোনো ক্ষতি হয়নি। কারণ ভবনটি যেন বজ্রপাত প্রতিরোধ করতে পারে, সেভাবেই সেটির নকশা করা হয়েছে।

গতকাল সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে ছবিটি পোস্ট করে দুবাইয়ের বাসিন্দাদের উদ্দেশে ক্রাউন প্রিন্স বলেন, সামনের এমন আরও বৃষ্টিবহুল দিন আসবে দুবাইয়ে। বাসিন্দারা যেন সেই অনুযায়ী প্রস্তুতি নিয়ে রাখেন।

 

 

আমিরাতের জাতীয় আবহাওয়া দপ্তর ন্যাশনাল সেন্টার অব মেটেরোলজি (এনসিএম) জানিয়েছে, লোহিত সাগরে সৃষ্ট একটি নিম্নচাপের প্রভাবে ঝড়-বৃষ্টি শুরু হয়েছে দুবাইয়ে। আরও কয়েক দিন এমন আবহওয়া অব্যাহত থাকবে।

প্রসঙ্গত, বুর্জ খলিফা বর্তমানে বিশ্বের সর্বোচ্চ ভবন। ১৬৩ তলা বিশিষ্ট এই ভবনের উচ্চতা ২ হাজার ৭১৭ ফুট।