NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, আগস্ট ২৫, ২০২৬ | ১০ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
মেয়েদের সার্বজনীন উপবৃত্তি পুনরায় চালুর সম্ভাবনা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর সিরিয়াকে দেওয়া ‘সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক রাষ্ট্র’ তকমা তুলে নিল যুক্তরাষ্ট্র রাশিয়ায় জয়শঙ্কর-পুতিন বৈঠক, মোদির বার্তা পৌঁছে দিল ভারত বিশ্বের সবচেয়ে দামি ক্লাব রিয়াল মাদ্রিদ, বার্সা-পিএসজিসহ বাকিরা কোথায় আসছে ‘দৃশ্যম ৩’, মিলবে শেষ অধ্যায়ের উত্তর ৪৭ বছর পর ‘সন্ত্রাসের পৃষ্ঠপোষক রাষ্ট্র’ তালিকা থেকে সিরিয়াকে সরাল যুক্তরাষ্ট্র ইরানকে অর্থনৈতিক ভাবে বিচ্ছিন্ন করতে ট্রাম্প প্রশাসনের নতুন অভিযান যুক্তরাষ্ট্রের প্রস্তাবে পুরো সুদানে অস্ত্র নিষেধাজ্ঞা, জাতিসংঘে চীন-রাশিয়ার আপত্তি নিউইয়র্কের টাইমস স্কয়ারে বিশ্বমঞ্চে শাড়ির প্রচার: ‘শাড়ি গোজ গ্লোবাল’ ট্রাম্প প্রশাসন ছাড়ছেন প্রেস সেক্রেটারি কারোলিন লেভিট
Logo
logo

নতুন গল্প সাজিয়ে ‘গোলাপ’ নিয়ে আসছেন নিরব-পরীমনি


খবর   প্রকাশিত:  ১২ ডিসেম্বর, ২০২৫, ০২:১২ পিএম

নতুন গল্প সাজিয়ে ‘গোলাপ’ নিয়ে আসছেন নিরব-পরীমনি

ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী পরীমনিকে এখন আর আগের মতো রুপালি পর্দায় নিয়মিত দেখা না গেলেও চলতি বছরের শুরুতেই ঘোষণা আসে নতুন সিনেমার। অভিনেত্রীর নতুন সিনেমা 'গোলাপ'-এ তার বিপরীতে আছেন নায়ক নিরব। 

সেই ঘোষণার সময় জানানো হয়েছিল— চলতি বছরের ফেব্রুয়ারিতেই শুটিং শুরু হওয়ার কথা। কিন্তু ঘোষণা আসার পর থেকেই সিনেমাটি নিয়ে দর্শকদের আগ্রহ বাড়তে থাকলেও দীর্ঘ ১১ মাস পেরিয়ে গেলেও এখনো শুটিং শুরু হয়নি। অবশেষে সেই সিনেমার কাজ শুরু করতে যাচ্ছেন পরিচালক। রাজনৈতিক ঘরানার থ্রিলার এ সিনেমাটির পরিচালক সামছুল হুদা এমনটিই জানিয়েছেন। 

একটি সূত্র জানায়, 'গোলাপ' সিনেমাটির শুটিং পিছিয়ে যাওয়ার মূল কারণ ছিল— গল্পসংক্রান্ত জটিলতা। সম্প্রতি এ বিষয়ে পরিচালক সামছুল হুদা বলেন, গল্প নিয়ে কিছু জটিলতা তৈরি হয়েছিল, তাই এ বছর ক্যামেরা চালু করা যায়নি। তবে পুরো টিমের সঙ্গে আলোচনা করে গল্প নতুনভাবে সাজানো হয়েছে। পরিকল্পনা আছে, আগামী ফেব্রুয়ারিতে 'গোলাপ' সিনেমা শুটিং শুরু করার।

ছোট শহরের রাজনৈতিক বাস্তবতা কেন্দ্র করে সাজানো হয়েছে এ থ্রিলার সিনেমার গল্প। এর সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন অনিক বিশ্বাস এবং গল্পওয়ালা প্রোডাকশনের ব্যানারে নির্মিত হচ্ছে ‘গোলাপ’। নির্মাতা ও অভিনয়শিল্পীরা আশা প্রকাশ করছেন, নতুন বছরের শুরুতেই শুটিং শুরু হবে এবং দর্শকরা পাবেন একটি টানটান উত্তেজনাপূর্ণ সিনেমা।

নতুন শুটিং সময়সূচি নিয়ে ইতোমধ্যে অভিনেত্রী পরীমনি, নিরবসহ পুরো টিমের সঙ্গে কথা বলেছেন নির্মাতা। নিয়মিত যোগাযোগ চলছে এবং নতুন গল্প, দৃশ্য ও শুটিং পরিকল্পনা নিয়ে আলোচনাও হয়েছে। প্রযোজনা প্রতিষ্ঠান থেকে অনুমতি পেলেই শুটিংয়ের চূড়ান্ত তারিখ ঘোষণা করা হবে বলে জানিয়েছেন পরিচালক সামছুল হুদা।