NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, আগস্ট ২৫, ২০২৬ | ১০ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
মেয়েদের সার্বজনীন উপবৃত্তি পুনরায় চালুর সম্ভাবনা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর সিরিয়াকে দেওয়া ‘সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক রাষ্ট্র’ তকমা তুলে নিল যুক্তরাষ্ট্র রাশিয়ায় জয়শঙ্কর-পুতিন বৈঠক, মোদির বার্তা পৌঁছে দিল ভারত বিশ্বের সবচেয়ে দামি ক্লাব রিয়াল মাদ্রিদ, বার্সা-পিএসজিসহ বাকিরা কোথায় আসছে ‘দৃশ্যম ৩’, মিলবে শেষ অধ্যায়ের উত্তর ৪৭ বছর পর ‘সন্ত্রাসের পৃষ্ঠপোষক রাষ্ট্র’ তালিকা থেকে সিরিয়াকে সরাল যুক্তরাষ্ট্র ইরানকে অর্থনৈতিক ভাবে বিচ্ছিন্ন করতে ট্রাম্প প্রশাসনের নতুন অভিযান যুক্তরাষ্ট্রের প্রস্তাবে পুরো সুদানে অস্ত্র নিষেধাজ্ঞা, জাতিসংঘে চীন-রাশিয়ার আপত্তি নিউইয়র্কের টাইমস স্কয়ারে বিশ্বমঞ্চে শাড়ির প্রচার: ‘শাড়ি গোজ গ্লোবাল’ ট্রাম্প প্রশাসন ছাড়ছেন প্রেস সেক্রেটারি কারোলিন লেভিট
Logo
logo

বিদেশি নেতাদের সঙ্গে বিরোধীদের সাক্ষাৎ করতে দিচ্ছে না সরকার, দাবি রাহুলের


খবর   প্রকাশিত:  ০৫ ডিসেম্বর, ২০২৫, ০৫:১২ পিএম

বিদেশি নেতাদের সঙ্গে বিরোধীদের সাক্ষাৎ করতে দিচ্ছে না সরকার, দাবি রাহুলের

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বিরোধী নেতাদের দেখা করতে দেওয়া হচ্ছে না বলে বিরোধী দলনেতা রাহুল গান্ধীর অভিযোগ। তিনি জানান, বিদেশি প্রতিনিধিদলের সঙ্গে বিরোধী নেতৃত্বের আলোচনার যে সাংসদীয় রীতি বহুদিন ধরে বজায় ছিল, সেটি বর্তমান সরকার ইচ্ছে করে ভেঙে দিচ্ছে।

সংসদ ভবনের বাইরে সাংবাদিকদের সামনে দাঁড়িয়ে রাহুল বলেন, ‘বাজপেয়ী থেকে শুরু করে মনমোহন সিংয়ের সময়েও এই প্রথা ছিল। বিদেশি নেতারা এলে বিরোধী দলনেতার সঙ্গে দেখা করতেন।

আজকাল সরকারই বিদেশি অতিথিদের জানিয়ে দেন, বিরোধী দলনেতার সঙ্গে দেখা করবেন না। অথচ আমরাও ভারতের প্রতিনিধি।’

 

রাহুলের দাবি, পররাষ্ট্র মন্ত্রণালয় ও প্রধানমন্ত্রী দুজনেই একপ্রকার চাপ তৈরি করেন, যাতে অতিথিরা বিরোধী দলের সঙ্গে দেখা না করেন।  প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও তার সরকার এতটাই নিরাপত্তাহীনতায় ভুগছে যে বিদেশি নেতাদের সঙ্গে বিরোধীদের সাক্ষাৎ পর্যন্ত করতে দিচ্ছে না।

তার কথায়, এটা আতঙ্কের রাজনীতি, তারা চায় না যে ভারতের বিষয়ে আমাদের অন্য মতামত কেউ জানুক।

 

গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় রুশ প্রেসিডেন্ট পুতিন দিল্লি পৌঁছেন। প্রটোকল ভেঙে বিমানবন্দরে গিয়ে তাকে স্বাগত জানান প্রধানমন্ত্রী মোদি নিজেই। লাল কার্পেটে দাঁড়িয়ে পুতিনকে বুকে জড়িয়ে ধরেন।

এরপর একই গাড়িতে তারা দুজনে বিমানবন্দর থেকে রওনা হন লোক কল্যাণ মার্গে প্রধানমন্ত্রীর বাসভবনে। পুতিন নয়াদিল্লি পৌঁছার কয়েক ঘণ্টা আগেই রাহুল গান্ধী সরকারি মনোভাবের সমালোচনা করে ওই মন্তব্য করেন।

 

তবে রাহুল গান্ধীর অভিযোগ উড়িয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্রের দাবি, পুতিনের পুরো সফরটিতে সরকারি কর্মকর্তা এবং সংস্থার সঙ্গে বৈঠকের আয়োজন করা হয়েছে। এর বাইরে অন্য কোনো কর্মসূচি বা রাজনৈতিক ব্যক্তিত্বের সঙ্গে সাক্ষাতের বিষয়টি সেই অতিথির ওপরেই নির্ভর করছে।