NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, আগস্ট ২৫, ২০২৬ | ১০ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
মেয়েদের সার্বজনীন উপবৃত্তি পুনরায় চালুর সম্ভাবনা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর সিরিয়াকে দেওয়া ‘সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক রাষ্ট্র’ তকমা তুলে নিল যুক্তরাষ্ট্র রাশিয়ায় জয়শঙ্কর-পুতিন বৈঠক, মোদির বার্তা পৌঁছে দিল ভারত বিশ্বের সবচেয়ে দামি ক্লাব রিয়াল মাদ্রিদ, বার্সা-পিএসজিসহ বাকিরা কোথায় আসছে ‘দৃশ্যম ৩’, মিলবে শেষ অধ্যায়ের উত্তর ৪৭ বছর পর ‘সন্ত্রাসের পৃষ্ঠপোষক রাষ্ট্র’ তালিকা থেকে সিরিয়াকে সরাল যুক্তরাষ্ট্র ইরানকে অর্থনৈতিক ভাবে বিচ্ছিন্ন করতে ট্রাম্প প্রশাসনের নতুন অভিযান যুক্তরাষ্ট্রের প্রস্তাবে পুরো সুদানে অস্ত্র নিষেধাজ্ঞা, জাতিসংঘে চীন-রাশিয়ার আপত্তি নিউইয়র্কের টাইমস স্কয়ারে বিশ্বমঞ্চে শাড়ির প্রচার: ‘শাড়ি গোজ গ্লোবাল’ ট্রাম্প প্রশাসন ছাড়ছেন প্রেস সেক্রেটারি কারোলিন লেভিট
Logo
logo

এই ব্যাটসম্যানের সেঞ্চুরি মানেই ভারতের হার!


খবর   প্রকাশিত:  ০৪ ডিসেম্বর, ২০২৫, ০৯:১২ এএম

এই ব্যাটসম্যানের সেঞ্চুরি মানেই ভারতের হার!

এমন অনেক খেলোয়াড় আছেন, যারা ব্যক্তিগতভাবে ভালো কারলেও দল হেরে যায়! সেই তালিকায় নথিভুক্ত হওয়ার পথে ভারতীয় ব্যাটসম্যান ঋতুরাজ গায়কোয়াড়। ভারতের মহারাষ্ট্রে জম্ম নেওয়া এই ক্রিকেটার সেঞ্চুরি করলেই টিম ইন্ডিয়া হেরে যায়।

টি-টোয়েন্টি ক্যারিয়ারের অভিষেক সেঞ্চুরির ম্যাচে ৫৭ বলে ১৩টি চার আর ৭টি ছক্কায় ১২৩ রানের অনবদ্য ইনিংস খেলেন ঋতুরাজ গায়কোয়াড়।

২০২৩ সালের ২৮ নভেম্বর গুয়াহাটির বর্ষাপাড়া ক্রিকেট স্টেডিয়ামে টি-টোয়েন্টির সংক্ষিপ্ত ফরম্যাটে (১২৩) মেইডেন সেঞ্চুরি করেন ঋতুরাজ। তার ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরির ম্যাচে গুয়াহাটিতে ভারত সেদিন ৩ উইকেটে রেকর্ড ২২২ রান করেছিল। অথচ রেকর্ড রান করেও সেদিন অস্ট্রেলিয়ান তারকা গ্লেন ম্যাক্সওয়েলের সেঞ্চুরির ম্যাচে ভারতকে ৫ উইকেটে হেরে যেতে হয়। 

রায়পুরে আজ ৮৩ বলে ১২টি চার আর দুটি ছক্কায় ওয়ানডে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি হাঁকান ঋতুরাজ গায়কোয়াড়।

আজ বুধবার রায়পুরের শহীদ বীর নারায়ন সিং স্টেডিয়ামে ওয়ানডে ক্রিকেটে ঋতুরাজ গায়কোয়াড়ের মেইডেন (১০৫) সেঞ্চুরির ম্যাচে রেকর্ড ৩৫৮ রান করেও হেরে গেল ভারত। দক্ষিণ আফ্রিকা ৪ বল হাতে রেখেই ৪ উইকেটের দাপুটে জয় পায়। এই জয়ে ১-১ সমতায় ফেরে প্রোটিয়ারা। 

ঋতুরাজ গায়কোয়াড়ের ক্যারিয়ারের স্মরণীয় দুটি ম্যাচেই পরাজয় দেখল ভারত। ঘরের মাঠে চেনাজানা দর্শকদের সামনে স্কোর বোর্ডে রেকর্ড রান গড়েও হেরে লজ্জায় মাথা নিচু করে মাঠ ত্যাগ করে ভারতীয় দলের ক্রিকেটাররা।