NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, আগস্ট ২৫, ২০২৬ | ১০ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
মেয়েদের সার্বজনীন উপবৃত্তি পুনরায় চালুর সম্ভাবনা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর সিরিয়াকে দেওয়া ‘সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক রাষ্ট্র’ তকমা তুলে নিল যুক্তরাষ্ট্র রাশিয়ায় জয়শঙ্কর-পুতিন বৈঠক, মোদির বার্তা পৌঁছে দিল ভারত বিশ্বের সবচেয়ে দামি ক্লাব রিয়াল মাদ্রিদ, বার্সা-পিএসজিসহ বাকিরা কোথায় আসছে ‘দৃশ্যম ৩’, মিলবে শেষ অধ্যায়ের উত্তর ৪৭ বছর পর ‘সন্ত্রাসের পৃষ্ঠপোষক রাষ্ট্র’ তালিকা থেকে সিরিয়াকে সরাল যুক্তরাষ্ট্র ইরানকে অর্থনৈতিক ভাবে বিচ্ছিন্ন করতে ট্রাম্প প্রশাসনের নতুন অভিযান যুক্তরাষ্ট্রের প্রস্তাবে পুরো সুদানে অস্ত্র নিষেধাজ্ঞা, জাতিসংঘে চীন-রাশিয়ার আপত্তি নিউইয়র্কের টাইমস স্কয়ারে বিশ্বমঞ্চে শাড়ির প্রচার: ‘শাড়ি গোজ গ্লোবাল’ ট্রাম্প প্রশাসন ছাড়ছেন প্রেস সেক্রেটারি কারোলিন লেভিট
Logo
logo

ক্যালিফোর্নিয়ায় বন্দুকধারীর ‍গুলিতে শিশুসহ নিহত ৪, আহত ১০


খবর   প্রকাশিত:  ০১ ডিসেম্বর, ২০২৫, ০৯:১২ এএম

ক্যালিফোর্নিয়ায় বন্দুকধারীর ‍গুলিতে শিশুসহ নিহত ৪, আহত ১০

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার একটি ব্যাঙ্কোয়েট হলে বন্দুকধারীর গুলিতে অন্তত ৪ জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও ১০ জন। 

স্থানীয় সময় শনিবার (২৯ নভেম্বর) সন্ধ্যা ৬টার কিছু আগে একটি পারিবারিক অনুষ্ঠানে এই হামলার ঘটনা ঘটে।

সান জোয়াকুইন কাউন্টি শেরিফের মুখপাত্র হিদার ব্রেন্ট বলেছেন, স্টকটন শহরের লুসিল অ্যাভিনিউয়ের ১৯০০ ব্লকের কাছে সন্ধ্যা ৬টার কিছু আগে একটি অনুষ্ঠানে গুলিবর্ষণের ঘটনা ঘটে।

এটি একটি পারিবারিক অনুষ্ঠান ছিল বলে জানান হিদার ব্রেন্ট। তিনি বলেন, নিহতদের মধ্যে শিশু ও প্রাপ্ত বয়স্করাও আছেন।

নিহতদের প্রকৃত বয়স ও লিঙ্গ সম্পর্কে তাৎক্ষণিক বিস্তারিত তথ্য জানাতে পারেননি শেরিফের মুখপাত্র। বন্দুকধারীকে শনাক্ত করতে তদন্ত চলছে বলে জানান হিদার ব্রেন্ট।

 

 

 

তিনি বলেন, ‘এটি পরিকল্পিত একটি ঘটনা হতে পারেন। তবে এই মুহূর্তে আমাদের প্রথম অগ্রাধিকার হলো ঘটনার সন্দেহভাজন ব্যক্তিকে শনাক্ত করা।’

গুলিবর্ষণের ঘটনাটি ব্যাঙ্কোয়েট হলের ভেতরে নাকি বাইরে ঘটেছে তা স্পষ্ট করতে জানাতে পারেননি শেরিফের মুখপাত্র। তিনি বলেন, এফবিআই, স্টকন পুলিশ ও অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থা তদন্তে সহায়তা করছে।

স্টকটনের ভাইস মেয়র জেসন লি এক বিবৃতিতে বলেছেন, শিশুদের জন্মদিনের পার্টিতে বন্দুক হামলার ঘটনা ঘটেছে।

ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসমের অফিস সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক বিবৃতিতে জানিয়েছে, গভর্নরকে ‘ভয়াবহ গুলিবর্ষণ’ সম্পর্কে অবহিত করা হয়েছে। গভর্নরের জরুরি পরিষেবা অফিস পরিস্থিতি পর্যবেক্ষণ করার জন্য আইন প্রয়োগকারী সংস্থার সাথে সমন্বয় করছে।