NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, আগস্ট ২৫, ২০২৬ | ১০ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
মেয়েদের সার্বজনীন উপবৃত্তি পুনরায় চালুর সম্ভাবনা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর সিরিয়াকে দেওয়া ‘সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক রাষ্ট্র’ তকমা তুলে নিল যুক্তরাষ্ট্র রাশিয়ায় জয়শঙ্কর-পুতিন বৈঠক, মোদির বার্তা পৌঁছে দিল ভারত বিশ্বের সবচেয়ে দামি ক্লাব রিয়াল মাদ্রিদ, বার্সা-পিএসজিসহ বাকিরা কোথায় আসছে ‘দৃশ্যম ৩’, মিলবে শেষ অধ্যায়ের উত্তর ৪৭ বছর পর ‘সন্ত্রাসের পৃষ্ঠপোষক রাষ্ট্র’ তালিকা থেকে সিরিয়াকে সরাল যুক্তরাষ্ট্র ইরানকে অর্থনৈতিক ভাবে বিচ্ছিন্ন করতে ট্রাম্প প্রশাসনের নতুন অভিযান যুক্তরাষ্ট্রের প্রস্তাবে পুরো সুদানে অস্ত্র নিষেধাজ্ঞা, জাতিসংঘে চীন-রাশিয়ার আপত্তি নিউইয়র্কের টাইমস স্কয়ারে বিশ্বমঞ্চে শাড়ির প্রচার: ‘শাড়ি গোজ গ্লোবাল’ ট্রাম্প প্রশাসন ছাড়ছেন প্রেস সেক্রেটারি কারোলিন লেভিট
Logo
logo

স্মৃতিকে ‘ঠকিয়েছেন’ পলাশ, বলিউডের আর কোন তারকা ‘প্রতারণা’ করেছেন?


খবর   প্রকাশিত:  ৩০ নভেম্বর, ২০২৫, ১০:১১ এএম

স্মৃতিকে ‘ঠকিয়েছেন’ পলাশ, বলিউডের আর কোন তারকা ‘প্রতারণা’ করেছেন?

বিনোদন জগতে এ মুহূর্তে  বিশ্বকাপজয়ী ক্রিকেট তারকা স্মৃতি মান্ধানা ও বলি খ্যাতনামা কম্পোজার পলাশ মুচ্ছলের বিয়ে নিয়ে সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে চলছে চর্চা। গায়েহলুদ থেকে সংগীত— সব অনুষ্ঠানই হয়েছিল ভালোভাবে। ২১ নভেম্বর বেশ জমকালোভাবে হলুদের অনুষ্ঠান হয়। ২৩ নভেম্বর চার হাত এক হওয়ার কথা ছিল; কিন্তু সেদিনই ঘটে যায় এক মহাবিপর্যয়। বিয়ের কয়েক ঘণ্টা আগে আচমকা হৃদরোগে আক্রান্ত হন স্মৃতির বাবা শ্রীনিবাস মান্ধানা। পরিবারের সদস্যরা দ্রুত তাকে হাসপাতালে ভর্তি করান। 

এখানেই শেষ নয়; আরও এক বিপর্যয়ের অপেক্ষা করছিল স্মৃতি মান্ধানার জীবনে। তার বাবার পর হাসপাতালে নেওয়া হয় হবু স্বামী পলাশ মুচ্ছলকেও। আর তাতেই অনির্দিষ্টকালের জন্য স্থগিত রাখা হয় বিয়ের অনুষ্ঠান।

স্মৃতি মান্ধানার বিয়ে স্থগিতের পর সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে গুঞ্জন ছড়িয়ে পড়ে— ক্রিকেট তারকার হবু স্বামী পলাশ মুচ্ছল নাকি ‘প্রতারক’। পলাশ মুচ্ছল প্রতারণা করেছেন স্মৃতির সঙ্গে। তাকে জড়িয়ে একাধিক নারীর নাম উঠে আসছে। কাউকে কুপ্রস্তাব, কারও সঙ্গে চুম্বন— উঠছে একাধিক অভিযোগ। এমনই একজন নৃত্যপ্রশিক্ষক মেরি ডি কোস্টা, যার সঙ্গে পলাশের সম্পর্কের কথা প্রকাশ্যে আসে। যদিও মেরি দাবি করেছেন— যার সঙ্গে পলাশের চ্যাট প্রকাশ্যে এসেছে, তিনি নন। তবে শুধু পলাশ নয়, এমন অভিযোগ রয়েছে বলিউডের একাধিক তারকার বিরুদ্ধে। যাদের নিয়ে নানা সময়ে সামাজিক মাধ্যমে প্রচুর চর্চা হয়েছে।

হৃতিক রোশন, অভিনেতা

২০০০ সালে সুজান খানকে বিয়ে করেন বলিউড অভিনেতা হৃতিক। বিয়ের ১০ বছর পর হৃতিক অভিনীত ‘কাইট্স’ সিনেমাটি মুক্তি পায়। সেই সময় ওই সিনেমার অভিনেত্রী বারবারা মোরির সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন হৃতিক। তাদের সম্পর্ক নাকি এমন জায়গায় পৌঁছে গিয়েছিল যে, সুজান খান বাড়ি ছেড়ে চলে গিয়েছিলেন বাবা-মায়ের কাছে। তাদের সঙ্গে থাকার সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলেন সুজান খান। কিন্তু পরে অভিনেতা সেই সম্পর্ক থেকে বেরিয়ে এলেও এ ঘটনার চার বছর পর হৃতিক ও সুজানের বিবাহবিচ্ছেদ ঘটে। তবে কী কারণে তাদের বিচ্ছেদ, তা অবশ্য কেউ-ই কিছু জানাননি।

অক্ষয় কুমার, অভিনেতা

কখনো অভিনেত্রী রাভিনা টেন্ডন, আবার কখনো প্রিয়াংকা চোপড়া— বলি অভিনেতা অক্ষয় কুমারের নাম বহুবারই পরকীয়ায় জড়িয়েছে। যদিও স্ত্রী টুইঙ্কেল খান্না কোনো দিন তার হাত ছাড়েননি। একটা সময় ক্যাটরিনা কাইফের সঙ্গে পরপর সিনেমা করতে শুরু করেন অক্ষয় কুমার। তখন নাকি নিরাপত্তাহীনতায় ভুগতে শুরু করেন টুইঙ্কেল। স্ত্রীর কথামতো আর ক্যাটরিনার সঙ্গে সিনেমা করেন না অভিনেতা।

গোবিন্দ, অভিনেতা

বলিউড অভিনেতা গোবিন্দ একদা স্বীকার করেছিলেন ‘হদ করদি আপনে’ সিনেমার সেটে রানি মুখার্জির সঙ্গে ঘনিষ্ঠতার কথা। যদিও গোবিন্দের স্ত্রী সুনীতা আহুজা তাকে দ্বিতীয় সুযোগ দিয়েছিলেন বলে শোনা যায়। রানি এখন প্রযোজক আদিত্য চোপড়ার স্ত্রী। সম্প্রতি গোবিন্দের পরকীয়ার খবর শোনা যায়। প্রায় অর্ধেক বয়সি মারাঠি অভিনেত্রীর প্রেমে নাকি পড়েছেন অভিনেতা। স্ত্রী সুনীতা একাধিবার সেই প্রসঙ্গে নানা ইঙ্গিত দিলেও স্বামীকে ছেড়ে যাবেন না বলে কথা স্পষ্ট করেছেন।

সানি দেওল, অভিনেতা

বলিউড অভিনেতা সানি দেওলের প্রায় ৪১ বছরের দাম্পত্যজীবন। তার প্রথম সিনেমা মুক্তির বছরখানেক আগে পূজা দেওলকে বিয়ে করেছিলেন সানি। বরাবর প্রচারের আলো থেকে দূরেই থেকেছেন পূজা। এদিকে বহু বছর ধরে ডিম্পল কাপাডিয়ার সঙ্গে সম্পর্কে থাকার গুঞ্জন শোনা যায় অভিনেতার। একাধিকবার লন্ডনের রাস্তায় তাদের দেখা গেছে হাত ধরাধরি করে। শোনা যায়, ডিম্পলের কারণে নাকি স্বামীর থেকে দূরে থাকেন পূজা।

আদিত্য পাঞ্চোলি, অভিনেতা

আদিত্য পাঞ্চোলির একাধিক বিবাহবহির্ভূত সম্পর্কের গুঞ্জন রয়েছে। তার সবটাই নাকি জানেন স্ত্রী জারিনা ওয়াহাব। যদিও জারিনা দাবি করে বলেন, স্বামী যতক্ষণ বাড়ির ভেতরে কিছু করছেন না, তার এসব নিয়ে বিশেষ মাথাব্যথা নেই। যদিও আদিত্য পাঞ্চোলির সঙ্গে যে অভিনেত্রীর সম্পর্কের খবরে তোলপাড় হয়েছিল সংবাদমাধ্যম, তিনি হচ্ছেন— কঙ্গনা রানাউত। কঙ্গনা নাকি মুম্বাইয়ে আসার পরেই আদিত্যের সঙ্গে সম্পর্কে জড়ান। একটা সময় আদিত্য নাকি কঙ্গনার ওপর শারীরিক ও মানসিক নির্যাতন করতেন। এমনকি মাদক নিতেও বাধ্য করতেন বলে শোনা যায়। পরে সেই সম্পর্ক ভেঙে বেরিয়ে আসেন কঙ্গনা রানাউত।