NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, আগস্ট ২৫, ২০২৬ | ১০ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
মেয়েদের সার্বজনীন উপবৃত্তি পুনরায় চালুর সম্ভাবনা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর সিরিয়াকে দেওয়া ‘সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক রাষ্ট্র’ তকমা তুলে নিল যুক্তরাষ্ট্র রাশিয়ায় জয়শঙ্কর-পুতিন বৈঠক, মোদির বার্তা পৌঁছে দিল ভারত বিশ্বের সবচেয়ে দামি ক্লাব রিয়াল মাদ্রিদ, বার্সা-পিএসজিসহ বাকিরা কোথায় আসছে ‘দৃশ্যম ৩’, মিলবে শেষ অধ্যায়ের উত্তর ৪৭ বছর পর ‘সন্ত্রাসের পৃষ্ঠপোষক রাষ্ট্র’ তালিকা থেকে সিরিয়াকে সরাল যুক্তরাষ্ট্র ইরানকে অর্থনৈতিক ভাবে বিচ্ছিন্ন করতে ট্রাম্প প্রশাসনের নতুন অভিযান যুক্তরাষ্ট্রের প্রস্তাবে পুরো সুদানে অস্ত্র নিষেধাজ্ঞা, জাতিসংঘে চীন-রাশিয়ার আপত্তি নিউইয়র্কের টাইমস স্কয়ারে বিশ্বমঞ্চে শাড়ির প্রচার: ‘শাড়ি গোজ গ্লোবাল’ ট্রাম্প প্রশাসন ছাড়ছেন প্রেস সেক্রেটারি কারোলিন লেভিট
Logo
logo

ধর্মেন্দ্রের আত্মীয় হতে যাচ্ছেন দীপিকা


খবর   প্রকাশিত:  ৩০ নভেম্বর, ২০২৫, ০৯:১১ এএম

ধর্মেন্দ্রের আত্মীয় হতে যাচ্ছেন দীপিকা

বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের ঘরে শিগগিরই বিয়ের সানাই বাজতে চলেছে। দীপিকার ছোট বোন আনিশা পাড়ুকোন এবার বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন। সম্প্রতি দুবাইয়ের এক ব্যবসায়ীর সঙ্গে আনিশার বাগদান সম্পন্ন হয়েছে। দুজনেই দ্রুতই গাঁটছড়া বাঁধতে চলেছেন। পাড়ুকোন পরিবারে এখন উৎসবের আমেজ। তবে এবার বিয়ের আগে, আনিশার বাগদত্তার সম্পর্কে বিশেষ তথ্য উঠে আসছে। আনিশার বিয়ের মাধ্যমে, দীপিকা ধর্মেন্দ্রের আত্মীয় হবেন। আসুন জেনে নেওয়া যাক কীভাবে।

আসলে, দীপিকা পাড়ুকোনের বোন আনিশা ও রোহান আচার্যকে বিয়ে করতে চলেছেন। যদি এ গুঞ্জনটি সত্যি বলে ধরে নেওয়া হয় তাহলে দীপিকার বোন আনিশা পাড়ুকোন দেওল পরিবারের সদস্য রোহান আচার্যকে বিয়ে করতে চলেছেন।

রোহান আচার্যের বোন দ্রিশা আচার্য সানি দেওলের বড় ছেলে করণ দেওলের সঙ্গী। এই সম্পর্কের অর্থ হল রোহানের সঙ্গে অনিশার বিয়ের পর, দীপিকা এবং তার পরিবার ধর্মেন্দ্রের পরিবারের অংশ হয়ে উঠবে। রোহান আচার্য বিমল রায়ের প্রপৌত্র। বিমলের নাতনি চিক্ষু আচার্য হলেন রোহান এবং দ্রিশা আচার্যের মা।

গুঞ্জন অনুসারে, আনিশা বেশ কিছুদিন ধরে রোহন আচার্যের সঙ্গে প্রেম করছেন। রোহন দুবাই-ভিত্তিক একজন উদ্যোক্তা তিনি তার পারিবারিক ব্যবসায় কাজ করেন। আনিশা এবং রোহন বহু বছর ধরে একে অপরকে চেনেন। আনিশা জাতীয় এবং আন্তর্জাতিক স্তরে ভারতের প্রতিনিধিত্ব করেছেন।