NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, জুন ১৫, ২০২৬ | ১ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন গুম ও খুনের শিকার ভুক্তভোগী পরিবারের সদস্যরা শান্তিচুক্তি ট্রাম্পের ‘আত্মসমর্পণের দলিল’? দুর্দান্ত কামব্যাকে নেদারল্যান্ডসকে রুখে দিল জাপান ভক্তদের ভিড়ে নাজেহাল রাশমিকা, আগলে রাখলেন কৃতি রক্তক্ষয়ী কঙ্গোতে শান্তির পতাকা উত্তোলনে সেনাবাহিনীর বীরত্ব মরক্কোর সঙ্গে ড্র, হতাশায় ‘হেক্সা অভিযান’ শুরু ব্রাজিলের বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে এক টুকরো বাংলাদেশ! গানে গানে সৈয়দ আব্দুল হাদীকে শ্রদ্ধা, দেওয়া হলো সংবর্ধনা কক্সবাজারে আজ যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী নিজেকে ‘গুটিয়ে নেওয়ার’ ইঙ্গিত দিচ্ছেন ট্রাম্প?
Logo
logo

দীর্ঘদিন ঝুলে থাকা শুভ–ঐশীর ‘নূর’ অবশেষে ওটিটিতে আসছে


খবর   প্রকাশিত:  ২৬ নভেম্বর, ২০২৫, ১০:১১ এএম

দীর্ঘদিন ঝুলে থাকা শুভ–ঐশীর ‘নূর’ অবশেষে ওটিটিতে আসছে

২০২২ সালের জুলাইয়ে তৎকালীন সেন্সর বোর্ডে ঢালিউড অভিনেতা আরিফিন শুভ ও অভিনেত্রী জান্নাতুল ঐশী অভিনীতনূরসিনেমাটি মুক্তির অনুমতি পেতে জমা দেওয়া হয়েছিল। কিন্তু ত্রুটির কারণে সিনেমাটির ছাড়পত্র দেননি বোর্ডের সদস্যরা। এরপর সংশোধন করে আবার ছাড়পত্রের জন্য জমা পড়ে 'নূর'। বোর্ড সদস্যরা বছরের শেষে সেন্সর ছাড়পত্র দেন।

ছাড়পত্র প্রাপ্তির পর প্রায় তিন বছর পার হতে চলল। সোমবার (২৪ নভেম্বর) সন্ধ্যায় জানা গেলনূরসিনেমাটি অবশেষে মুক্তি পেতে যাচ্ছে। তবে প্রেক্ষাগৃহে নয়; ওটিটিতে মুক্তি পাচ্ছে 'নূর'। সেভাবেই শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। এ জন্য দ্রুতই মুক্তি পেতে পারে এ সিনেমার ট্রেলার।

এ মুহূর্তে নূর সিনেমার পরিচালক রায়হান রাফি অন্য একটি সিনেমার কাজে ব্যস্ত সময় পার করছেন। সিনেমাটির প্রথম দিকে প্রযোজনায় ছিল শাপলা মিডিয়া। একটি সূত্রে জানা গেছে, ২০২৪ সালের জুন মাসে সিনেমাটি কিনে নেয় প্রযোজনা প্রতিষ্ঠান কোয়াইট অ্যান্ড সেট নামের একটি প্রযোজনা প্রতিষ্ঠান। এরপর থেকে সিনেমাটি মুক্তির নানা উপায় খোঁজা হয়। একাধিকবার পরিচালকঅভিনয়শিল্পী এবং প্রযোজকের মিটিংও হয়। শেষ পর্যন্ত সিদ্ধান্ত হয়— ‘নূরসিনেমাটি ওটিটিতেই মুক্তি পাবে। আগামী ২৮ নভেম্বর অথবা ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহের মধ্যে বায়োস্কোপ অ্যাপে মুক্তি পাবে আরিফিন শুভ ঐশী অভিনীত 'নূর' সিনেমা।

এ বিষয়েনূরসিনেমার পরিচালক রায়হান রাফি বলেন, অনেক দিন আগের সিনেমা। দেখার পর মনে হয়েছে, এটি ওটিটিতে মুক্তি পেলে ভালো হয়। ওটিটি দর্শকদের জন্য একটা ভালো অভিজ্ঞতা হবে। শুটিংয়ের আগে কেন মনে হয়েছিল প্রেক্ষাগৃহে মুক্তি দেবেনএমন প্রশ্নে পরিচালক বলেন, তখন মনে হয়েছিল, এখন মনে হয়নিএর বাইরে কোনো যুক্তি নেই।

এর আগে অভিনেতা আরিফিন শুভ অভিনেত্রী ঐশী প্রথম অভিনয় করেনমিশন এক্সট্রিমসিনেমায়। এরপর তাদের দেখা গেছেমিশন এক্সট্রিম : ব্ল্যাক ওয়ারসিনেমায়। এ তারকা জুটির তিন নম্বর সিনেমা হচ্ছে নূর

একসঙ্গে অভিনয় থেকেই তাদের মধ্যে ভালো সম্পর্ক। একটা সময় রটে, তারা দুজন প্রেমের সম্পর্কে আছেন। ঐশীর প্রেমের কারণে শুভর সংসার ভাঙেএমন কথাও শোনা গিয়েছিল। তবে নিয়ে একাধিক সাক্ষাৎকারে দুই তারকা জানিয়েছিলেনতাদের মধ্যে ভালো বন্ধুত্ব। শুভও বিভিন্ন সময় বলেছেন— তিনি ঐশীকে স্নেহ করেন। আবার শুভকে অভিভাবক মানেন ঐশী। এর বাইরে তাদের মধ্যে প্রেম বা অন্য কোনো সম্পর্ক রয়েছে কিনা, সেটি কখনোই প্রকাশ্যে আসেনি।

 

উল্লেখ্য, সম্প্রতি অভিনেত্রী জান্নাতুল ঐশীসোলজারসিনেমার শুটিং শেষ করেছেন। তার বিপরীতে আছেন শাকিব খান। অন্যদিকে অভিনেতা আরিফিন শুভ অভিনীত পরিচালক অনম বিশ্বাসের একটি সিনেমার শুটিং শেষ করেছেন।