NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১০, ২০২৬ | ২৬ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
পরিচ্ছন্ন ও সবুজ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ডব্লিউএইচওর পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ প্রথম ভাঁজ করা আইফোন উন্মোচনে অ্যাপলকে স্যামসাংয়ের খোঁচা শৈশব থেকে হৃদরোগের সঙ্গে লড়াই, না ফেরার দেশে মিস অস্ট্রিয়া জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে শপথ নিলেন খলিলুর রহমান গণতন্ত্রের মূল শক্তি হচ্ছে গণমাধ্যম : রাষ্ট্রপতি ইসরায়েলি বসতিতে যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা, কী বলছে যুক্তরাষ্ট্র? কানাডার মদসহ বিভিন্ন পণ্যে ট্রাম্পের নতুন নিষেধাজ্ঞা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক হাসিনা-রেহানাসহ ৩ জনের বিরুদ্ধে প্রতিবেদন ২৯ অক্টোবর
Logo
logo

টস হেরে ব্যাটিংয়ে ভারত, একাদশে হার্দিকের জায়গা নিলেন পান্ত


খবর   প্রকাশিত:  ২৯ নভেম্বর, ২০২৩, ০৯:৩৪ এএম

>
টস হেরে ব্যাটিংয়ে ভারত, একাদশে হার্দিকের জায়গা নিলেন পান্ত

এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে টস জিতে ভারতকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছে হংকং।

দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে গ্রুপ ‘এ’তে আজ ভারতের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামছে হংকং। এই গ্রুপের প্রথম ম্যাচে এরই মধ্যে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়েছে ভারত। সেই জয়ে সুপার ফোরে এক পা দিয়ে রেখেছে রোহিত শর্মার দল।

টসের সময় একাদশে পাকিস্তানের বিপক্ষে ভারতের জয়ের নায়ক হার্দিক পান্ডিয়ার অনুপস্থিতির ব্যাখ্যা দিয়ে ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা বলেন, 'হার্দিক আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ খেলোয়াড়, তাই তাকে বিশ্রামের সুযোগ দেওয়া হয়েছে। তার জায়গায় পান্ত একাদশে প্রবেশ করেছে।'

হংকংয়ের বিপক্ষে আজ জয় পেলে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে সুপার ফোরে জায়গা করে নেবে ভারত। এবারের আসরে প্রথম দল হিসেবে ‘বি’ গ্রুপ থেকে শেষ চার নিশ্চিত করেছে আফগানিস্তান।

ভারত একাদশ

রোহিত শর্মা, লোকেশ রাহুল, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, ঋষভ পান্ত, দীনেশ কার্তিক, রবীন্দ্র জাদেজা, ভুবনেশ্বর কুমার, আভেশ খান, আর্শদিপ সিং, যুজবেন্দ্র চাহাল

হংকং একাদশ

নিজাকাত খান, বাবর হায়াত, ইয়াসিম মুরতাজা, কিঞ্চিত শাহ, এজাজ খান, স্কট ম্যাককেচনি, জিসান আলি, হারুন আরশাদ, এহসান খান, আয়ুশ শুক্লা, মোহাম্মদ ঘাজানফার