NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, আগস্ট ২৫, ২০২৬ | ১০ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
৪০ ট্রিলিয়ন ডলারের ঋণ, প্রবৃদ্ধির ওপর ভরসা ট্রাম্পের মধ্যবর্তী নির্বাচনের আগে মেইল ভোটে ট্রাম্পের বিধিনিষেধে সুপ্রিম কোর্টের ছাড় মেয়েদের সার্বজনীন উপবৃত্তি পুনরায় চালুর সম্ভাবনা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর সিরিয়াকে দেওয়া ‘সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক রাষ্ট্র’ তকমা তুলে নিল যুক্তরাষ্ট্র রাশিয়ায় জয়শঙ্কর-পুতিন বৈঠক, মোদির বার্তা পৌঁছে দিল ভারত বিশ্বের সবচেয়ে দামি ক্লাব রিয়াল মাদ্রিদ, বার্সা-পিএসজিসহ বাকিরা কোথায় আসছে ‘দৃশ্যম ৩’, মিলবে শেষ অধ্যায়ের উত্তর ৪৭ বছর পর ‘সন্ত্রাসের পৃষ্ঠপোষক রাষ্ট্র’ তালিকা থেকে সিরিয়াকে সরাল যুক্তরাষ্ট্র ইরানকে অর্থনৈতিক ভাবে বিচ্ছিন্ন করতে ট্রাম্প প্রশাসনের নতুন অভিযান যুক্তরাষ্ট্রের প্রস্তাবে পুরো সুদানে অস্ত্র নিষেধাজ্ঞা, জাতিসংঘে চীন-রাশিয়ার আপত্তি
Logo
logo

হোয়াইটওয়াশের সামনে ভারত, ইতিহাসের অপেক্ষায় দ.আফ্রিকা


খবর   প্রকাশিত:  ২৫ নভেম্বর, ২০২৫, ১০:১১ এএম

হোয়াইটওয়াশের সামনে ভারত, ইতিহাসের অপেক্ষায় দ.আফ্রিকা

ঘরের মাঠেই হোয়াইটওয়াশের লজ্জায় পড়তে যাচ্ছে ভারতীয় ক্রিকেট দল। ঋভষ পন্থের নেতৃত্বাধীন দলকে মগজধোলাই করে দুই ম্যাচের টেস্ট সিরিজে ২-০ ব্যবধানে জয়ের ইতিহাস গড়ার অপেক্ষায় দক্ষিণ আফ্রিকা। 

এখন থেকে ঠিক ২৬ বছর আগে ১৯৯৯ সালে, ভারতীয় দলকে তাদের মাঠে প্রথম হোয়াইটওয়াশ করেছিল দক্ষিণ আফ্রিকা। শচিন টেন্ডুলকারের নেতৃত্বাধীন সেই দল দুই টেস্টের সিরিজে  ২-০ ব্যবধানে হেরে যায়।

দ্বিতীয়বার এমন হয়েছে গত বছর। নিউজিল্যান্ডের কাছে ঘরের মাঠে ৩-০ ব্যবধানে টেস্ট সিরিজ হেরেছিলেন রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারত।

নিউজিল্যান্ড সিরিজেও ভারতীয় দলের কোচ ছিলেন গম্ভীর। এছাড়া ১৯৭৯ সালে ইংল্যান্ডের কাছে ‘গোল্ডেন জুবিলি’ টেস্ট হেরেছিল ভারত। তবে সেবার একটি মাত্র টেস্ট হওয়ায় পূর্ণাঙ্গ সিরিজ হিসাবে ধরা হয় না।

গুয়াহাটিতে হারলে ঘরের মাঠে টেস্ট সিরিজে তৃতীয়বার হোয়াইটওয়াশ হবে ভারতীয় দল। বিশ্বের প্রথম দেশ হিসেবে দক্ষিণ আফ্রিকা ভারতকে ভারতের মাটিতেই হোয়াইটওয়াশ করার নজির গড়বে। ভারতীয় দলের সঙ্গে লজ্জায় পড়বেন কোচ গম্ভীরও। কারণ তার জমানাতেই ভারতকে ঘরের মাঠে দু’বার হোয়াইটওয়াশ হওয়ার লজ্জায় পড়তে হবে।

দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে কলকাতার ঐতিহ্যবাহী ইডেন গার্ডেন্সে ভারতকে দুই ইনিংসে ৯৩ ও ১৮৯ রানে গুঁড়িয়ে দিয়ে দাপটের সাথে জয় লাভ করে সফরকারী দক্ষিণ আফ্রিকা।

সিরিজ বাঁচাতে হলে গুয়াহাটিতে চলমান টেস্টে ঘুরে দাঁড়াতে হতো ভারতীয় দলকে। কিন্তু ইডেন গার্ডেন্সের মতো গুয়াহাটি টেস্টেও ঋষভ পন্থের নেতৃত্বাধীন দলের করুণ অবস্থা। 

প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকার করা ৪৮৯ রানের পাহাড় ডিঙ্গাতে নেমে মার্কো ইয়ানসেনের গতি আর সায়মন হারমারের অফ স্পিনে বিভ্রান্ত হয়ে ২০১ রানেই অলআউট হয় ভারত।