NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, আগস্ট ২৩, ২০২৬ | ৮ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
ই-হেলথ প্ল্যাটফর্মের পাইলট প্রকল্প শুরুর নির্দেশ প্রধানমন্ত্রীর অস্বস্তিকর প্রশ্নে সাংবাদিকের ওপর ক্ষেপলেন ট্রাম্প কিয়েভের ওপর রুশ ক্ষেপণাস্ত্র বর্ষণে বাড়ছে হতাহত, পরিস্থিতি থমথমে যুক্তরাজ্যে ধাওয়া দিতে গিয়ে দুর্ঘটনা, ২ পুলিশ কর্মকর্তাসহ নিহত ৭ গুলিতে প্রাণ হারালেন বিশ্বচ্যাম্পিয়ন বক্সার তেতে পরীমনির গাড়ি বিতর্ক ‘মাসরুর’ আসলে মাসরুর আরেফিন নন বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত নীতি বাতিল ইরান যুদ্ধের প্রভাবে এশিয়া থেকে সামরিক সম্পদ সরাচ্ছে যুক্তরাষ্ট্র, উদ্বিগ্ন মিত্ররা ট্রাম্প–কিম বৈঠকের ইঙ্গিত, উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র হামলা ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল
Logo
logo

মহানবীকে নিয়ে মন্তব্য: কুয়েতে তাক থেকে সরিয়ে ফেলা হল ভারতীয় পণ্য


খবর   প্রকাশিত:  ১৩ জানুয়ারী, ২০২৪, ০৩:৫৮ এএম

>
মহানবীকে নিয়ে মন্তব্য: কুয়েতে তাক থেকে সরিয়ে ফেলা হল ভারতীয় পণ্য

মহানবী হযরত মুহাম্মদ (সা.) সম্পর্কে ভারতের ক্ষমতাসীন দলের জ্যেষ্ঠ দুই কর্মকর্তার বিতর্কিত মন্তব্যের জেরে ভারতীয় পণ্য বর্জন করেছেন কুয়েতের ব্যবসায়ীরা। সোমবার কুয়েতের একটি সুপার মার্কেটের ব্যবসায়ীরা তাদের তাক থেকে ভারতীয় পণ্য সরিয়ে ফেলেছেন বলে ফরাসি বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, কুয়েতি একটি সুপারমার্কেটের ব্যবসায়ীরা তাক থেকে ভারতীয় পণ্য সরিয়ে ফেলেছেন। এছাড়া ক্রমবর্ধমান ক্ষোভের মাঝে সোমবার ভারতীয় রাষ্ট্রদূতকে তলব করে মহানবী হযরত মুহাম্মদ (সা.) সম্পর্কে বিজেপির নেতাদের মন্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ইরান।

কুয়েতের আল-আরদিয়া কো-অপারেটিভ সোসাইটি মার্কেটের কর্মীরা বিজেপির নেতাদের মন্তব্যের প্রতিবাদে ভারতীয় চা এবং অন্যান্য পণ্য তাক থেকে নামিয়ে ট্রলিতে স্তূপ করে রেখেছেন। কুয়েত সিটির কাছের ওই সুপারমার্কেটের চালের বস্তা, মসলা ও মরিচের প্যাকেট প্লাস্টিক দিয়ে ঢেকে রাখা হয়। প্লাস্টিকের ওপরে আরবি ভাষায় লিখে দেওয়া হয়েছে, ‘আমরা ভারতীয় পণ্য সরিয়ে ফেলেছি।’

আল-আরদিয়া কো-অপারেটিভ সোসাইটির প্রধান নির্বাহী কর্মকর্তা নাসের আল-মুতাইরি এএফপিকে বলেছেন, কুয়েতি মুসলিম জনগণ হিসেবে আমরা মহানবীকে (সা.) অবমাননা মেনে নিতে পারি না। এই চেইন মার্কেটের একজন কর্মকর্তা বলেন, ভারতীয় পণ্যের কোম্পানি-ভিত্তিক বর্জনের বিষয়টি বিবেচনা করা হচ্ছে।