NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, সেপ্টেম্বর ২, ২০২৬ | ১৮ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
আমাদের সামনে এখনো কিছু চ্যালেঞ্জ রয়েছে : প্রধানমন্ত্রী মক্কা প্যাক্টে ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতি মানবে সরকার ইরানে ফের যুক্তরাষ্ট্রের হামলা, পশ্চিম এশিয়ায় মার্কিনদের সতর্কবার্তা নিউইয়র্কে ছুরিকাঘাতের ঘটনায় নারী ব্যাংক কর্মকর্তা নিহত শাটডাউন ঠেকাতে বড় সিদ্ধান্ত, ৩৭০–৪৮ ভোটে বাজেট বিল পাস মার্কিন হাউসে ‘১৯৪৫-এর বিশ্বব্যবস্থা দিয়ে ২০২৬ চলবে না’: জাতিসংঘ সংস্কারের ডাক গুতেরেসের সাত মাসে শিশু নিখোঁজের ঘটনায় ১৫ হাজার ৭১৭ জিডি শহীদ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে তারেক রহমানের শ্রদ্ধা এসসিও সম্মেলনে শি-মোদি-পুতিন, আলোচনায় যেসব বিষয় ‘লেক অন্টারিও’-র নাম পাল্টে ‘লেক আমেরিকা’ রাখার নির্দেশ ট্রাম্পের
Logo
logo

জ্বালানি তেলের দাম ২০ টাকা কমানোর দাবি এনডিবির


খবর   প্রকাশিত:  ১০ ডিসেম্বর, ২০২৪, ০৪:৫১ এএম

>
জ্বালানি তেলের দাম ২০ টাকা কমানোর দাবি এনডিবির

জ্বালানি তেলের দাম অস্বাভাকিভাবে বাড়িয়ে মাত্র ৫ টাকা কমানোর প্রতিবাদ ও তেলের দাম ২০ টাকা কমানোর দাবিতে সমাবেশ ও পতাকা মিছিল করেছে নতুনধারা বাংলাদেশ (এনডিবি)।

বুধবার (৩১ আগস্ট) বেলা ১১টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে এই প্রতিবাদ সমাবেশ করে সংগঠনটি।

এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী বলেন, বিশ্ব বাজারে জ্বালানি তেলের দাম ৫৮ টাকা, কার স্বার্থে বাংলাদেশে দ্বিগুণেরও বেশি? জ্বালানির দাম বাড়িয়ে জনগণকে বিপদে ফেলে দেওয়াটা চরম অন্যায়। এই অন্যায় সিদ্ধান্ত থেকে সরে এসে শুধু জ্বালানি তেলের দাম নয়; সব দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে এখনই কার্যকর পদক্ষেপ নিতে হবে।

তিনি আরও বলেন,  মনিটরিং টিমকে প্রতিটি বাজারে অভিযানের জন্য নামাতে হবে। ১ ব্যারেল তেল ৮৯ থেকে ৯২ ডলারে পাওয়া যাচ্ছে বিশ্ব বাজারে । অথচ আমাদের দেশের মন্ত্রী-আমলারা দাম নিয়ে মিথ্যাচারের পাশাপাশি সাধারণ মানুষকে বোকা বানাতে বিভিন্ন ধরনের তথ্য দিচ্ছেন, যা সত্যিকারের সমৃদ্ধ দেশ গড়ার অন্তরায়। অবিলম্বে জ্বালানি তেলের দাম দাম ২০ টাকা কমানোর প্রস্তাব মেনে নেওয়ার অনুরোধ করছি।  

সংগঠনটির চেয়ারম্যান মোমিন মেহেদীর সভাপতিত্বে বক্তব্য রাখেন, সংগঠনের প্রেসিডিয়াম সদস্য বীর মুক্তিযোদ্ধা আবদুল মান্নান আজাদ, বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, আবুল হোসেন, ভারপ্রাপ্ত মহাসচিব নিপুন মিস্ত্রী, সদস্য মামুনুর রশীদ, রুবেল আকন্দসহ আরও অনেকে।