NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, আগস্ট ২৫, ২০২৬ | ১০ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
মেয়েদের সার্বজনীন উপবৃত্তি পুনরায় চালুর সম্ভাবনা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর সিরিয়াকে দেওয়া ‘সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক রাষ্ট্র’ তকমা তুলে নিল যুক্তরাষ্ট্র রাশিয়ায় জয়শঙ্কর-পুতিন বৈঠক, মোদির বার্তা পৌঁছে দিল ভারত বিশ্বের সবচেয়ে দামি ক্লাব রিয়াল মাদ্রিদ, বার্সা-পিএসজিসহ বাকিরা কোথায় আসছে ‘দৃশ্যম ৩’, মিলবে শেষ অধ্যায়ের উত্তর ৪৭ বছর পর ‘সন্ত্রাসের পৃষ্ঠপোষক রাষ্ট্র’ তালিকা থেকে সিরিয়াকে সরাল যুক্তরাষ্ট্র ইরানকে অর্থনৈতিক ভাবে বিচ্ছিন্ন করতে ট্রাম্প প্রশাসনের নতুন অভিযান যুক্তরাষ্ট্রের প্রস্তাবে পুরো সুদানে অস্ত্র নিষেধাজ্ঞা, জাতিসংঘে চীন-রাশিয়ার আপত্তি নিউইয়র্কের টাইমস স্কয়ারে বিশ্বমঞ্চে শাড়ির প্রচার: ‘শাড়ি গোজ গ্লোবাল’ ট্রাম্প প্রশাসন ছাড়ছেন প্রেস সেক্রেটারি কারোলিন লেভিট
Logo
logo

শান্তি পরিকল্পনা নিয়ে কঠিন চাপের মুখে ইউক্রেন


খবর   প্রকাশিত:  ২২ নভেম্বর, ২০২৫, ১০:১১ এএম

শান্তি পরিকল্পনা নিয়ে কঠিন চাপের মুখে ইউক্রেন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শান্তি পরিকল্পনা নিয়ে কঠিন চাপের মুখে পড়েছে ইউক্রেন। ওয়াশিংটনের সমর্থন হারানো অথবা দেশের মর্যাদা ও স্বাধীনতা বিসর্জন— এই দুইয়ের মধ্যে এক কঠিন সিদ্ধান্তের মুখোমুখি দাঁড়িয়েছে দেশটি। খবর রয়টার্সের

ট্রাম্পের এমন প্রস্তাবে নিজেরা কঠিন সংকটে পড়েছেন বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফক্স নিউজ রেডিওকে বলেন, কিয়েভকে এক সপ্তাহের মধ্যেই পরিকল্পনাটি মেনে নিতে হবে। তিনি জানান, বৃহস্পতিবারই ছিল ইউক্রেনের জন্য যথোপযুক্ত সময়সীমা।

ট্রাম্প পরে সাংবাদিকদের বলেন, শীত আসার আগে যুদ্ধ থামানো জরুরি, তাই সময় খুব কম। ওই পরিকল্পনা তাকে গ্রহণ করতেই হবে। যদি পছন্দ না হয়, তাহলে যুদ্ধ চালিয়ে যেতে হবে।

তিনি আরও উল্লেখ করেন, ওভাল অফিসে আমি তাকে (ভলোদিমির জেলেনস্কি) বলেছিলাম—‘তোমার হাতে কার্ড নেই।’

শুক্রবার জাতির উদ্দেশে ভাষণে ভলোদিমির জেলেনস্কি বলেন, এখন ইউক্রেনকে হয় মর্যাদা হারানো, নয়তো গুরুত্বপূর্ণ মিত্রকে হারানোর ঝুঁকি নিতে হচ্ছে। এই পরিকল্পনার দুইটি বিষয়—আমাদের মর্যাদা ও স্বাধীনতা—অক্ষুণ্ন রাখতে আমি দিনরাত লড়াই করব।

নাম প্রকাশে অনিচ্ছুক যুক্তরাষ্ট্রের দুই কর্মকর্তার বরাত দিয়ে রয়টার্স জানায়, ইউক্রেন প্রস্তাবটি না মানলে যুক্তরাষ্ট্র গোয়েন্দা তথ্য বিনিময় এবং অস্ত্র সরবরাহ বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছে। সূত্র রয়টার্স