NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, আগস্ট ২৫, ২০২৬ | ১০ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
মেয়েদের সার্বজনীন উপবৃত্তি পুনরায় চালুর সম্ভাবনা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর সিরিয়াকে দেওয়া ‘সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক রাষ্ট্র’ তকমা তুলে নিল যুক্তরাষ্ট্র রাশিয়ায় জয়শঙ্কর-পুতিন বৈঠক, মোদির বার্তা পৌঁছে দিল ভারত বিশ্বের সবচেয়ে দামি ক্লাব রিয়াল মাদ্রিদ, বার্সা-পিএসজিসহ বাকিরা কোথায় আসছে ‘দৃশ্যম ৩’, মিলবে শেষ অধ্যায়ের উত্তর ৪৭ বছর পর ‘সন্ত্রাসের পৃষ্ঠপোষক রাষ্ট্র’ তালিকা থেকে সিরিয়াকে সরাল যুক্তরাষ্ট্র ইরানকে অর্থনৈতিক ভাবে বিচ্ছিন্ন করতে ট্রাম্প প্রশাসনের নতুন অভিযান যুক্তরাষ্ট্রের প্রস্তাবে পুরো সুদানে অস্ত্র নিষেধাজ্ঞা, জাতিসংঘে চীন-রাশিয়ার আপত্তি নিউইয়র্কের টাইমস স্কয়ারে বিশ্বমঞ্চে শাড়ির প্রচার: ‘শাড়ি গোজ গ্লোবাল’ ট্রাম্প প্রশাসন ছাড়ছেন প্রেস সেক্রেটারি কারোলিন লেভিট
Logo
logo

অন্যদের মতো ফিলিস্তিন শিশুদেরও সুরক্ষার অধিকার আছে: হামাস


খবর   প্রকাশিত:  ২১ নভেম্বর, ২০২৫, ০২:১১ পিএম

অন্যদের মতো ফিলিস্তিন শিশুদেরও সুরক্ষার অধিকার আছে: হামাস

ফিলিস্তিন প্রতিরোধ আন্দোলন হামাস বলেছে, ফিলিস্তিন শিশুরা জাতিসংঘের বিভিন্ন কনভেনশনে স্বীকৃত অধিকারগুলো থেকে বঞ্চিত হচ্ছে। বৃহস্পতিবার (২০ নভেম্বর) ইউনিভার্সাল চিলড্রেনস ডে উপলক্ষে দেওয়া এক বিবৃতিতে এ কথা বলে সশস্ত্র গোষ্ঠীটি। 

বিবৃতিতে আরও বলা হয়, ‘জাতিসংঘ ২০ নভেম্বর ইউনিভার্সেল চিলড্রেনস ডে পালন করছে, অথচ ফিলিস্তিন শিশুদের বাস্তবতা অত্যন্ত করুণ।’

হামাসের দাবি, ইসরাইলের গাজায় হামলা ‘জীবনের মৌলিক ভিত্তিগুলো— খাদ্য, ওষুধ, বিশুদ্ধ পানি, স্বাস্থ্যসেবা, শিক্ষা ও মানসিক সাপোর্ট— ধ্বংস করে দিয়েছে; যা আন্তর্জাতিক কনভেনশন, মানবিক মূল্যবোধ এবং ফিলিস্তিনি শিশুদের অধিকার নিশ্চিতকারী জাতিসংঘের প্রস্তাবের সুস্পষ্ট লঙ্ঘন।’

 

 

 

সশস্ত্র সংগঠনটি ইসরাইলি নেতাদের বিরুদ্ধে ‘শিশুদের ওপর সংঘটিত অপরাধের’ আন্তর্জাতিক বিচারের দাবি জানিয়েছে। 

সংগঠনটি বলেছে, আমরা  ‘আমাদের শিশুদের সুরক্ষা, তাদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা— যেভাবে পৃথিবীর অন্য সব শিশুর অধিকার নিশ্চিত করা হয়,সেই একইভাবে অধিকার নিশ্চিতের’ আহ্বান জানাই।