NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, আগস্ট ২৫, ২০২৬ | ১০ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
মেয়েদের সার্বজনীন উপবৃত্তি পুনরায় চালুর সম্ভাবনা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর সিরিয়াকে দেওয়া ‘সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক রাষ্ট্র’ তকমা তুলে নিল যুক্তরাষ্ট্র রাশিয়ায় জয়শঙ্কর-পুতিন বৈঠক, মোদির বার্তা পৌঁছে দিল ভারত বিশ্বের সবচেয়ে দামি ক্লাব রিয়াল মাদ্রিদ, বার্সা-পিএসজিসহ বাকিরা কোথায় আসছে ‘দৃশ্যম ৩’, মিলবে শেষ অধ্যায়ের উত্তর ৪৭ বছর পর ‘সন্ত্রাসের পৃষ্ঠপোষক রাষ্ট্র’ তালিকা থেকে সিরিয়াকে সরাল যুক্তরাষ্ট্র ইরানকে অর্থনৈতিক ভাবে বিচ্ছিন্ন করতে ট্রাম্প প্রশাসনের নতুন অভিযান যুক্তরাষ্ট্রের প্রস্তাবে পুরো সুদানে অস্ত্র নিষেধাজ্ঞা, জাতিসংঘে চীন-রাশিয়ার আপত্তি নিউইয়র্কের টাইমস স্কয়ারে বিশ্বমঞ্চে শাড়ির প্রচার: ‘শাড়ি গোজ গ্লোবাল’ ট্রাম্প প্রশাসন ছাড়ছেন প্রেস সেক্রেটারি কারোলিন লেভিট
Logo
logo

২০২৬ ফিফা বিশ্বকাপ ৩২ দলের নাম নিশ্চিত, অপেক্ষায় আরও ১৬ দল


খবর   প্রকাশিত:  ১৮ নভেম্বর, ২০২৫, ০৯:১১ এএম

২০২৬ ফিফা বিশ্বকাপ ৩২ দলের নাম নিশ্চিত, অপেক্ষায় আরও ১৬ দল

আগামী বছর জুন-জুলাই মাসে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো মিলিতভাবে আয়োজন করবে ২৩তম ফুটবল বিশ্বকাপ। ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ নামে খ্যাত এই প্রতিযোগিতায় এবার প্রথমবার অংশ নেবে ৪৮ দল। বিশ্বকাপের মূল পর্বে যাওয়ার জন্য দলগুলোকে ছয়টি কনফেডারেশনের বাছাইপর্ব পেরোতে হচ্ছে।

১৬ নভেম্বর (রোববার) অনুষ্ঠিত বাছাইপর্বের একটি ম্যাচে নরওয়ে চারবারের বিশ্বচ্যাম্পিয়ন ইতালিকে ৪-১ গোলে হারিয়ে বিশ্বকাপ নিশ্চিত করেছে। অন্যদিকে পর্তুগাল আর্মেনিয়াকে ৯-১ গোলে হারিয়ে চূড়ান্ত পর্বে জায়গা পেয়েছে। এভাবে মোট ৩২ দল বিশ্বকাপ নিশ্চিত করেছে, বাকি ১৬টি জায়গার জন্য এখনও লড়াই চলছে।

বিশ্বকাপের চূড়ান্ত ড্র হবে ৫ ডিসেম্বর, যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে। আয়োজক দেশগুলো যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো স্বয়ংক্রিয়ভাবে অংশ নিতে পারছে। এছাড়া এশিয়া, দক্ষিণ আমেরিকা, আফ্রিকা ও ওশেনিয়া অঞ্চলের কোটা ইতোমধ্যে পূর্ণ হয়েছে।

 

 

চূড়ান্তভাবে নিশ্চিত হওয়া দলগুলো:

এশিয়া: জাপান, দক্ষিণ কোরিয়া, ইরান, সৌদি আরব, জর্ডান, কাতার ও উজবেকিস্তান। এছাড়া সংযুক্ত আরব আমিরাত ও ইরাক কনফেডারেশন প্লে-অফে লড়বে।

দক্ষিণ আমেরিকা: আর্জেন্টিনা, ব্রাজিল, উরুগুয়ে, কলম্বিয়া, ইকুয়েডর ও প্যারাগুয়ে; মহাদেশীয় প্লে-অফে জায়গা নিশ্চিত করেছে বলিভিয়া।

আফ্রিকা: আলজেরিয়া, আইভরি কোস্ট, মিশর, ঘানা, মরক্কো, তিউনিসিয়া, দক্ষিণ আফ্রিকা, কেপ ভার্দে ও সেনেগাল; কঙ্গো ইন্টারকন্টিনেন্টাল প্লে-অফে খেলবে।

ওশেনিয়া: একমাত্র নিউজিল্যান্ড নিশ্চিত; নিউ ক্যালেডোনিয়া প্লে-অফে অংশ নেবে।

কনকাকাফ (উত্তর ও মধ্য আমেরিকা): আয়োজক যুক্তরাষ্ট্র, কানাডা, মেক্সিকো স্বয়ংক্রিয়ভাবে অংশ নিচ্ছে; বাকি তিনটি স্থানের জন্য এগিয়ে আছে সুরিনাম, কুরাসাও ও হন্ডুরাস।

ইউরোপ: ইংল্যান্ড, পর্তুগাল, ক্রোয়েশিয়া, ফ্রান্স ও নরওয়ে নিশ্চিত; স্পেন, বেলজিয়াম, জার্মানি ও ইতালি মহাদেশীয় প্লে-অফে লড়বে।

চূড়ান্ত প্লে-অফ থেকে আরও দুটি দল মূল পর্বে খেলবে। মার্চ ২০২৬-এ এই প্লে-অফ আয়োজক দেশের ভেন্যুতে অনুষ্ঠিত হবে।