NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, আগস্ট ২৫, ২০২৬ | ১০ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
মেয়েদের সার্বজনীন উপবৃত্তি পুনরায় চালুর সম্ভাবনা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর সিরিয়াকে দেওয়া ‘সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক রাষ্ট্র’ তকমা তুলে নিল যুক্তরাষ্ট্র রাশিয়ায় জয়শঙ্কর-পুতিন বৈঠক, মোদির বার্তা পৌঁছে দিল ভারত বিশ্বের সবচেয়ে দামি ক্লাব রিয়াল মাদ্রিদ, বার্সা-পিএসজিসহ বাকিরা কোথায় আসছে ‘দৃশ্যম ৩’, মিলবে শেষ অধ্যায়ের উত্তর ৪৭ বছর পর ‘সন্ত্রাসের পৃষ্ঠপোষক রাষ্ট্র’ তালিকা থেকে সিরিয়াকে সরাল যুক্তরাষ্ট্র ইরানকে অর্থনৈতিক ভাবে বিচ্ছিন্ন করতে ট্রাম্প প্রশাসনের নতুন অভিযান যুক্তরাষ্ট্রের প্রস্তাবে পুরো সুদানে অস্ত্র নিষেধাজ্ঞা, জাতিসংঘে চীন-রাশিয়ার আপত্তি নিউইয়র্কের টাইমস স্কয়ারে বিশ্বমঞ্চে শাড়ির প্রচার: ‘শাড়ি গোজ গ্লোবাল’ ট্রাম্প প্রশাসন ছাড়ছেন প্রেস সেক্রেটারি কারোলিন লেভিট
Logo
logo

আমার মায়ের কিছু হবে না, ভারত তাকে নিরাপদে রেখেছে: জয়


খবর   প্রকাশিত:  ১৭ নভেম্বর, ২০২৫, ১০:১১ এএম

আমার মায়ের কিছু হবে না, ভারত তাকে নিরাপদে রেখেছে: জয়

পতিত স্বৈরাচার শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ আশঙ্কা প্রকাশ করেছেন যে, আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তার ফাঁসির রায় দেবে। তবে তিনি স্বস্তি প্রকাশ করেছেন এই বলে যে, হাসিনা এখন ভারতে নিরাপদেই আছেন, দেশটি তাকে নিরাপদে রেখেছে।

আজ সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তার মানবতাবিরোধী অপরাধসহ ৫টি মামলার রায় দেবে। ২০২৪ সালের ছাত্র আন্দোলনের দমন-পীড়নে তিনি মূখ্য ভূমিকা রেখেছেন। 

 

জাতিসংঘের এক প্রতিবেদনে বলা হয়, গত বছরের ১৫ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত প্রায় ১,৪০০ মানুষ নিহত হয়। হাজারো মানুষ আহত হয়। পুলিশের গুলিতে বেশিরভাগ মানুষ মারা যায়। এটি ছিল স্বাধীনতার পর সবচেয়ে ভয়াবহ রাজনৈতিক সহিংসতা।

২০২৪ সালের আগস্টে ছাত্রজনতার অভ্যুত্থানের মুখে হাসিনা ভারতে পালিয়ে যান। তিনি এখন দিল্লিতে নির্বাসনে আছেন। সজীব ওয়াজেদ বলেন, ভারত তাকে সম্পূর্ণ নিরাপত্তা দিচ্ছে।

 

 

আজ তার মানবতাবিরোধী অপরাধের মামলার রায়ের আগে শঙ্কা প্রকাশ করেছেন জয়। তিনি জানিয়েছেন তার মা ও পতিত স্বৈরাচার শেখ হাসিনার ফাঁসির রায় আসতে চলেছে আজ। সজীব ওয়াজেদ বলেন, ‘আমরা আগেই জানি রায় কী হবে। তারা এটা টেলিভিশনে দেখাচ্ছে। তারা তাকে দোষী করবে। আর হয়তো মৃত্যুদণ্ড দেবে।’ 

তবে এরপরই তিনি স্বস্তি প্রকাশ করে বলেন, ‘আমার মায়ের কিছু হবে না। আমার মা ভারতে নিরাপদ। ভারত তাকে পুরো নিরাপত্তা দিচ্ছে।’