NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, আগস্ট ২৫, ২০২৬ | ১০ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
৪০ ট্রিলিয়ন ডলারের ঋণ, প্রবৃদ্ধির ওপর ভরসা ট্রাম্পের মধ্যবর্তী নির্বাচনের আগে মেইল ভোটে ট্রাম্পের বিধিনিষেধে সুপ্রিম কোর্টের ছাড় মেয়েদের সার্বজনীন উপবৃত্তি পুনরায় চালুর সম্ভাবনা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর সিরিয়াকে দেওয়া ‘সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক রাষ্ট্র’ তকমা তুলে নিল যুক্তরাষ্ট্র রাশিয়ায় জয়শঙ্কর-পুতিন বৈঠক, মোদির বার্তা পৌঁছে দিল ভারত বিশ্বের সবচেয়ে দামি ক্লাব রিয়াল মাদ্রিদ, বার্সা-পিএসজিসহ বাকিরা কোথায় আসছে ‘দৃশ্যম ৩’, মিলবে শেষ অধ্যায়ের উত্তর ৪৭ বছর পর ‘সন্ত্রাসের পৃষ্ঠপোষক রাষ্ট্র’ তালিকা থেকে সিরিয়াকে সরাল যুক্তরাষ্ট্র ইরানকে অর্থনৈতিক ভাবে বিচ্ছিন্ন করতে ট্রাম্প প্রশাসনের নতুন অভিযান যুক্তরাষ্ট্রের প্রস্তাবে পুরো সুদানে অস্ত্র নিষেধাজ্ঞা, জাতিসংঘে চীন-রাশিয়ার আপত্তি
Logo
logo

প্রধান উপদেষ্টার বক্তব্যের প্রতিক্রিয়ায় যা বলছে বিএনপি-জামায়াত


খবর   প্রকাশিত:  ১৪ নভেম্বর, ২০২৫, ১০:১১ এএম

প্রধান উপদেষ্টার বক্তব্যের প্রতিক্রিয়ায় যা বলছে বিএনপি-জামায়াত

জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ, ২০২৫ গেজেট জারি করেছে সরকার। এতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্বাক্ষর করেছেন। বৃহস্পতিবার আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয় এ গেজেট জারি করে।

এর আগে উপদেষ্টা পরিষদের বৈঠকে জাতীয় জুলাই সনদ বাস্তবায়ন অনুমোদন করে।

জাতির উদ্দেশে দেওয়া ভাষণে এ তথ্য জানান প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

 

এদিকে জুলাই সনদ, গণভোট ও প্রধান উপদেষ্টার বক্তব্যের পর প্রতিক্রিয়া জানিয়েছে বিএনপি ও জামায়াত। বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস নিজের সই করা জুলাই জাতীয় সনদ লঙ্ঘন করেছেন। আর জামায়াত বলছে, প্রধান উপদেষ্টার ভাষণে গণভোটের বিষয়ে যে বক্তব্য দিয়েছেন তাতে জাতির আকাঙ্ক্ষা পূরণ হয়নি।

 

 

জানা যায়, আজ বৃহস্পতিবার বেলা আড়াইটায় জাতির উদ্দেশে ভাষণ দেন অধ্যাপক মুহাম্মদ ইউনূস। এরপর এক তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বিএনিপর স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেন, জাতীয় সংসদের উচ্চকক্ষে পিআর জাতীয় ঐকমত্য কমিশনের মাধ্যমে ‘নোট অব ডিসেন্টের’ মাধ্যমে মীমাংসিত। এটি নতুন করে আরোপ করার কোনো সুযোগ নেই। এ ছাড়া ‘সংবিধান সংস্কার পরিষদ’ নামে যে বডি, সেটি জাতীয় সংসদের কোনো পর্যায়ে গঠনের বিষয়ে ঐকমত্য কমিশনের আলোচনার বিষয় ছিল না।

এটা সম্পূর্ণ নতুন ধারণা।

 

তিনি জানান, প্রধান উপদেষ্টার ভাষণের ওপর দলের পক্ষ থেকে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হবে। আজ রাতে স্থায়ী কমিটির জরুরি সভা ডাকা হয়েছে।

অন্যদিকে, জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, প্রধান উপদেষ্টার ভাষণে গণভোটের বিষয়ে যে বক্তব্য দিয়েছেন তাতে জাতির আকাঙ্ক্ষা পূরণ হয়নি। জাতীয় নির্বাচনের দিন গণভোট হলে সে দিন যদি কোনো গণ্ডগোলে ব্যালটের ভোট বন্ধ হয় তাহলে গণভোটের ‘হ্যাঁ’ বা ‘না’ ভোটের কী হবে? গণভোট ও জাতীয় নির্বাচনের ব্যালট কী হবে—এটার ব্যাখ্যাও স্পষ্ট হয়নি ভাষণে।

 

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাজধানীর মগবাজারে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে এক বিফ্রিংয়ে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, গণভোট প্রসঙ্গে প্রধান উপদেষ্টা জনগণের অভিপ্রায় ও দাবিকে উপক্ষা করে জাতীয় সংসদ নির্বাচনের দিনই গণভোটের ঘোষণা দিয়েছেন। বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে খুবই পরিষ্কার করে বলতে চাই যে, প্রধান উপদেষ্টার একইদিনে জাতীয় নির্বাচন ও গণভোটের ঘোষণায় জনগণের আকাঙ্ক্ষা পূরণ হয়নি।