NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১০, ২০২৬ | ২৬ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
পরিচ্ছন্ন ও সবুজ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ডব্লিউএইচওর পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ প্রথম ভাঁজ করা আইফোন উন্মোচনে অ্যাপলকে স্যামসাংয়ের খোঁচা শৈশব থেকে হৃদরোগের সঙ্গে লড়াই, না ফেরার দেশে মিস অস্ট্রিয়া জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে শপথ নিলেন খলিলুর রহমান গণতন্ত্রের মূল শক্তি হচ্ছে গণমাধ্যম : রাষ্ট্রপতি ইসরায়েলি বসতিতে যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা, কী বলছে যুক্তরাষ্ট্র? কানাডার মদসহ বিভিন্ন পণ্যে ট্রাম্পের নতুন নিষেধাজ্ঞা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক হাসিনা-রেহানাসহ ৩ জনের বিরুদ্ধে প্রতিবেদন ২৯ অক্টোবর
Logo
logo

হারের কারণ খুঁজে পেলেন সাকিব


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ০৩:০৯ পিএম

>
হারের কারণ খুঁজে পেলেন সাকিব

এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে সম্ভাবনা জাগিয়েও হেরেছে বাংলাদেশ ক্রিকেট দল। রশিদ-নবীদের অনেকটা ছোট লক্ষ্যমাত্রা ছুঁড়ে দিলেও ম্যাচের পুরোটা সময় লাগাম ছিলো সাকিব-মোসাদ্দেকদের হাতেই। তবে শেষদিকের দুই ওভারেই নিশ্চিত হয়ে যায় টাইগারদের পরাজয়। এমন হারের পর অবশ্য বোলারদের দুষছেন না সাকিব! ব্যাটিংয়ে দ্রুতু উইকেট হারানোয় ম্যাচের পার্থক্য গড়ে দিয়েছে বলে মনে করেন তিনি।

দুর্বার শারজা স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাটিং নেন নতুন করে টি-টোয়েন্টি নেতৃত্বে আসা সাকিব।  ব্যাট করতে নেমে শুরুতেই নাঈমকে হারায়, এরপর বিজয়ও ফিরে যান দ্রতু। পরবর্তীতে সাকিব দলকে চাপ মুক্ত করার চেষ্টা করলেও ব্যর্থ হন। মাঝের সময় রিয়াদ-মোসাদ্দেকের জুটি আশা জাগালেও বড় করতে পারে নি দলের স্কোরবোর্ড।

 শেষদিকে মোসাদ্দেকের ব্যাটে ভর করে ১২৭ রান করে টাইগাররা। যদিও সাকিবের মতে ২৮ রানে ৪ উইকেট হারানোয় ম্যাচের পার্থক্য গড়ে দিয়েছে।

এনিয়ে সাকিব ম্যাচ শেষে বলেন, 'আসলে শুরুর দিকে আমরা দ্রুত উইকেট হারিয়েছি। আপনি যদি ৭ ওভারে ৪ উইকেট হারিয়ে বসেন তাহলে ঘুরে দাঁড়ানো মুশকিল। বোলিংয়ে আমরা ভালো করেছি। শুরুর থেকে ১৪-১৫ ওভার পর্যন্ত আমরা ম্যাচে ছিলাম। আমরা জানতাম নাজিবউল্লাহ ভয়ঙ্কর ব্যাটার। ভেবেছিলাম ম্যাচ আমাদের হাতেই আছে কিন্তু ৬ ওভারে ৬০ সে নিয়ে ফেলেছে। তাকে কৃতিত্ব দিতেই হয়।'

দলের সবাই যখন ব্যর্থ ব্যাট হাতে তখন একাই লড়ে গেছেন মোসাদ্দেক। রশিদ-মুজিবদের বিপক্ষে ব্যাট হাতে খেলেছেন টি-টোয়েন্টি সুলভ এক ইনিংস। তাইতো ম্যাচ হারলেও পাচ্ছেন অধিনায়কের বাহবা। এটাও মানছেন আরো কিছু রান দরকার ছিল ম্যাচ জয়ের জন্য।

 সাকিব বলছিলেন, 'টি-টোয়েন্টি ম্যাচে একজন ব্যাটারকে শেষ পর্যন্ত থাকতে হয়। মোসাদ্দেক সেটা করেছে, ভালো খেলেছে। কিন্তু ম্যাচ জেতার জন্য আমাদের আরও অনেক কিছু দরকার ছিল, যেটা হয়নি।'