NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, আগস্ট ২৫, ২০২৬ | ১০ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
৪০ ট্রিলিয়ন ডলারের ঋণ, প্রবৃদ্ধির ওপর ভরসা ট্রাম্পের মধ্যবর্তী নির্বাচনের আগে মেইল ভোটে ট্রাম্পের বিধিনিষেধে সুপ্রিম কোর্টের ছাড় মেয়েদের সার্বজনীন উপবৃত্তি পুনরায় চালুর সম্ভাবনা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর সিরিয়াকে দেওয়া ‘সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক রাষ্ট্র’ তকমা তুলে নিল যুক্তরাষ্ট্র রাশিয়ায় জয়শঙ্কর-পুতিন বৈঠক, মোদির বার্তা পৌঁছে দিল ভারত বিশ্বের সবচেয়ে দামি ক্লাব রিয়াল মাদ্রিদ, বার্সা-পিএসজিসহ বাকিরা কোথায় আসছে ‘দৃশ্যম ৩’, মিলবে শেষ অধ্যায়ের উত্তর ৪৭ বছর পর ‘সন্ত্রাসের পৃষ্ঠপোষক রাষ্ট্র’ তালিকা থেকে সিরিয়াকে সরাল যুক্তরাষ্ট্র ইরানকে অর্থনৈতিক ভাবে বিচ্ছিন্ন করতে ট্রাম্প প্রশাসনের নতুন অভিযান যুক্তরাষ্ট্রের প্রস্তাবে পুরো সুদানে অস্ত্র নিষেধাজ্ঞা, জাতিসংঘে চীন-রাশিয়ার আপত্তি
Logo
logo

দলের বোঝা হতে চান না মেসি


খবর   প্রকাশিত:  ১৩ নভেম্বর, ২০২৫, ১০:১১ এএম

দলের বোঝা হতে চান না মেসি

লিওনেল মেসিকে কি ২০২৬ সালের বিশ্বকাপে দেখা যাবে? আর্জেন্টিনা সমর্থকদের কাছে এখন এটাই সবচেয়ে বড় প্রশ্ন। আরেকবার বিশ্বকাপে খেলার সম্ভাবনা নিয়ে বহুবার মন্তব্য করলেও মেসি এখনও স্পষ্ট করে কিছু বলেননি। তিনি যেমন খেলতে আগ্রহী, তেমনি নিজের সিদ্ধান্তে সতর্কও।

মেসির ভাষায়, ‘আমি দলের ওপর বোঝা হতে চাই না। যদি মনে হয় আগের মতো পারফর্ম করতে পারব, তবেই খেলব।’

১৯২ ম্যাচে ১১২ গোল, কোপা আমেরিকা, ফিনালিসিমা, বিশ্বকাপের গোল্ডেন বল আর বিশ্বকাপ ট্রফি—সবই তার অর্জনে যোগ হয়েছে। আর এসবই যেন তার দায়িত্ব আরও বাড়িয়ে দিয়েছে।

মেসি বলেন, ‘এটা আমার জন্য বিশেষ বিশ্বকাপ হতে পারে। দেশের হয়ে খেলা সবসময়ই বিশেষ, বিশেষ করে বড় টুর্নামেন্টে, সেটা আবার জেতার পর। তবে আমি দলের ভার হতে চাই না। যদি মনে হয় দলকে সাহায্য করতে পারব, আগের মতো খেলতে পারব, তবেই খেলব।’

 

 

গত ৪ সেপ্টেম্বর আর্জেন্টিনা বিশ্বকাপ বাছাই পর্বে ভেনেজুয়েলার বিপক্ষে খেলেছিল। সেই ম্যাচে দুই গোল করে দলকে জেতান মেসি। কানায় কানায় পূর্ণ স্টেডিয়ামে উপস্থিত ছিলেন তার সন্তান ও পরিবারের সদস্যরাও। খেলা শুরুর আগে আবেগে চোখ ভিজে গিয়েছিল তার। ম্যাচ শেষে মেসি বলেন, ‘বয়স বিবেচনায় নিলে হয়তো আগামী বিশ্বকাপে খেলা কঠিন। তবে আমি এখন এক ম্যাচ করে এগোতে চাই।’

সাম্প্রতিক মন্তব্যেও সেই একই সুর - ‘বিশ্বকাপ ফুটবলের সবচেয়ে বড় মঞ্চ, এটা খেলতে পারলে অবশ্যই দারুণ হবে। কিন্তু এখন থেকেই এত দূর ভাবতে চাই না, ধাপে ধাপে এগোতে হবে।’

তাই মেসিকে ২০২৬ বিশ্বকাপে দেখা যাবে কিনা, তা এখনই বলা কঠিন। শেষ পর্যন্ত সবকিছুই নির্ভর করছে তার ফিটনেস ও মানসিক প্রস্তুতির ওপর।