NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, আগস্ট ২৫, ২০২৬ | ১০ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
মেয়েদের সার্বজনীন উপবৃত্তি পুনরায় চালুর সম্ভাবনা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর সিরিয়াকে দেওয়া ‘সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক রাষ্ট্র’ তকমা তুলে নিল যুক্তরাষ্ট্র রাশিয়ায় জয়শঙ্কর-পুতিন বৈঠক, মোদির বার্তা পৌঁছে দিল ভারত বিশ্বের সবচেয়ে দামি ক্লাব রিয়াল মাদ্রিদ, বার্সা-পিএসজিসহ বাকিরা কোথায় আসছে ‘দৃশ্যম ৩’, মিলবে শেষ অধ্যায়ের উত্তর ৪৭ বছর পর ‘সন্ত্রাসের পৃষ্ঠপোষক রাষ্ট্র’ তালিকা থেকে সিরিয়াকে সরাল যুক্তরাষ্ট্র ইরানকে অর্থনৈতিক ভাবে বিচ্ছিন্ন করতে ট্রাম্প প্রশাসনের নতুন অভিযান যুক্তরাষ্ট্রের প্রস্তাবে পুরো সুদানে অস্ত্র নিষেধাজ্ঞা, জাতিসংঘে চীন-রাশিয়ার আপত্তি নিউইয়র্কের টাইমস স্কয়ারে বিশ্বমঞ্চে শাড়ির প্রচার: ‘শাড়ি গোজ গ্লোবাল’ ট্রাম্প প্রশাসন ছাড়ছেন প্রেস সেক্রেটারি কারোলিন লেভিট
Logo
logo

দ্বিতীয় দিনে ২.২ ওভার টিকল আয়ারল্যান্ড


খবর   প্রকাশিত:  ১২ নভেম্বর, ২০২৫, ১০:১১ এএম

দ্বিতীয় দিনে ২.২ ওভার টিকল আয়ারল্যান্ড

সিলেট টেস্টের প্রথম দিনে ২৭০ রানে ৮ উইকেট হারিয়ে দিন শেষ করেছিলো আয়ারল্যান্ড। দ্বিতীয় দিনে মাত্র ২.২ ওভার টিকতে পেরেছে সফরকারী দল। তবে রান যোগ করেছে ১৬টি। তাতেই প্রথম ইনিংসে ২৮৬ রানে শেষ হয়েছে আইরিশদের ইনিংস।

আগের দিনে ক্যাচ মিসের হতাশা থাকলেও দিনটা বাংলাদেশের বলা চলে। পল স্টার্লিংয়ের আক্রমণাত্মক ৬০ এবং অভিষিক্ত ক্যাড কারমাইকেলের ধীরস্থির ৫৯ রানের ইনিংসে ৯০ ওভারে আট উইকেটে ২৭০ রান তুলে দিন শেষ করে অতিথিরা। বাংলাদেশের স্পিনারদের মধ্যে মেহেদী হাসান মিরাজ নেন তিন উইকেট। অভিষিক্ত হাসান মুরাদ দুটি। তাইজুল ইসলামও নেন এক উইকেট-দিনের শেষ বলে জর্ডান নেইলকে এলবিডব্লু করে। দুই পেসার নাহিদ রানা ও হাসান মাহমুদও একটি করে উইকেট নেন।

বুধবার (১২ নভেম্বর) সকালে ব্যাটিংয়ের অপেক্ষা দীর্ঘায়িত করেনি বাংলাদেশ। প্রথম ওভারের শেষদিকে ম্যাথিউ হ্যাম্পিয়ারসকে ফেরানোর পর ব্যারি ম্যাকার্থিও ফেরেন দ্রুত। ফেরার আগে ম্যাকার্থি আনেন ৩১ রান। সকালে টাইগার কাজ সহজ করে দেন তাইজুল ইসলাম ও হাসান মাহমুদ।

২৮৬ রান সামনে রেখে লাক্কাতুরার মাঠে লড়ছে বাংলাদেশ। এই প্রতিবেদন লেখা পর্যন্ত কোনো উইকেট না হারিয়ে ২ রান তুলেছে বাংলাদেশ। ব্যাটিংয়ে আছেন মাহমুদুল হাসান জয় ও সাদমান ইসলাম।