NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, মার্চ ৭, ২০২৬ | ২৩ ফাল্গুন ১৪৩২
ব্রেকিং নিউজ
রবিবার থেকে রেশনিং পদ্ধতিতে জ্বালানি তেল বিক্রি যুদ্ধের মধ্যে প্রথম জুমায় খামেনির জন্য ইরানিদের শোক মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে তারেক রহমান ও আমিরাতের প্রেসিডেন্টের ফোনালাপ আকাশসীমা আংশিক চালু, সীমিত ফ্লাইট পরিচালনা করছে এমিরেটস ইরানে হামলা না করার সিদ্ধান্তে অটল ব্রিটিশ প্রধানমন্ত্রী, ক্ষুব্ধ ট্রাম্প মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি মন্ত্রীকে সরিয়ে দিলেন ট্রাম্প এবার তিশার বিরুদ্ধে লিখিত অভিযোগ দিলেন সামিয়া অথৈ যুক্তরাষ্ট্রকে কূটনৈতিকভাবে ইরান সংকট সমাধানের আহ্বান বাংলাদেশের খামেনির রাষ্ট্রীয় জানাজা স্থগিত করল ইরান আর্জেন্টিনা-স্পেন ‘ফিনালিসিমা’ স্থানান্তর হতে পারে ইউরোপে
Logo
logo

সাদাপাথরের পর শাহ আরেফিনও সাবাড়, ক্ষুব্ধ ডিসি


খবর   প্রকাশিত:  ১১ নভেম্বর, ২০২৫, ১০:১১ এএম

সাদাপাথরের পর শাহ আরেফিনও সাবাড়, ক্ষুব্ধ ডিসি

সিলেটের কোম্পানীগঞ্জের সাদাপাথর লুটের পর সাবাড় হয়ে গেছে শাহ আরেফিন টিলাও। সোমবার সরেজমিন পরিদর্শন করে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন সিলেটের জেলা প্রশাসক (ডিসি) সরওয়ার আলম।

জেলা প্রশাসক বলেন, যারা শাহ আরেফিন টিলায় ধ্বংসযজ্ঞ চালিয়েছেন তাদের কাউকে ছাড় দেওয়া হবে না, সে যত বড় ক্ষমতাধর লোকই হোক। দ্রুত তালিকা করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেন তিনি।

দুপুরে আকস্মিকভাবে শাহ আরেফিন টিলা পরিদর্শনে যান জেলা প্রশাসক সরওয়ার আলম। এ সময় সঙ্গে ছিলেন- কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা, এসিল্যান্ড ও ওসিসহ বিজিবি সদস্যরা। টিলায় পৌঁছেই ভয়াবহ চিত্র দেখেন তিনি।

জেলা প্রশাসক যাচ্ছেন এ খবরে আগেই পালিয়ে যায় পাথরখেকোরা। এ সময় তাদের ফেলে যাওয়া বেশ কয়েকটি মেশিন পুড়িয়ে দেওয়া হয়।

পুরো এলাকা ঘুরে দেখে জেলা প্রশাসক জানান, এখান থেকে আর একটি পাথরও তুলতে দেওয়া হবে না। এ ধ্বংসযজ্ঞের পেছনে যারা আছেন তাদের খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে। পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধিদেরও এর দায় বহন করতে হবে।

এ সময় তিনি বলেন, এই শাহ আরেফিন টিলার কোনো পাথর কেনাবেচা বা কোনো স্টোন ক্রাশারে পাওয়া গেলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন, ইতোমধ্যে তালিকা করার নির্দেশনা দেওয়া হয়েছে। যারাই এ অবৈধ কাজের সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে মামলা করা হবে।