NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, আগস্ট ২৫, ২০২৬ | ১০ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
যুক্তরাষ্ট্রে ফ্যামিলি গ্রিন কার্ডের অপেক্ষায় থাকা বাংলাদেশিদের জন্য বড় সুখবর আশ্রয়প্রার্থীদের ২ লাখ পর্যন্ত ভিসা বাতিলের প্রস্তুতি ট্রাম্প প্রশাসনের ৪০ ট্রিলিয়ন ডলারের ঋণ, প্রবৃদ্ধির ওপর ভরসা ট্রাম্পের মধ্যবর্তী নির্বাচনের আগে মেইল ভোটে ট্রাম্পের বিধিনিষেধে সুপ্রিম কোর্টের ছাড় মেয়েদের সার্বজনীন উপবৃত্তি পুনরায় চালুর সম্ভাবনা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর সিরিয়াকে দেওয়া ‘সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক রাষ্ট্র’ তকমা তুলে নিল যুক্তরাষ্ট্র রাশিয়ায় জয়শঙ্কর-পুতিন বৈঠক, মোদির বার্তা পৌঁছে দিল ভারত বিশ্বের সবচেয়ে দামি ক্লাব রিয়াল মাদ্রিদ, বার্সা-পিএসজিসহ বাকিরা কোথায় আসছে ‘দৃশ্যম ৩’, মিলবে শেষ অধ্যায়ের উত্তর ৪৭ বছর পর ‘সন্ত্রাসের পৃষ্ঠপোষক রাষ্ট্র’ তালিকা থেকে সিরিয়াকে সরাল যুক্তরাষ্ট্র
Logo
logo

ভোট ফেব্রুয়ারির প্রথমার্ধে, আরও যেসব সিদ্ধান্ত এলো


খবর   প্রকাশিত:  ০৪ নভেম্বর, ২০২৫, ১০:১১ এএম

ভোট ফেব্রুয়ারির প্রথমার্ধে, আরও যেসব সিদ্ধান্ত এলো

চলমান রাজনৈতিক সংকট ও সমসাময়িক বিষয় নিয়ে সোমবার (৩ নভেম্বর) অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় ফেব্রুয়ারির প্রথমার্ধে ভোটগ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সভায় জাতীয় ঐকমত্য কমিশনের প্রস্তাবিত জুলাই সনদ এবং তা বাস্তবায়নের বিষয়ে আলোচনা হয়েছে। কমিশন ও রাজনৈতিক দলগুলোকে ধন্যবাদ জানানো হয়, যারা দীর্ঘদিন ধরে সংস্কারের বিভিন্ন বিষয়ে ঐকমত্য তৈরি করার চেষ্টা চালিয়েছেন।   

সভায় বিশেষভাবে তুলে ধরা হয়েছে, জুলাই সনদে কয়েকটি সংস্কারের বিষয়ে এখনও ভিন্ন মত রয়েছে। এছাড়া, গণভোট কখন হবে এবং গণভোটের বিষয়বস্তু কী হবে—এই নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতপার্থক্য রয়েছে। তাই এই বিষয়গুলো নিয়ে দ্রুত এবং চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন রয়েছে। 

 

 

এছাড়া ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের মিত্র রাজনৈতিক দলগুলোকে তাদের মধ্যে আলাপ-আলোচনা করে সর্বোচ্চ এক সপ্তাহের মধ্যে সরকারকে ঐক্যবদ্ধ নির্দেশনা দেওয়ার আহ্বান জানানো হয়েছে। এতে সরকারের পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া সহজ হবে। পাশাপাশি, বর্তমান পরিস্থিতিতে কোনো ধরনের উত্তেজনার সুযোগ না দেওয়ার ওপরও গুরুত্বারোপ করা হয়েছে। 

সভায় আরও নিশ্চিত করা হয়েছে যে, ২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে সংসদ নির্বাচন হবে।