NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, আগস্ট ২৫, ২০২৬ | ১০ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
যুক্তরাষ্ট্রে ফ্যামিলি গ্রিন কার্ডের অপেক্ষায় থাকা বাংলাদেশিদের জন্য বড় সুখবর আশ্রয়প্রার্থীদের ২ লাখ পর্যন্ত ভিসা বাতিলের প্রস্তুতি ট্রাম্প প্রশাসনের ৪০ ট্রিলিয়ন ডলারের ঋণ, প্রবৃদ্ধির ওপর ভরসা ট্রাম্পের মধ্যবর্তী নির্বাচনের আগে মেইল ভোটে ট্রাম্পের বিধিনিষেধে সুপ্রিম কোর্টের ছাড় মেয়েদের সার্বজনীন উপবৃত্তি পুনরায় চালুর সম্ভাবনা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর সিরিয়াকে দেওয়া ‘সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক রাষ্ট্র’ তকমা তুলে নিল যুক্তরাষ্ট্র রাশিয়ায় জয়শঙ্কর-পুতিন বৈঠক, মোদির বার্তা পৌঁছে দিল ভারত বিশ্বের সবচেয়ে দামি ক্লাব রিয়াল মাদ্রিদ, বার্সা-পিএসজিসহ বাকিরা কোথায় আসছে ‘দৃশ্যম ৩’, মিলবে শেষ অধ্যায়ের উত্তর ৪৭ বছর পর ‘সন্ত্রাসের পৃষ্ঠপোষক রাষ্ট্র’ তালিকা থেকে সিরিয়াকে সরাল যুক্তরাষ্ট্র
Logo
logo

নিজে ব্যর্থ হয়েছিলেন, মেয়েদের সাফল্য দেখে এবার কান্নায় ভাসলেন রোহিত


খবর   প্রকাশিত:  ০৩ নভেম্বর, ২০২৫, ১০:১১ এএম

নিজে ব্যর্থ হয়েছিলেন, মেয়েদের সাফল্য দেখে এবার কান্নায় ভাসলেন রোহিত

মুম্বাইয়ের ডিওয়াই পাতিল স্টেডিয়ামে ইতিহাস গড়েছে ভারতীয় নারী ক্রিকেট দল। দক্ষিণ আফ্রিকাকে ৫২ রানে হারিয়ে তারা জিতেছে নিজেদের প্রথম আইসিসি নারী বিশ্বকাপ। ঠিক দুই বছর আগে এই ভারতের মাটিতেই এক স্বপ্নভঙ্গের শিকার হয়েছিল ভারত। ২০২৩ বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হারতে হয়েছিল সেদিন।

সেদিন ব্যর্থ হয়ে রোহিত শর্মাকে বিজিতের দলে দাঁড়াতে হয়েছিল, দেখতে হয়েছিল প্রতিপক্ষের উৎসব। তবে সেই রোহিত এবার দলের সাফল্যের সাক্ষী হলেন। গ্যালারিতে বসে যখন দেখলেন হারমানপ্রীত কর ও তার দল শিরোপার উল্লাসে মেতেছেন, তখন তার চোখ ভিজে গেল। 

সেই দৃশ্য পাপারাজ্জিদের চোখও এড়ায়নি। পুরো ম্যাচ জুড়েই টিভি ক্যামেরা বারবার ঘুরে গিয়েছে রোহিতের দিকে। যখন শেফালি ভার্মা চার-ছক্কা মারছিলেন, তিনি হাসছিলেন। স্মৃতি মান্ধানার দারুণ শটে মাথা নেড়ে প্রশংসা করছিলেন। ম্যাচের টানটান মুহূর্তে তিনি ছিলেন পুরো মনোযোগী। কিন্তু যখন দীপ্তি শর্মা শেষ দক্ষিণ আফ্রিকান উইকেটটি তুলে নিলেন, তখন রোহিতের প্রতিক্রিয়া যেন পুরো ভারতের আবেগের প্রতিচ্ছবি হয়ে উঠল। তিনি উঠে দাঁড়িয়ে করতালি দিতে থাকলেন, চোখে জল চিকচিক করছিল।

মাঠে খেলোয়াড়রা যখন একে অপরকে জড়িয়ে ধরছিলেন, তখন গ্যালারিতে দাঁড়িয়ে থাকা রোহিতের সেই দৃশ্য যেন কোটি মানুষের হৃদয়ে ছুঁয়ে গেল। অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, ‘রোহিত জানেন এই জয়ের মানে কী’, আবার কেউ লিখেছেন, ‘রাজা তার রানীদের সালাম জানালেন।’