NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, জুন ১৬, ২০২৬ | ১ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন গুম ও খুনের শিকার ভুক্তভোগী পরিবারের সদস্যরা শান্তিচুক্তি ট্রাম্পের ‘আত্মসমর্পণের দলিল’? দুর্দান্ত কামব্যাকে নেদারল্যান্ডসকে রুখে দিল জাপান ভক্তদের ভিড়ে নাজেহাল রাশমিকা, আগলে রাখলেন কৃতি রক্তক্ষয়ী কঙ্গোতে শান্তির পতাকা উত্তোলনে সেনাবাহিনীর বীরত্ব মরক্কোর সঙ্গে ড্র, হতাশায় ‘হেক্সা অভিযান’ শুরু ব্রাজিলের বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে এক টুকরো বাংলাদেশ! গানে গানে সৈয়দ আব্দুল হাদীকে শ্রদ্ধা, দেওয়া হলো সংবর্ধনা কক্সবাজারে আজ যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী নিজেকে ‘গুটিয়ে নেওয়ার’ ইঙ্গিত দিচ্ছেন ট্রাম্প?
Logo
logo

৬০ লাখ রুপি দিয়ে বাড়িতে অমিতাভের মূর্তি বসালেন ভক্ত!


খবর   প্রকাশিত:  ২০ এপ্রিল, ২০২৫, ০৪:১৬ পিএম

>
৬০ লাখ রুপি দিয়ে বাড়িতে অমিতাভের মূর্তি বসালেন ভক্ত!

বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে আছে বলিউড শাহেনশা অমিতাভ বচ্চনের ভক্ত। আবারও দেখা মিলল অমিতাভের এক পাগলা ভক্তের।

সম্প্রতি এক প্রবাসী ভারতীয় দম্পতি মহা ধুমধাম করে বাড়িতে ‘বিগ বি’র মূর্তি বসালেন। আর তার জন্য খরচ হয়েছে ৬০ লাখ রুপি। ইতোমধ্যেই সামাজিকমাধ্যমে ভাইরাল অমিতাভ বচ্চনের মূর্তির সেই ছবি।

জানা গেছে, এই ভক্ত দম্পতির নাম রিঙ্কু শেঠ ও গোপী শেঠ। তারা যুক্তরাষ্ট্রের নিউ জার্সির এডিসন শহরে থাকেন।

তাদের দাবি, জীবনের প্রতিটি চড়াই-উতরাইয়ে বলিউডের ‘অ্যাংরি ইয়ংম্যান’ জড়িয়ে। অমিতাভ বচ্চন তাদের কাছে দেবতার সমান। তাই বাড়ির সামনে বিশাল কাঁচের বাক্সে প্রতিষ্ঠা করে ফেললেন তার মূর্তি।

শুধু তাই নয়। তারা সোশ্যাল মিডিয়ায় ‘বিগ বি এক্সটেন্ডেড গ্রুপ’ নামক একটি ওয়েবসাইটও চালান। ১৯৯০ সাল থেকে আমেরিকায় বসবাস করছে ওই পরিবার। তাদের ‘গোপী পরিবার’ নামে একটি টুইটার প্রোফাইলও আছে।

সেখান থেকেই ছবি টুইট করে তারা লেখেন, শনিবার ২৭ আগস্ট আমাদের এডিসন এনজে ইউএসএ-এর নতুন বাড়ির সামনে অমিতাভ বচ্চনের মূর্তি স্থাপন করলাম। মি. বচ্চনের ৫০০ এর বেশি ভক্তও মূর্তি উদ্বোধনের অনুষ্ঠানে এসেছিলেন।

এদিকে, ভক্তের দেওয়া এমন সম্মানের কথা জেনেছেন অমিতাভ বচ্চনও। বিনয়ের সঙ্গে জানালেন, এই সম্মানের যোগ্য নন তিনি।