NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, আগস্ট ২৫, ২০২৬ | ১০ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
যুক্তরাষ্ট্রে ফ্যামিলি গ্রিন কার্ডের অপেক্ষায় থাকা বাংলাদেশিদের জন্য বড় সুখবর আশ্রয়প্রার্থীদের ২ লাখ পর্যন্ত ভিসা বাতিলের প্রস্তুতি ট্রাম্প প্রশাসনের ৪০ ট্রিলিয়ন ডলারের ঋণ, প্রবৃদ্ধির ওপর ভরসা ট্রাম্পের মধ্যবর্তী নির্বাচনের আগে মেইল ভোটে ট্রাম্পের বিধিনিষেধে সুপ্রিম কোর্টের ছাড় মেয়েদের সার্বজনীন উপবৃত্তি পুনরায় চালুর সম্ভাবনা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর সিরিয়াকে দেওয়া ‘সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক রাষ্ট্র’ তকমা তুলে নিল যুক্তরাষ্ট্র রাশিয়ায় জয়শঙ্কর-পুতিন বৈঠক, মোদির বার্তা পৌঁছে দিল ভারত বিশ্বের সবচেয়ে দামি ক্লাব রিয়াল মাদ্রিদ, বার্সা-পিএসজিসহ বাকিরা কোথায় আসছে ‘দৃশ্যম ৩’, মিলবে শেষ অধ্যায়ের উত্তর ৪৭ বছর পর ‘সন্ত্রাসের পৃষ্ঠপোষক রাষ্ট্র’ তালিকা থেকে সিরিয়াকে সরাল যুক্তরাষ্ট্র
Logo
logo

আইজিপি হিসেবে দায়িত্ব পালনের সময়টা মোটেই সুখকর নয়


খবর   প্রকাশিত:  ০২ নভেম্বর, ২০২৫, ১০:১১ এএম

আইজিপি হিসেবে দায়িত্ব পালনের সময়টা মোটেই সুখকর নয়

পুলিশ বাহিনীকে স্বাধীনভাবে কাজের সুযোগ করে দেওয়ার আহ্বান জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম। তিনি পুলিশ বাহিনীকে রাজনৈতিক ও নির্বাহী বিভাগের প্রভাবমুক্ত রাখার দাবি জানান।

শনিবার (১ নভেম্বর) রাজধানীর কারওয়ান বাজারে ‘বাংলাদেশ পুলিশের সংস্কার: চ্যালেঞ্জ ও করণীয়’ শীর্ষক গোলটেবিল বৈঠকে এ কথা বলেন বাহারুল আলম। 

গত এক বছর পুলিশপ্রধান হিসেবে দায়িত্ব পালনের অভিজ্ঞতা তুলে ধরে বাহারুল আলম বলেন, ‘গত নভেম্বর থেকে আইজিপি হিসেবে দায়িত্ব পালনের সময়টা মোটেই সুখকর নয়। আমাকে প্রবল প্রতিকূলতার মধ্যেই শুরু করতে হয়েছে এবং আমাকেও মাঝেমধ্যে শুনতে হয়, উনি কি আমাদের লোক?’

আইজিপি বাহারুল আলম বলেন, ‘রাজনৈতিক সরকারই দেশ চালাবে এবং তারাই অভিভাবক। উনারাই (রাজনৈতিক সরকার) তো আমাদের অভিভাবক, আমি মনে করি। সে জায়গাটায় কেন আমি যেতে পারছি না এবং সে ভয় থেকেই আমরা (পুলিশ) বলি, আমাকে রাজনৈতিক প্রভাবমুক্ত, কার্যনির্বাহী বিভাগের প্রভাবমুক্ত করে একটা ইনডিপেনডেন্ট বডির আন্ডারে (স্বাধীন বিভাগের অধীন) আমাকে নিয়ে যান, ওই ভয় থেকেই; ওই আস্থাটা কেন আমি পাচ্ছি না যে ওনারাই করবেন। ওনারা দেশ চালাবেন, কিন্তু ওনারা কোনো প্রভাব বিস্তার করবেন না, সে জায়গাটায় কবে যাব আমি?’

 

জুলাই গণ-অভ্যুত্থানের প্রসঙ্গ তুলে ধরে আইজিপি বলেন, মানুষের মধ্যে কতটুকু ঘৃণা আর ক্রোধ সঞ্চারিত হলে পুলিশ থানা ছেড়ে পালায়। এমনটা ১৫০ বছরে হয়নি বলে মন্তব্য করেন তিনি।

বাংলাদেশের স্বাধীনতাসংগ্রামের সময়ও পুলিশকে পালাতে হয়নি উল্লেখ করে পুলিশপ্রধান বলেন, ‘এত বড় একটা যুদ্ধ, তার মধ্যেও তো আমাদের পালাতে হয়নি। এর মধ্যে কেন জুলাই-আগস্টে আমাদের পালাতে হলো, কী পরিমাণ ঘৃণার সঞ্চার হয়েছিল মানুষের মধ্যে যে আমরা কীভাবে ব্যবহৃত হয়েছি গত ১৫ বছর; এই জায়গায় আমার মনে হয় আত্মানুসন্ধান করি।’

তিনি আশা করেন, ভবিষ্যতে রাজনৈতিক দলগুলো পুলিশকে এ থেকে বের করে নিয়ে আসবে।